চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:21 পূর্বাহ্ন 03, জুন 2026
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ছবি-ফার্স্টপোস্ট

ছবি-ফার্স্টপোস্ট

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

কুয়েত ও বাহরাইনে অবস্থিত যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনাগুলো লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর দাবি করেছে ইরান। তবে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হামলাগুলো সফলভাবে প্রতিহত করেছে এবং কোনো সামরিক বা বেসামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়নি।

সিএনএন জানিয়েছে, আজ (৩ জুন) বুধবার ভোরে প্রকাশিত এক বিবৃতিতে কুয়েতের প্রতিরক্ষা বাহিনী জানায়, মধ্যরাতে দেশটির আকাশসীমার দিকে ছোড়া কয়েকটি শত্রুতাপূর্ণ ক্ষেপণাস্ত্র ও ড্রোন শনাক্ত করা হয়। সেগুলো লক্ষ্যবস্তুতে পৌঁছানোর আগেই ধ্বংস করা হয়েছে। ফলে কুয়েতের অভ্যন্তরে কোনো স্থাপনায় হামলার ঘটনা ঘটেনি।

বিবৃতিতে আরও বলা হয়, রাতে যে বিস্ফোরণের শব্দ শোনা গেছে, তা মূলত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ক্ষেপণাস্ত্র ও ড্রোন ভূপাতিত করার ফলেই সৃষ্টি হয়েছিল। তবে কুয়েতের এই বক্তব্য প্রত্যাখ্যান করেছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)।

সামাজিক যোগাযোগমাধ্যম টেলিগ্রামে প্রকাশিত এক বার্তায় সংস্থাটি কুয়েতের বিবৃতিকে ‘হাস্যকর’ আখ্যা দিয়ে দাবি করে, কুয়েতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে অন্তত তিনটি ক্ষেপণাস্ত্র সফলভাবে আঘাত হেনেছে। এর আগে গত সোমবারও কুয়েতে মার্কিন ঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা ঘটে। সে সময় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানায়, ইরান থেকে ছোড়া দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র মাঝপথেই প্রতিহত করা হয়েছিল।

একই সময়ে বাহরাইনে মার্কিন নৌবাহিনীর একটি ঘাঁটি লক্ষ্য করেও ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার খবর পাওয়া গেছে। যদিও বাহরাইনের সামরিক কর্তৃপক্ষ এই বিষয়ে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করেনি।

Tags: ইরান যুদ্ধ ২০২৬কুয়েতবাহরাইন
Previous Post

বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে: খলিলুর রহমান

Next Post

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Next Post
তিনজন যুবকের ছবি, কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহতদের ছবি নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

Crocodile swimming in water near the riverbank in Bangladesh. Channel i News - চ্যানেল আই নিউজ

মাজারের দীঘির কুমিরকে পাঠানো হচ্ছে সুন্দরবনে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT