চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে: খলিলুর রহমান

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার প্রতিক্রিয়া

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:59 পূর্বাহ্ন 03, জুন 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
জাতিসংঘে বক্তৃতা দিচ্ছেন খলিলুর রহমান, আন্তর্জাতিক আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর দায়িত্ব পালনে নিরপেক্ষতা ও জবাবদিহিতার প্রতিশ্রুতি দিয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান। তিনি বলেছেন, নিজের ব্যক্তিগত মতামত কখনোই সাধারণ পরিষদের সভাপতির দায়িত্ব পালনে প্রভাব ফেলতে দেবেন না। বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে বলেও জানান তিনি।

মঙ্গলবার (২ জুন) জাতিসংঘ সদরদপ্তরে নির্বাচনে বিজয়ের পর দেওয়া প্রতিক্রিয়ায় খলিলুর রহমান বলেন, আমার ব্যক্তিগত মতামত দিয়ে সাধারণ পরিষদের সভাপতির কাজকে বাধাগ্রস্ত হতে দেব না। মতপার্থক্যকে অবজ্ঞা না করে সবার জন্য অভিন্ন ভিত্তি খুঁজব।

তিনি জানান, সভাপতির দায়িত্ব পালনের ক্ষেত্রে সব সদস্য রাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠ পরামর্শ বজায় রাখবেন এবং নিজেকে সবার প্রতিনিধি হিসেবে কাজ করতে দেখতে চান। ভৌগোলিক, ভাষাগত ও লিঙ্গভিত্তিক ভারসাম্য বজায় রেখে নিজের দপ্তর পরিচালনারও অঙ্গীকার করেন তিনি।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ার পর খলিলুর রহমান বলেন, বর্তমানে বহুপাক্ষিক ব্যবস্থা নানা চ্যালেঞ্জের মুখে রয়েছে। যুদ্ধ, সংঘাত, মানবিক সংকট ও উন্নয়নগত অনিশ্চয়তা বিশ্বব্যাপী মানুষের আস্থাকে ক্ষতিগ্রস্ত করছে। এই পরিস্থিতিতে জাতিসংঘের প্রতি আস্থা পুনর্গঠনে তিনি ছয়টি মূল স্তম্ভের ভিত্তিতে কাজ করতে চাই।

তিনি বলেন, আমি আপনাদের সবার সভাপতি হব। আমার কার্যক্রমে সব সদস্যকে আলোচনায় যুক্ত করব। একই সঙ্গে ছোট প্রতিনিধিদল থাকা দেশগুলোর অংশগ্রহণ বাড়াতে বিশেষ উদ্যোগ নিতে চাই।

খলিলুর রহমান আরও বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির পদকে তিনি কেবল একটি মর্যাদাপূর্ণ অবস্থান হিসেবে নয়, বরং আস্থা ও সহযোগিতা গড়ে তোলার একটি চলমান প্রক্রিয়া হিসেবে দেখেন।  জাতিসংঘ সনদের নীতি সমুন্নত রাখা এবং সভাপতির আচরণবিধি কঠোরভাবে অনুসরণের প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দায়িত্ব পালনের ক্ষেত্রে তাকে জবাবদিহির আওতায় রাখার জন্য সদস্য রাষ্ট্রগুলোর প্রতি আহ্বান জানাচ্ছেন।

এর আগে অনুষ্ঠিত নির্বাচনে ১৯৩ সদস্য রাষ্ট্রের মধ্যে ভোটদানকারী ১৯০ দেশের সমর্থনে খলিলুর রহমান ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার প্রতিদ্বন্দ্বী সাইপ্রাসের পররাষ্ট্রমন্ত্রীর বিশেষ দূত আন্দ্রেয়াস এস কাকোরিস পান ৯১ ভোট। নির্বাচনের মাধ্যমে তিনি জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি হিসেবে দায়িত্ব পালনের পথ সুগম করেন।

Tags: খলিলুর রহমানজাতিসংঘ
Previous Post

দেশের বিভিন্ন জেলায় ঝড়ের শঙ্কা

Next Post

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

Next Post
ছবি-ফার্স্টপোস্ট

কুয়েত ও বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা

তিনজন যুবকের ছবি, কিশোরগঞ্জে দুর্ঘটনায় নিহতদের ছবি নয়. Channel i News - চ্যানেল আই নিউজ

কিশোরগঞ্জে পৃথক দুর্ঘটনায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT