চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘাত থামাতে ইরানের ৩ শর্ত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
8:39 পূর্বাহ্ন 12, মার্চ 2026
in - টপ লিড নিউজ, আন্তর্জাতিক
A A
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছবি: সংগৃহীত।

ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছবি: সংগৃহীত।

চলমান সংঘাত বন্ধে নীতিগতভাবে সম্মতি জানিয়েছে ইরান। তবে এ জন্য তিনটি শর্ত দিয়েছে দেশটি। রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার সময় ইরানের পক্ষ থেকে এসব শর্ত তুলে ধরা হয়। একই সঙ্গে তেহরান স্পষ্ট করে জানিয়েছে, শর্তগুলোর ব্যাপারে তাদের অবস্থান অপরিবর্তিত।

বুধবার (১১ মার্চ) রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলোচনার পর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এ তথ্য জানান।

পোস্টে তিনি বলেন, রাশিয়া ও পাকিস্তানের নেতাদের সঙ্গে আলাপের সময় ইরানের অবস্থান আবারও তুলে ধরা হয়েছে। পেজেশকিয়ানের দাবি, বর্তমান সংঘাতের মূল উসকানিদাতা ‘জায়নিস্ট শাসকগোষ্ঠী’ ও যুক্তরাষ্ট্র।

ইরানের পক্ষ থেকে দেওয়া তিনটি শর্ত হলো, প্রথমত, আন্তর্জাতিক অঙ্গনে ইরানের বৈধ ও ন্যায্য অধিকার স্বীকৃতি দিতে হবে। দ্বিতীয়ত, সাম্প্রতিক হামলায় ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। তৃতীয়ত, ভবিষ্যতে ইরানের ওপর আর কোনো হামলা হবে না এ বিষয়ে শক্তিশালী আন্তর্জাতিক নিশ্চয়তা থাকতে হবে।

বিশ্বজুড়ে যখন সংঘাত প্রশমনে কূটনৈতিক তৎপরতা বাড়ছে, তখনই ইরানের প্রেসিডেন্টের এমন বক্তব্য সামনে এলো।

এদিকে রাশিয়া ইরানের শীর্ষ নেতৃত্বের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রেখে পরিস্থিতি শান্ত করার আহ্বান জানিয়েছে। তবে তেহরান তাদের শর্তে অনড় থাকায় সংকট নিরসনের আলোচনা আরও জটিল হয়ে উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে।

এর আগে বুধবার (১১ মার্চ) ইসরায়েলকে লক্ষ্য করে একযোগে প্রায় ১০০টি রকেট ছুড়ে লেবাননভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর দাবি, এসব রকেট ইসরায়েলের উত্তরাঞ্চল লক্ষ্য করে নিক্ষেপ করা হয়েছে।

Tags: ইরানইরান যুদ্ধ ২০২৬ইসরায়েলযুক্তরাষ্ট্ররাশিয়া
Previous Post

ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালে বড় হার ম্যানসিটির, পিএসজির উড়ন্ত জয়, টেনে ড্র আর্সেনালের

Next Post

সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

Next Post
ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

ফাইল ছবি

বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার এখন জাতীয় অঙ্গীকার: প্রবাসী কল্যাণ সচিব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT