চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভালভার্দের হ্যাটট্রিকে রিয়ালে বড় হার ম্যানসিটির, পিএসজির উড়ন্ত জয়, টেনে ড্র আর্সেনালের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:20 পূর্বাহ্ন 12, মার্চ 2026
in ফুটবল, স্পোর্টস
A A

চ্যাম্পিয়ন্স লিগে শেষ ষোলোর প্রথম লেগে দুর্দান্ত জয় পেয়েছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। অধিনায়ক ফেদে ভালভার্দের চোখধাঁধানো হ্যাটট্রিকে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ৩-০ গোলে জিতেছে স্বাগতিকরা। দুর্দান্ত সব বল ঠেকিয়ে সিটিজেনদের গোলবঞ্চিত রেখেছিলেন থিবো কোর্ত্তয়া। পরের লেগে ইতিহাদে কঠিন পরীক্ষা এবার সিটিজেনদের।

অপর ম্যাচগুলোর মধ্যে চেলসির বিপক্ষে ৫-২ গোলের বড় জয় তুলেছে প্যারিস সেইন্ট জার্মেইন। পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে ৩-০ গোলে হারিয়েছে নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট। বেয়ার লেভারকুসেনের বিপক্ষে শেষ মুহূর্তে হার এড়িয়ে ১-১ গোলে ড্র করেছে ইপিএল ও চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপপর্বের টেবিল টপার আর্সেনাল।

বার্নাব্যুতে রিয়াল মাদ্রিদ অধিনায়ক ভালভার্দে হ্যাটট্রিক করে চমকে দিয়েছেন ম্যানচেস্টার সিটিকে। ম্যাচে সবকিছুতে এগিয়ে থাকা সিটির জালে প্রথমার্ধে তিন গোল দিয়েছেন উরুগুয়ে তারকা। ২০ মিনিটে থিবো কোর্ত্তয়ার অ্যাসিস্টে প্রথম গোল করার পর ২৭ ও ৪২ মিনিটে হ্যাটট্রিক পূর্ণ করেন। ওই ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় রিয়াল।

বিরতির পরও পুরোটা সময় দুর্দান্ত খেলেছে সিটিজেনরা, রিয়ালের কোর্ত্তয়ার অসাধারণ পারফরম্যান্সের সামনে গোল বের করতে পারেনি পেপ গার্দিওলার শিষরা। ৫৯ মিনিটে পেনাল্টি আদায় করে নেন ভিনিসিয়াস জুনিয়র। জিয়ানলুইজি দোন্নারুমার অসাধারণ দৃঢ়তায় গোলবঞ্চিত হন ব্রাজিলিয়ান তারকা। পরে কোর্ত্তয়ার কিছু অসাধারণ সেভের মুখে ৩-০ গোলের হারে মাঠ ছাড়ে ইংলিশ সিটি।

জমজমাট হয়েছে পিএসজি-চেলসির ম্যাচ। পার্ক ডে প্রিন্সেসে প্রথমার্ধে দুবার এগিয়ে যায় প্যারিস, দুবারই সমতায় আসে চেলসি। দশম মিনিটে ব্রাডলি বারকোলার গোলে এগিয়ে যায় ফরাসি ক্লাবটি, ২৮ মিনিটে মালো গুস্তোর গোলে সমতায় আসে ইংলিশ ক্লাবটি। ৪০ মিনিটে আবারও এগিয়ে যায় পিএসজি, ৫৭ মিনিটে এনজো ফের্নান্দেসের গোলে আবারও সমতায় আসে চেলসি।

বিরতির পরও গোলের দেখা পায় পিএসজি। গোল করে বর্তমান চ্যাম্পিয়নদের এগিয়ে দেন পর্তুগীজ তারকা ভিতিনহা। তার গোল আসে ৭৪ মিনিটে। এরপর কাভিচা ভারাসকেলিয়ার ৮৬ ও ৯৪ মিনিটের গোলে ৫-২এ জয় নিয়ে মাঠ ছাড়ে লুইস এনরিকের শিষ্যরা।

চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বে সবচেয়ে বেশি পয়েন্ট নিয়ে শেষ ষোলোয় ওঠা আর্সেনাল হোঁচট খেয়েছে বেয়ার লেভারকুসেনের বিপক্ষে। জার্মানির বে অ্যারেনায় ১-১ গোলে ড্র করেছে দলটি। প্রথম গোল করে লেভারকুসেনকে এগিয়ে দেন অধিনায়ক রবার্ট অ্যানড্রিচ। খেলা শেষের দুই মিনিট আগে পেনাল্টি থেকে সমতা আনেন জার্মানির কাই হাভার্টজ।

প্রথমবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোয় খেলতে আসা নরওয়ের ক্লাব বোডো/গ্লিমট তেমন একটা পাত্তা দেয়নি পর্তুগীজ ক্লাব স্পোর্টিং সিপিকে। প্রথমার্ধেই ২ গোলে এগিয়ে যাওয়া, গোল দুটির একটি করেন সোন্দ্রে ব্রুনস্টাড ফেট ও ওলে ডিড্রিক ব্লমবার্গ। বিরতির পর ৭১ মিনিটে তৃতীয় গোল করেন ক্যাসপার হগ। প্রথম লেগে ৩-০ গোলের জয়ে এগিয়ে নরওয়ের ক্লাবটি।

Tags: আর্সেনালচেলসিচ্যাম্পিয়ন্স লিগদেম্বেলেপিএসজিভালভার্দেভিনিসিয়াসম্যানসিটিরিয়াললিড স্পোর্টসলেভারকুসেনস্পোর্টিং
Previous Post

পিছিয়ে মেয়েদের প্রথম বিপিএল শুরু জুলাইতে

Next Post

সংঘাত থামাতে ইরানের ৩ শর্ত

Next Post
ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, ছবি: সংগৃহীত।

সংঘাত থামাতে ইরানের ৩ শর্ত

ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন বসছে আজ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT