চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইপিএল ফাইনাল: খেলা না হলে ‘ঠিক হয়ে আছে’ চ্যাম্পিয়নের নাম

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:22 অপরাহ্ন 29, মে 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
আইপিএল ফাইনাল খেলার জন্য প্রস্তুত স্টেডিয়াম, দর্শকশূন্য. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার আইপিএলের ১৬তম আসরের ফাইনালে হানা দিয়েছিল বৃষ্টি। স্থগিত হওয়া ম্যাচে টস’টাও হতে পারেনি। শিরোপা নির্ধারনী ম্যাচে রিজার্ভ ডে থাকায় সোমবার হবে খেলা। অবশ্য চিন্তার কারণও আছে! রিজার্ভ ডে রৌদ্রোজ্জ্বল হলেও বিকেলের পর থেকে রয়েছে বৃষ্টির সম্ভাবনা। সেক্ষেত্রে ম্যাচের ভাগ্যে কি ঘটতে চলেছে? ইতিমধ্যে ঠিক হয়ে আছে সেটিও। সোজা কথায়, খেলা না হলে ঠিক করা আছে চ্যাম্পিয়নের নাম।

ফাইনাল মহারণে প্রতিপক্ষ চারবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও ডিফেন্ডিং চ্যাম্পিয়ন গুজরাট টাইটান্স। আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে সোমবার বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে স্থগিত থাকা শিরোপা নির্ধারনী ম্যাচটি।

আহমেদাবাদে সোমবার সকাল থেকে রোদ ঝলমলে একটি দিন। তবে আবহাওয়ার পূর্ভাভাস বলছে, সন্ধ্যা থেকে আবারও শুরু হতে পারে বৃষ্টি। অবশ্য রোববারের মতো ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। নিয়ম অনুযায়ী বৃষ্টিতে খেলা বাধাগ্রস্ত হলে বা দেরিতে শুরু হলে ওভার কমিয়ে ছোট করা হবে ম্যাচের দৈর্ঘ্য। মাঠে শিরোপাজয়ী দল নির্বাচন করতে দুদলকে কমপক্ষে ৫ ওভার করে খেলতে হবে।

যদি মাঠে বল না গড়ায়, তাহলে চ্যাম্পিয়ন দল নির্বাচিত হবে পয়েন্ট টেবিলে উপর ভিত্তি করে। সে অনুযায়ী লিগপর্বের খেলা শেষে দুই ফাইনালিস্টের মধ্যে পয়েন্ট টেবিলের যে দলটি এগিয়ে ছিল, তারা হবে চ্যাম্পিয়ন। লিগপর্বে ১৪ ম্যাচ শেষে ২০ পয়েন্ট নিয়ে শীর্ষে ছিল হার্দিক পান্ডিয়ার গুজরাট এবং ১৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে ছিল মহেন্দ্র সিং ধোনির চেন্নাই। খেলা না হলে তাই গুজরাট জিতবে টানা দ্বিতীয় শিরোপা।

রোববার ধোনি ও হার্দিকের দ্বৈরথ ঘিরে জমকালো আয়োজন ছিল। দারুণ শুরু হয় সমাপনী পর্বের। তার মাঝে হানা দেয় বৃষ্টি। তীব্রতা এতটাই ছিল যে, শেষ পর্যন্ত স্থগিত হয় খেলা। একটি বল তো দূরের কথা, টসটাও হতে দেয়নি বেরসিক বৃষ্টি।

সবের আগে, কোয়ালিফায়ার-২’তে মুম্বাই ইন্ডিয়ান্সকে ৬২ রানে হারিয়ে টানা দ্বিতীয়বার ফাইনালে উঠেছে গুজরাট টাইটান্স। অন্যদিকে, কোয়ালিফায়ার-১’এ গুজরাটকে হারিয়ে সবার আগে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করেছে চেন্নাই সুপার কিংস।

এখন পর্যন্ত চেন্নাই-গুজরাট মুখোমুখি হয়েছে চারবার। এরমধ্যে তিন দেখায় ধোনিদের বিপক্ষে জয়ের হাসি হেসেছে গুজরাট, সবশেষ পাঁচ ম্যাচের তিনটিতে জয় পেয়েছে গুজরাট। আর চেন্নাই চারটিতে। এবারের আইপিএলে উদ্বোধনী ম্যাচেই মুখোমুখি হয়েছিল গুজরাট টাইটান্স ও চেন্নাই সুপার কিংস। ঘরের মাঠে ৫ উইকেটে জিতেছিল গুজরাট। পরে প্রথম কোয়ালিফায়ারে পান্ডিয়াদের ১৫ রানে হারায় ধোনির চেন্নাই।

Tags: আইপিএল-২০২৩আহমেদাবাদগুজরাটচেন্নাইধোনিপান্ডিয়াফাইনালরিজার্ভ ডেলিড স্পোর্টস
Previous Post

‘চীনে প্রতি সপ্তাহে সাড়ে ৬ কোটি মানুষের কোভিড হতে পারে’

Next Post

মার্কিন ভিসানীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী

Next Post
তথ্যমন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলোচনা করছেন, মুখে মাস্ক পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন ভিসানীতি বিএনপির ওপরই বড় চাপ তৈরি করেছে: তথ্যমন্ত্রী

ফুটবল খেলোয়াড়রা মাঠে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

‘এটা বিদায় নয়, খুব দ্রুত আবারও দেখা হবে’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT