চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য আই ফোন তৈরি হবে ভারতে

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:03 অপরাহ্ন 03, মে 2025
in - সেমি লিড, তথ্যপ্রযুক্তি
A A
নতুন আইফোন ১৩ মডেল দুটি হাতে ধরা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সুত্র: ডয়েচে ভেলে

যুক্তরাষ্ট্রে ব্যবহারের জন্য আই ফোন এখন তৈরি হবে ভারতে। এর আগে আই ফোনের একটা বড় অংশ তৈরি হতো চীনের কারখানায়। ট্রাম্পের শুল্কনীতির কারণে এবার এই পরিবর্তন করছে অ্যাপল।

অ্যাপলের এই বছরের প্রথম কোয়ার্টারের আয়-ব্যয়ের হিসেব দিতে গিয়ে স্থানীয় সময় বৃহস্পতিবার অ্যাপলের সিইও টিম কুক জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের বাজারের জন্য আই ফোনের একটি বড় অংশ এখন থেকে ভারতের কারখানায় তৈরি হবে।

তিনি বলেন, ট্রাম্পের শুল্কনীতির প্রভাব প্রথম কোয়ার্টারে খুব বেশি পড়েনি। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে এভাবে চলতে থাকলে বিরাট ক্ষতির মুখোমুখি হতে হবে। সে কারণেই চীন থেকে কারখানা সরিয়ে ভিয়েতনাম এবং ভারতে স্থানান্তরের চেষ্টা করা হচ্ছে।

আই ফোনের উৎপাদনের একটা বড় অংশ ভারতে নিয়ে এলেও চীনের কারখানা এখনই বন্ধ করছে না অ্যাপল জানিয়ে কুক বলেন, পরিবর্তিত পরিস্থিতিতেও চীনের কারখানায় অ্যাপলের একটা বড় অংশ উৎপাদন চলতে থাকবে।

যুক্তরাষ্ট্রে বাইরে অ্যাপলের যে জিনিস বিক্রি হয়, তার উৎপাদনের বড় অংশ এখনো চীনেই হবে। সেমিকন্ডাক্টর এবং ইলেকট্রনিক জিনিসের উপর কিছু ছাড় দিয়েছিল ট্রাম্প প্রশাসন। কিন্তু ওয়াশিংটন জানিয়েছে, সেই ছাড়গুলিও আগামী কিছুদিনের মধ্যে বদলে যেতে পারে।

আই প্যাড, ম্যাক, ইয়ার পড, অ্যাপল ওয়াচের একটা বড় অংশ তৈরি হবে ভিয়েতনামে। উল্লেখ্য, ভিয়েতনামে এর আগেও অ্যাপলের বিভিন্ন সরঞ্জাম তৈরি হতো। কিন্তু এবার তার পরিমাণ অনেক বাড়িয়ে দেওয়া হচ্ছে।

কারণ, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন শুল্ক নীতির কারণে চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য অনেকটাই মার খেতে শুরু করেছে। ফলে অ্যাপলের মতো সংস্থা চীন থেকে তাদের কারখানা অন্যত্র সরিয়ে নেওয়ার পরিকল্পনা করেছে।

উল্লেখ্য, ট্রাম্প চীনের পণ্যের উপর ১৪৫ শতাংশ শুল্কআরোপ করেছে। যুক্তরাষ্ট্রের পণ্যের ওপর পাল্টা সমপরিমাণ শুল্ক আরোপ করেছে চীনও।

Tags: যুক্তরাষ্ট্র
Previous Post

বক্স অফিসে কতোটা উত্তাপ ছড়াচ্ছে ‘হিট থ্রি’?

Next Post

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র

Next Post
ইউক্রেন যুদ্ধের জন্য সৈন্যরা মাঠে অবস্থান করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র

বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আলোচনা সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

'অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT