চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:14 অপরাহ্ন 03, মে 2025
in - টপ লিড নিউজ, রাজনীতি
A A
বাংলাদেশের রাজনৈতিক নেতাদের আলোচনা সভা, চ্যানেল আই অনলাইন. Channel i News - চ্যানেল আই নিউজ

অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক বলে মনে করছে জাতীয়তাবাদী সমমনা জোট। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা ও একটি জাতীয় সনদের খসড়া প্রণয়নের লক্ষ্যে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বৈঠকে বসেছে এই জোট। 

আজ ৩ মে শনিবার আয়োজিত এ বৈঠকের শুরুতেই জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ বলেন, দলগুলোর মধ্যে মতপার্থক্য থাকবেই। তবে জাতীয় স্বার্থে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে যেমন কথা বলতে হবে, তেমনি ছাড় দেওয়ার মানসিকতাও রাখতে হবে। সব বিষয়ে একমত হওয়া সম্ভব না হলেও, রাষ্ট্র গঠনের মূলনীতিতে ঐকমত্য গড়ে তোলা সম্ভব।

তিনি আরও বলেন, জাতীয় ঐকমত্য কমিশন কোনো রাজনৈতিক দলের প্রতিপক্ষ নয়। আমাদের মূল লক্ষ্য একটি সুনির্দিষ্ট জাতীয় সনদ প্রণয়ন, যাতে ভবিষ্যতের রাষ্ট্র কাঠামো ও শাসনব্যবস্থা নিয়ে সম্মিলিত দিকনির্দেশনা থাকবে।

জাতীয়তাবাদী সমমনা জোটের প্রধান ও বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টির (ন্যাপ) চেয়ারম্যান ফরিদুজ্জামান ফরহাদ তার সূচনা বক্তব্যে বলেন, অনির্বাচিত সরকার দীর্ঘদিন থাকলে তা দেশ ও জনগণের জন্য বিপজ্জনক হয়ে দাঁড়ায়। শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গণতন্ত্রকে হত্যা করেছে, জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। আমরা এমন একটি নির্বাচন চাই, যেখানে মানুষ বলতে পারে—আমি স্বাধীনভাবে ভোট দিয়েছি।

দুই পক্ষই দেশের চলমান রাজনৈতিক অচলাবস্থা থেকে উত্তরণে সংলাপ, সহযোগিতা ও পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল অবস্থান বজায় রাখার আহ্বান জানায়। বৈঠকে আসন্ন নির্বাচনী প্রক্রিয়া, নিরপেক্ষ প্রশাসন ও নির্বাচনের আগের সরকারব্যবস্থাসহ বেশ কিছু বিষয়ে প্রাথমিক আলোচনা হয় বলে জানা গেছে।

Tags: অনির্বাচিত সরকারজাতীয় ঐকমত্য কমিশনজাতীয়তাবাদী সমমনা জোট
Previous Post

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ থামাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র

Next Post

সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

Next Post
তথ্য উপদেষ্টার ছবি, বাংলাদেশ সংবাদ, সরকারী হস্তক্ষেপ না থাকায় উন্নতি. Channel i News - চ্যানেল আই নিউজ

সরকারের হস্তক্ষেপ না থাকায় গণমাধ্যম সূচকে এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা

শ্রম উপদেষ্টার বৈঠকে আলোচনাসভা, বাংলাদেশ. Channel i News - চ্যানেল আই নিউজ

মনোনয়নের আগে বকেয়া বেতন পরিশোধ যাচাইয়ের আহ্বান শ্রম উপদেষ্টার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT