চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অ্যাপলের সেটেলমেন্টে আইফোন ব্যবহারকারীরা পেতে পারেন ৯৫ ডলার

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:05 অপরাহ্ন 23, সেপ্টেম্বর 2026
in আন্তর্জাতিক, তথ্যপ্রযুক্তি
A A
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

অ্যাপলের বিরুদ্ধে করা একটি ক্লাস অ্যাকশন মামলার নিষ্পত্তির অংশ হিসেবে যোগ্য আইফোন ব্যবহারকারীরা সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত ক্ষতিপূরণ পেতে পারেন। তবে এই অর্থ পেতে হলে নির্ধারিত সময়ের মধ্যে আবেদন করতে হবে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) ফক্স বিজনেসের প্রতিবেদনে বলা হয়েছে, অ্যাপলের কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ও সিরি ফিচার নিয়ে করা মামলাটি নিষ্পত্তিতে চলতি বছরের বসন্তে ২৫ কোটি ডলার দিতে সম্মত হয়েছে কোম্পানিটি। মামলায় অভিযোগ করা হয়, যেসব ডিভাইসে এআই প্রযুক্তি পুরোপুরি যুক্ত করা হয়নি, সেসব পণ্যের সক্ষমতা নিয়ে অ্যাপল বিভ্রান্তিকর বিজ্ঞাপন দিয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে আইফোন ১৬ বাজারে আসার পর ডিভাইসটিতে নির্দিষ্ট এআই ফিচার যুক্ত হওয়ার প্রত্যাশা তৈরি হয়েছিল বলে মামলায় দাবি করা হয়। ওই বছর অ্যাপল কিছু অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার চালু করলেও সিরির সঙ্গে চ্যাটজিপিটি একীভূত করা এবং নতুন ইমোজি তৈরির সুবিধাসহ কয়েকটি ফিচার প্রত্যাশা অনুযায়ী দেওয়া হয়নি বলে অভিযোগ করা হয়।

নিষ্পত্তির শর্ত অনুযায়ী, বৈধ আবেদনকারীরা প্রতি ডিভাইসের জন্য প্রাথমিকভাবে ২৫ ডলার পেতে পারেন। তবে মোট বৈধ আবেদনের সংখ্যা অনুযায়ী এই অর্থ কম-বেশি হতে পারে। সর্বোচ্চ ৯৫ ডলার পর্যন্ত পাওয়ার সুযোগ রয়েছে। তবে নিষ্পত্তির অংশ হিসেবে অ্যাপল কোনো অনিয়ম বা দায় স্বীকার করেনি।

ক্ষতিপূরণ পেতে হলে আবেদনকারীকে যুক্তরাষ্ট্রের বাসিন্দা হতে হবে। ২০২৪ সালের ১০ জুন থেকে ২০২৫ সালের ২৯ মার্চের মধ্যে আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স অথবা যেকোনো আইফোন ১৬ মডেল কিনে থাকলে তিনি এই সুবিধার জন্য আবেদন করতে পারবেন।

এ ক্ষেত্রে ক্রেতাকে নিশ্চিত করতে হবে, ফোন কেনার সময় তিনি ডিভাইসটিতে নির্দিষ্ট সিরি অ্যাপল ইন্টেলিজেন্স ফিচার পাওয়ার প্রত্যাশা করেছিলেন, কিন্তু তা পাননি।

যোগ্য ব্যক্তিদের চলতি বছরের ২১ ডিসেম্বর-এর মধ্যে বৈধ আবেদন জমা দিতে হবে। প্রতিটি যোগ্য ডিভাইসের জন্য আলাদা আবেদন করা যাবে। আবেদনকারীকে অবশ্যই ডিভাইসটির মূল ক্রেতা হতে হবে। পুনরায় বিক্রি করা ফোন কিনলে সেই ক্রেতা এই সুবিধার আওতায় পড়বেন না। ব্যবসাপ্রতিষ্ঠানও তাদের কেনা যোগ্য ডিভাইসের জন্য আবেদন করতে পারবে।

অসম্পূর্ণ বা ভুল তথ্য দেওয়া আবেদন বাতিল হতে পারে। নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের পর যোগ্য আবেদনকারীদের অর্থ দেওয়া হবে। তবে আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল হলে অর্থ প্রদানে বিলম্ব হতে পারে।

নিষ্পত্তির চূড়ান্ত অনুমোদনের শুনানি ২০২৭ সালের ২৪ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার নর্দার্ন ডিস্ট্রিক্টের একটি ফেডারেল আদালতে হওয়ার কথা রয়েছে।

Tags: ক্ষতিপূরণমামলার নিষ্পত্তি
Previous Post

গণমাধ্যমে অনুসন্ধানী সাংবাদিকতা ও জনসচেতনতা বাড়ানোর আহ্বান

Next Post

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক

Next Post

‘শ্রাবণের মেঘগুলো’ গানে ভিডিও করে ভাইরাল সেই বিউটি রাণী জেলার শ্রেষ্ঠ শিক্ষক

চলতি সপ্তাহে হলিউডপ্রেমীদের জন্য যতো চমক

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT