চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:54 অপরাহ্ন 09, মে 2026
in শিক্ষা
A A
শ্রীলংকায় আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পের অংশগ্রহণকারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

গবেষণাভিত্তিক নানা আয়োজনে শ্রীলংকায় দ্বিতীয়বারের মতো অনুষ্ঠিত হলো ‘আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প ২০২৬’। ২ থেকে ৭ মে শ্রীলংকার কলম্বো ও গল শহরে ছয় দিনব্যাপী এ আয়োজনে বাংলাদেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও প্রতিষ্ঠানের ১৭ জন তরুণ গবেষক অংশ নেন।

বাংলাদেশে রিসার্চ সোসাইটির উদ্যোগে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়।

ক্যাম্পে মোট ছয়টি বিশেষ প্রোগ্রাম অনুষ্ঠিত হয়। মেরিন ড্রাইভের বিশেষ ট্রেনে গল ভ্রমণ ও ফিল্ডওয়ার্কের মাধ্যমে শুরু হয় কার্যক্রম। এছাড়া শ্রীলংকান গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সঙ্গে ইন্টারঅ্যাকটিভ মিটিং, সার্ক কালচারাল সেন্টারে গবেষণা ও সাংস্কৃতিক সেশন, বন্দরনায়েকে সেন্টার ফর ইন্টারন্যাশনাল স্টাডিজে গবেষণা ও সহযোগিতা সেশন এবং টোস্টমাস্টার্স ইন্টারন্যাশনাল কলম্বো ক্লাবের সঙ্গে প্রশিক্ষণ সেশন অনুষ্ঠিত হয়।

সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় কলম্বোস্থ বাংলাদেশ হাইকমিশনে। সেখানে গবেষণা উপস্থাপন ও সনদ প্রদান করা হয়। অংশগ্রহণকারীরা শ্রীলংকা ভ্রমণ ও গবেষণা অভিজ্ঞতার ওপর তাদের গবেষণা ফলাফল উপস্থাপন করেন এবং আলোচনায় অংশ নেন।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে হাইকমিশনের কনস্যুলার মো. জান্নাতুল হাবিবের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কলম্বোতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার আন্দালিব ইলিয়াস। বিশেষ অতিথি ও মেন্টর হিসেবে উপস্থিত ছিলেন ইউনিভার্সিটি অব মোরাতুয়ার অধ্যাপক ড. রাঙ্গিকা হালওয়াতুরা, সার্ক কালচারাল সেন্টারের ডেপুটি ডিরেক্টর (প্রোগ্রাম) অধ্যাপক ড. সিকদার মো. জুলকারনাইন, এইচ বি দয়ারত্ন, রিসার্চ ক্যাম্প মেন্টর রুয়ান পি. পেরেরা এবং সাবিতা বিনতে আজাদ শিফা।

রিসার্চ ক্যাম্পের কোঅর্ডিনেটর সাইফুল্লাহ খালেদ গবেষণা উপস্থাপন পর্ব সঞ্চালনা করেন। আন্তর্জাতিক রিসার্চ ক্যাম্পের পরিচালক এস এম সাদেক ধন্যবাদ জ্ঞাপন করেন।

ক্যাম্প চলাকালে অংশগ্রহণকারীরা শ্রীলংকার বিভিন্ন ঐতিহ্যবাহী স্থান, পর্যটন কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন। আয়োজনের অংশ হিসেবে ঐতিহ্যবাহী কলম্বো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ইন্দিকা মহেশ করুণাতিলাকের সঙ্গে আয়োজক দলের কোলাবরেশন মিটিং অনুষ্ঠিত হয়। সেখানে দুই দেশের শিক্ষা, গবেষণা ও সাংস্কৃতিক আদানপ্রদান জোরদারের বিষয়ে আলোচনা হয়। একই দিনে ইউএন গ্লোবাল কম্প্যাক্ট শ্রীলংকা নেটওয়ার্কেও একটি বিশেষ ভিজিট অনুষ্ঠিত হয়।

শ্রীলংকায় এই আয়োজনের উদ্যোগ নেয় বাংলাদেশ রিসার্চ সোসাইটি (বিডিআরএস)। সহযোগী আয়োজক হিসেবে ছিল হেল্প দ্য ফিউচার, ভিলেজ এম্পাওয়ারমেন্ট, রান গ্লোবালি, গ্লোবাল ইনস্টিটিউট ফর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এবং হেটম্যান ট্রাভেল। মিডিয়া পার্টনার হিসেবে যুক্ত ছিল যমুনা টেলিভিশন ও দ্য বিজনেস স্ট্যান্ডার্ড। ইয়ুথ পার্টনার ছিল টিবিএস গ্রাজুয়েট।

প্রসঙ্গত, আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প প্রথমবার গত বছরের মে মাসে নেপালে অনুষ্ঠিত হয়। আয়োজকদের পরিকল্পনা অনুযায়ী, ভবিষ্যতে বিশ্বের বিভিন্ন দেশে এ আয়োজন সম্প্রসারিত করা হবে। এতে তরুণরা ভ্রমণের পাশাপাশি গবেষণা, নেটওয়ার্কিং ও আন্তর্জাতিক সহযোগিতার মাধ্যমে দক্ষতা ও ক্যারিয়ার উন্নয়নের সুযোগ পাবেন।

Tags: আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্পসমাপনী অনুষ্ঠান
Previous Post

এক কোটির বেশি বাংলাদেশি প্রবাসী পাবেন ‘প্রবাসী কার্ড’

Next Post

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

Next Post
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT