চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাইফার মঞ্চে তারকাদের ঝলক, পুরস্কারে সেরা যারা

বাইফার ৫ম আসরে কিংবদন্তী অভিনেত্রী সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনকে দেয়া হয় আজীবন সম্মাননা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:27 অপরাহ্ন 09, মে 2026
in বিনোদন
A A
চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি ও বিজয়ীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

তারকাদের গ্ল্যামারাস উপস্থিতি, ঝলমলে আলো আর পুরস্কারজয়ের উচ্ছ্বাসে জমে উঠেছিল ‘নতুনধরা প্রেজেন্টস ইটিভি বাইফা অ্যাওয়ার্ডস ২০২৬’-এর পঞ্চম আসর। শুক্রবার সন্ধ্যায় রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্র-এর হল অব ফেমে আয়োজিত এই জমকালো অনুষ্ঠানে শোবিজ অঙ্গনের শতাধিক তারকার মিলনায়তনে রূপ নেয় পুরো আয়োজন।

লালগালিচায় তারকাদের আগমন, ক্যামেরার ফ্ল্যাশ আর ভক্তদের উচ্ছ্বাসের মধ্য দিয়ে শুরু হয় উৎসবের আমেজ। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন নাদিয়া আফরিন মিম ও ইমতু রাতিশ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাইফা অ্যাওয়ার্ডসের চেয়ারম্যান মেরিনা আক্তার। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন আহমেদ স্বপন। বিশেষ অতিথি ছিলেন ভূমি মন্ত্রণালয় ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দিন।

এদিন অনুষ্ঠানের শুরুতেই আজীবন সম্মাননা তুলে দেওয়া হয় কিংবদন্তী অভিনেত্রী কোহিনূর আখতার সুচন্দা ও সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিন-এর হাতে। দর্শকদের করতালিতে মুহূর্তটি হয়ে ওঠে আবেগঘন।

চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল শিশুতোষ চলচ্চিত্র ‘গুপ্তধনের খোঁজে’-এর ট্রেলার উন্মোচন। পাশাপাশি চলচ্চিত্র, নাটক, সংগীত, ওটিটি ও ডিজিটাল কনটেন্ট মিলিয়ে ২৯টি বিভাগে পুরস্কার দেওয়া হয়।

চলচ্চিত্র বিভাগে জুরি বোর্ডের বিচারে সেরা চলচ্চিত্র নির্বাচিত হয়েছে তানিম নূর পরিচালিত ‘বনলতা এক্সপ্রেস’। এই সিনেমার জন্য সেরা অভিনেতার পুরস্কার পেয়েছেন শরিফুল রাজ। আর সাবা-তে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রী হয়েছেন মেহজাবীন চৌধুরী। ‘দম’-এর জন্য সেরা পরিচালক নির্বাচিত হয়েছেন রেদওয়ান রনি।

চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ জনপ্রিয় বিভাগে ‘দম’ সিনেমার জন্য সেরা অভিনেতা হয়েছেন আফরান নিশো। ‘বনলতা এক্সপ্রেস’-এর জন্য জনপ্রিয় অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন সাবিলা নূর। ‘দম’-এ অভিনয়ের জন্য সেরা ব্রেকথ্রু পারফরম্যান্সের স্বীকৃতি পেয়েছেন চঞ্চল চৌধুরী।

নাটক বিভাগে ‘ফ্যামিলি ম্যান’ নাটকের জন্য সেরা অভিনেতা হয়েছেন ফারহান আহমেদ জোভান। ‘পুতুলের বিয়ে’ নাটকে অভিনয়ের জন্য সেরা অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন তানজিন তিশা। সেরা নির্মাতা নির্বাচিত হয়েছেন প্রবীর রায় চৌধুরী।

চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে তারকারা পারফর্ম করছে, পুরস্কার বিতরণী।. Channel i News - চ্যানেল আই নিউজ ওটিটি বিভাগে ‘বোহেমিয়ান ঘোড়া’-র জন্য জুরি বোর্ডের বিচারে সেরা অভিনেতা হয়েছেন মোশাররফ করিম। একই কাজের জন্য সেরা ব্রেকথ্রু সম্মাননা পেয়েছেন রুনা খান। জনপ্রিয় বিভাগে সেরা অভিনেতা হয়েছেন তৌসিফ মাহবুব এবং সেরা অভিনেত্রী হয়েছেন সাদিয়া আয়মান।

সংগীত বিভাগে জুরি বোর্ডের বিচারে যৌথভাবে সেরা শিল্পীর পুরস্কার পেয়েছেন দিলশাদ নাহার কনা ও সোমনুর মনির কোনাল। জনপ্রিয় বিভাগে সেরা গায়ক হয়েছেন ইমরান মাহমুদুল এবং সেরা গায়িকার পুরস্কার উঠেছে দোলা রহমান-এর হাতে।

চ্যানেল আই অনলাইন পুরস্কার বিতরণী অনুষ্ঠানে তারকারা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ পুরো আয়োজনজুড়ে ছিল গান, নৃত্য, ফ্যাশন শো ও তারকাদের প্রাণবন্ত উপস্থিতি। অংশ নেন দীঘি, ইরফান সাজ্জাদ, আদর আজাদ, শরিফুল রাজ-সহ আরও অনেকে।

আয়োজকদের ভাষ্য, বাইফা এখন শুধু পুরস্কার প্রদান অনুষ্ঠান নয়; বরং দেশীয় শিল্প-সংস্কৃতি ও সৃজনশীলতাকে আন্তর্জাতিক অঙ্গনে তুলে ধরার একটি বড় প্ল্যাটফর্ম।

Tags: আজীবন সম্মাননাপুরস্কারবনলতা এক্সপ্রেসবাইফালিড বিনোদনশোবিজসাবিনা ইয়াসমিনসুচন্দাসেরা অভিনেতাসেরা সিনেমা
Previous Post

শ্রীলংকায় নানা আয়োজনে আন্তর্জাতিক ইয়ুথ রিসার্চ ক্যাম্প অনুষ্ঠিত

Next Post

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

Next Post
বাংলাদেশ পুলিশ সপ্তাহ ২০২৬ এর উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ কর্মকর্তা. Channel i News - চ্যানেল আই নিউজ

রোববার শুরু পুলিশ সপ্তাহ ২০২৬, পদক তালিকায় ১০৭ পুলিশ সদস্য

বাংলাদেশ মন্ত্রিপরিষদ বিভাগ লোগো, সরকারি ভবনের সামনে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাষ্ট্রপতির বিদেশযাত্রা ও দেশে ফেরার প্রটোকল নিয়ে নতুন নির্দেশনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT