চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলোচিত ডায়েট ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’: উপকার নাকি ঝুঁকি?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:15 অপরাহ্ন 31, আগস্ট 2025
in লাইফস্টাইল
A A
Healthy salad and alarm clock representing intermittent fasting benefits and timing. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগ্রহীত

সাম্প্রতিক বছরগুলোর অন্যতম আলোচিত ডায়েট পদ্ধতি ‘ইন্টারমিটেন্ট ফাস্টিং’। এটি এমন একটি খাদ্যাভ্যাস, যেখানে কী খাওয়া হচ্ছে তার চেয়ে বেশি গুরুত্ব দেওয়া হয় কখন খাওয়া হচ্ছে। তবে নতুন এক গবেষণায় এই জনপ্রিয় ডায়েট পদ্ধতির বিপজ্জনক দিকটি সামনে এসেছে, বিশেষ করে হৃদরোগের ঝুঁকির প্রসঙ্গে।

সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

গবেষণাটি সম্প্রতি ‘ডায়াবেটিস অ্যান্ড মেটাবলিক সিনড্রোম: ক্লিনিকাল রিসার্চ অ্যান্ড রিভিউস’ জার্নালে প্রকাশিত হয়েছে।

চীন ও যুক্তরাষ্ট্রের গবেষকদের পরিচালিত এক বড় পরিসরের গবেষণায় দেখা গেছে, যারা দিনে ৮ ঘণ্টার কম সময়ের মধ্যে খাবার গ্রহণ করেন, তাদের হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি ১৩৫ শতাংশ বেশি তাদের তুলনায় যারা ১২-১৪ ঘণ্টা সময়ের মধ্যে খাবার গ্রহণ করেন।

গবেষণায় ৮ বছর ধরে ১৯ হাজারেরও বেশি প্রাপ্তবয়স্ক যুক্তরাষ্ট্রেরের নাগরিকদের খাদ্যাভ্যাস পর্যবেক্ষণ করা হয়। অংশগ্রহণকারীদের দুটি দিনে খাওয়ার বিস্তারিত তথ্য সংগ্রহ করে বিজ্ঞানীরা তাদের গড় ‘ইটিং উইন্ডো’ নির্ধারণ করেন।

সবার জন্য নয় ইন্টারমিটেন্ট ফাস্টিং

গবেষণায় আরও দেখা গেছে, যারা ধূমপায়ী, ডায়াবেটিসে আক্রান্ত কিংবা পূর্বেই হৃদরোগে ভুগছেন, তাদের ক্ষেত্রে স্বল্প সময়ের মধ্যে খাবার খাওয়ার অভ্যাস সবচেয়ে বেশি ক্ষতিকর প্রভাব ফেলছে।

শাংহাই জিয়াও টং ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক ও গবেষণার প্রধান লেখক ভিক্টর ওয়েনজি ঝং বলেন, খুব অল্প সময়ের জন্য খাবার খাওয়ার অভ্যাস দীর্ঘমেয়াদে হৃদরোগজনিত মৃত্যুর ঝুঁকি বাড়াতে পারে, এটি আমাদের জন্য বিস্ময়কর একটি ফলাফল।

গবেষকরা অবশ্য জানিয়েছেন, এই গবেষণা কোনো কারণ-প্রভাব সম্পর্ক স্থাপন করে না। অর্থাৎ ইন্টারমিটেন্ট ফাস্টিং সরাসরি হৃদরোগের কারণ এমনটা বলা যাচ্ছে না। তবে তথ্য পর্যাপ্তভাবে ইঙ্গিত করছে যে, এটি ঝুঁকিপূর্ণও হতে পারে।

সাধারণত, ইন্টারমিটেন্ট ফাস্টিং পদ্ধতিতে প্রতিদিন খাবার গ্রহণ ৮ ঘণ্টার মধ্যে সীমাবদ্ধ রাখা হয়, যেমন দুপুর ১২টা থেকে রাত ৮টা পর্যন্ত। এর বাইরে পুরো ১৬ ঘণ্টা উপবাসে থাকতে হয়।

বিশেষজ্ঞদের মতে, যাদের ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ বা হৃদরোগ রয়েছে, তাদের অবশ্যই চিকিৎসকের পরামর্শ ছাড়া এ ধরনের ডায়েট শুরু করা উচিত নয়। এছাড়া নিয়মিত ধূমপান করেন এমন ব্যক্তিদের জন্যও এটি মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে।

Tags: ইন্টারমিটেন্ট ফাস্টিংউপকারঝুঁকিডায়েট
Previous Post

আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের জন্য পুরোপুরি প্রস্তুত: স্বরাষ্ট্র উপদেষ্টা

Next Post

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

Next Post
রিজভী অভিযোগ করছেন, সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় রয়েছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের ওয়ার্কলোড নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

ওয়ার্কলোড? যা বলছেন তাসকিন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT