চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ওয়ার্কলোড? যা বলছেন তাসকিন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:50 অপরাহ্ন 31, আগস্ট 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার তাসকিনের ওয়ার্কলোড নিয়ে সংবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশের অন্যতম সেরা পেসার তাসকিন আহমেদ টেস্ট-ওয়ানডে এবং টি-টুয়েন্টি সংস্করণে নিয়মিত খেলে চলেছেন। চোট থেকে ফিরে যদিও কিছুটা বিরতি দিয়ে দিয়ে খেলছেন। নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম ম্যাচে জয়ের পর টানা খেলা নিয়ে প্রশ্ন গিয়েছে তাসকিনের দিকে। ওয়ার্কলোড কীভাবে সামলাচ্ছেন সেটি জানালেন টাইগারদের ডানহাতি তারকা।

‘এটা পুরোপুরি ম্যানেজমেন্টের ব্যাপার। আমাদের ফিজিও, ট্রেনার সবসময় বোলারদের ওয়ার্কলোড মনিটরিং করছেন যে, লোড বেশি না কম। ফিট থাকলে সব ঠিক থাকে, তাহলে এই অদলবদল হয়তো নাও হতে পারে। কিন্তু সামনে যেহেতু এশিয়া কাপ, দল চাইলে হতেও পারে। যাই হোক, আমার বর্তমানকে বেশি উপভোগ করতে চাই। অনুশীলন থাকলে অনুশীলন, ম্যাচ থাকলে ম্যাচ।’

‘আমাদের সবাই উন্নতি করার চেষ্টা করছে। আমাদের দলটা এমন একটি দল যাদের সবাই ১৯/২০। এখানে একতাবদ্ধ থাকা, সবাই সবাইকে সমর্থন করা জরুরি। বিগত কয়েকমাস ধরে উন্নতি হচ্ছে। এভাবে এগোতে থাকলে ভালো কিছুই হবে।’

তাসকিন বলেছেন টি-টুয়েন্টি অধিনায়ক লিটন দাসকে নিয়েও। বললেন, ‘লিটনের ভালো খেলা বা ফর্মে থাকা আমাদের দলের জন্য অনেক জরুরি। সম্প্রতি ও ভালো ফর্মে আসতেছে, ভালো ব্যাটিং করতেছে, নেটেও দেখতেছি। এভাবে যদি আগাতে থাকে, সামনের বড় ইভেন্টেও ভালো করা সম্ভব।’

‘স্পোর্টিং কন্ডিশনে যেকোনো একসাইড দিয়ে জেতা কখনোই সম্ভব না। ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সবই লাগে। আর আমাদের মতো দলের জন্য সবক্ষেত্রে অবদান আরও বেশি লাগে। এটা খুব ভালো লক্ষণ ব্যাটিংয়ে ভালো হচ্ছে, বোলিংয়ে ভালো হচ্ছে।’

নেদারল্যান্ডসের বিপক্ষে প্রথম টি-টুয়েন্টিতে দুর্দান্ত বল করেছেন তাসকিন। ৪ ওভারে ২৮ রান দিয়ে ৪ উইকেট নিয়েছেন, টি-টুয়েন্টিতে তার অন্যতম সেরা বোলিং ফিগার। হয়েছেন ম্যাচসেরা।

Tags: তাসকিননেদারল্যান্ডসবাংলাদেশবিসিবিলিটনলিড স্পোর্টস
Previous Post

সুষ্ঠু নির্বাচন নিয়ে এখনও সংশয় আছে: রিজভী

Next Post

চবিতে আবারও শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টর ও প্রো-ভিসি আহত

Next Post
Students and locals clash near Chittagong University campus, injuries reported. Channel i News - চ্যানেল আই নিউজ

চবিতে আবারও শিক্ষার্থীদের সাথে স্থানীয়দের সংঘর্ষ, প্রক্টর ও প্রো-ভিসি আহত

নুরের ওপর আক্রমণ নিয়ে আলোচনা করছে বক্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

নুরের ওপর আক্রমণ হয়েছে, এটা আমাদের জন্য মেসেজ: হাসনাত আবদুল্লাহ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT