চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের অভিনব ‘শান্তি চুক্তি’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:26 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in - সেমি লিড, শিক্ষা
A A
দুজন শিক্ষার্থী হাসিমুখে একে অপরের সাথে শুভেচ্ছা বিনিময় করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভিনব 'শান্তি চুক্তি'

সংঘর্ষ বন্ধে ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সমঝোতা হয়েছে। সংঘর্ষ ও মারামারি বন্ধে ঢাকায় পাশাপাশি অবস্থিত ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে অভিনব এক ‘শান্তি চুক্তি’ হয়েছে।

আজ রোববার ৯ নভেম্বর বেলা ১২টার দিকে নিউমার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম মাহফুজুল হক এই শান্তি চুক্তির আয়োজন করেন।

ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকবার মারামারির ঘটনা ঘটে। এতে রাজধানীবাসীকে অনেক দুর্ভোগে পড়তে হয়েছে। এই সমস্যার সমাধানে শিক্ষার্থীদের মধ্যে শান্তি চুক্তির মতো এক অভিনব উদ্যোগ নেয় পুলিশ। তবে তিনটি কলেজের মধ্যে আইডিয়াল কলেজ ও ঢাকা কলেজের শিক্ষার্থীরা এই অনুষ্ঠানে যোগ দিয়েছেন। সিটি কলেজের শিক্ষার্থীরা এতে অংশ নেননি।

আজ রোববার বেলা ১২টার দিকে ঢাকা কলেজের অডিটোরিয়ামে এক অনুষ্ঠানে আইডিয়াল ও ঢাকা উভয় কলেজের শিক্ষার্থীরা একে অপরকে ফুল দেন এবং কোলাকুলি করেন। অনুষ্ঠানে দুই কলেজের শিক্ষকরাও উপস্থিত ছিলেন।

ওই অনুষ্ঠান সম্পর্কে জানতে চাইলে ওসি মাহফুজুল হক বলেন, আমি এখানে যোগ দেওয়ার পর বেশ কয়েকবার মারামারি হয়েছে। কয়েকবার আমি কলেজগুলোর শিক্ষকদের সাথে বসেছি। কিন্তু মূল সমস্যা যাদের, তাদেরকে নিয়ে একবারও বসা হয়নি। তারপর আমি শিক্ষার্থীদের সাথেও যোগাযোগ করি। দুই পক্ষকে আলোচনার কথা বলি। তারা রাজি হয়।

তিনি জানান, অনুষ্ঠানে আইডিয়াল কলেজের শিক্ষার্থীরা মিষ্টি নিয়ে আসে এবং ঢাকা কলেজের শিক্ষার্থীরা ফুল নিয়ে আসে। পরে তারা একে অপরকে মিষ্টি খাইয়ে দেয়, ফুল দেয় এবং কোলাকুলি করে।

তবে সিটি কলেজের শিক্ষার্থী ও শিক্ষকদের গতকাল শনিবার রাতে বিষয়টি জানানোয় সময় স্বল্পতায় তারা অনুষ্ঠানে অংশ নিতে পারেননি। ভবিষ্যতে আবারও তিন কলেজের শিক্ষার্থীদের নিয়ে সমঝোতায় বসবেন বলেও উল্লেখ করেন পুলিশের এই কর্মকর্তা।

একটি সংঘর্ষকে কেন্দ্র করে আইডিয়াল কলেজের বিরুদ্ধে ঢাকা কলেজের করা মামলাটি আইনি প্রক্রিয়ায়ই সমাধান করা হবে বলে জানান ওসি মাহফুজুল হক।

Tags: আইডিয়াল কলেজঢাকা কলেজশান্তি চুক্তিসিটি কলেজ
Previous Post

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামো বিষয়ে যা বললেন অর্থ উপদেষ্টা

Next Post

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে

Next Post
বাংলাদেশের স্কুলে শিক্ষার্থীরা পরীক্ষা প্রস্তুতির জন্য লেখাপড়া করছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে

জনসমাগমে বাইক ও মোটরসাইকেল চলাচল, ভিড় ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামীরা আজিম দোলার গাড়ি বহরে হামলা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT