চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কুমিল্লায় বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামীরা আজিম দোলার গাড়ি বহরে হামলা

আহত ২০

আবুল কাশেম হৃদয় by আবুল কাশেম হৃদয়
4:40 অপরাহ্ন 09, নভেম্বর 2025
in কুমিল্লা, জনপদ
A A
জনসমাগমে বাইক ও মোটরসাইকেল চলাচল, ভিড় ও যানজট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: প্রতিনিধি

কুমিল্লার লাকসামে বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলার গাড়ি বহরে এবং তার ওপর হামলার ঘটনা ঘটেছে। এতে মনোনয়ন প্রত্যাশী দোলাসহ অন্তত ২০ জন আহত হয়।

রোববার ৯ অক্টোবর দুপুরে কুমিল্লার লাকসামের ছনগাঁও এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহতদের অভিযোগ বিএনপির প্রাথমিক মনোনয়ন পাওয়া আবুল কালামের সমর্থকরা এ হামলা চালায়। হামলায় সামিরা আজিম দোলার গাড়ি ভাংচুরের ঘটনা ঘটেছে। দোলা লাকসামের সাবেক সংসদ সদস্য প্রয়াত কর্ণেল অবসরপ্রাপ্ত আনোয়ারুল আজিমের মেয়ে।

স্থানীয় সূত্রে ও আহতরা জানান, বিএনপির মনোনয়ন প্রত্যাশী সামিরা আজিম দোলা গাড়ি বহর নিয়ে লাকসামের কান্দিরপাড় ইউনিয়নের ছনগাও গ্রামে যান। বিএনপির ৩১দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করার সময় বিএনপির প্রাথমিক মনোনয়ন প্রত্যাশী আবুল কালামের সমর্থক গ্রুপ হামলা চালায়। এ সময় সশস্ত্র হামলাকারীরা সামিরা আজিম দোলার গাড়ি ভাংচুর করে এবং গাড়ির ভিতরে থাকা দোলার ওপর আক্রমণ করে। এতে তিনি আহত হন। হামলার সময় দোলার অন্তত ২০জন নেতাকর্মী এবং ৪ জন স্থানীয় সাংবাদিক আহত হন। আহত অবস্থায় দোলাকে একটি মোটরসাইকেলে করে দ্রুত লাকসাম উপজেলা কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হয়।

এছাড়া অপর আহতদেরও লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়। এ ঘটনার পর লাকসাম ও মনোহরগঞ্জে সামিরা আজিম দোলার সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

Tags: কুমিল্লাবিএনপিহামলা
Previous Post

২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের নিয়মিত ক্লাস চলবে

Next Post

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

Next Post
বাংলাদেশে অবৈধ অভিবাসীদের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে আছেন মানুষ. Channel i News - চ্যানেল আই নিউজ

সৌদি আরবে এক সপ্তাহে প্রায় ২২ হাজার অবৈধ অভিবাসী গ্রেপ্তার

শাহরুখ খান নতুন সিনেমার জন্য প্রস্তুত, sunglasses পরা. Channel i News - চ্যানেল আই নিউজ

বিশাল বাজেটে নির্মিত হচ্ছে শাহরুখ খানের 'কিং'

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT