চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষ, আহত ২৫

এটিএম সামসুজ্জোহা by এটিএম সামসুজ্জোহা
10:23 অপরাহ্ন 03, সেপ্টেম্বর 2022
in - সেমি লিড, জনপদ, ঠাকুরগাঁও, রাজনীতি
A A
ঠাকুরগাঁওয়ে আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষের দৃশ্য, আহত ২৫. Channel i News - চ্যানেল আই নিউজ

ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা শহরে বিএনপি ও মহিলা আওয়ামী লীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আনছারুল ইসলাম, ছাত্রলীগের আনারুল, সোহেল রানা ও জাহাঙ্গীর উভয় গ্রুপের কর্মপক্ষে ২৫-২৬ জন আহত হয়েছেন।

শনিবার বিকালে রুহিয়া চৌরাস্তা মোড়ে এ ঘটনা ঘটে। আহতদের মধ্যে ২০ জনকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে ভর্তি করা হয় বলে নিশ্চিত করেন হাসপাতালের তত্বাবধায়ক ডা. ফিরোজ জামান জুয়েল।

প্রত্যক্ষদর্শীরা জানান, বিকাল পোনে ৫টার দিকে দুইটি রাজনৈতিক দলের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া শুরু হয়। এ সময় রুহিয়া থানা শহরের দোকান-পাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে ব্যবসায়ীরা নিরাপদে আশ্রয় নেয়। পথচারীরা প্রাণের ভয়ে ছুটাছুটি করে পালিয়ে নিজেকে রক্ষা করে। প্রায় ১৫-২০ মিনিট সংঘর্ষ চলে। পরে ঠাকুরগাঁও থেকে অতিরিক্ত পুলিশ ও দমকল বাহিনী এসে উত্তপ্ত পরিস্তিতি ও আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

অগ্নিকাণ্ডে ২টি মোটর সাইকেল ও কিছু জিনিসপত্র পুড়ে যায় বলে জানান ঠাকুরগাঁও ফায়ার সার্ভিস স্টেশনের সহকারী কর্মকর্তা রেদয়ানুজ্জামান।

রুহিয়া থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাইদ বাবু বলেন, বিএনপি’র মিছিল থেকে আওয়ামী লীগের নেতা কর্মীদের উপর গুলি বর্ষণ করা হয় এবং তাদের নেতাকর্মীদের মারধর ও মোটরসাইকেলে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।

আহত ছাত্রলীগ কর্মী মাহিমকে গুলি বিদ্ধ অবস্থায় সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের অর্ধশত নেতা কর্মী এ ঘটনায় আহত হয়েছেন। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

পক্ষান্তরে বিএনপি’র জেলা সভাপতি তৈমুর রহমান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিকালে দলীয় কার্যালয়ে সমাবেশ শেষ করে মিছিল নিয়ে রুহিয়া কর্ণফুলী সিনেমা হলের দিকে গিয়ে কর্মসূচি শেষ করি। ওই সময় বিপরীত দিক থেকে বিক্ষিপ্ত আওয়ামী লীগ কর্মীরা সমাবেশ আশা বিএনপি নেতাকর্মীদের আহত করে এবং সমাবেশ শেষে তাদের মারধর ও কর্মীদের মোটর সাইকেলে অগ্নিসংযোগ করে। তাছাড়া মহিলা লীগের মিটিং ছিল রামনাথ হাট এলাকায়। তারাই এগিয়ে এসে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা দেয় এবং হামলা চালায়।

বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে তাদের ২০ জন নেতা-কর্মী আহত হয়েছে। আহতদের আটোয়ারি ও ঠাকুরগাঁও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

রুহিয়া থানা ওসি সোহেল রানা বলেন, কেউ গুলিবিদ্ধ হয়েছে কিনা আমাদের জানা নেই। তবে ৫-৬জন আহত হয়েছেন। পরিস্থিতি শান্ত রয়েছে। কোন প্রকার উত্তেজনা নেই।

Tags: আওয়ামী লীগ-বিএনপি সংঘর্ষগুলিবিদ্ধঠাকুরগাঁও
Previous Post

শকুন রক্ষায় দীর্ঘমেয়াদি ও বিজ্ঞানভিত্তিক পরিকল্পনা হয়েছে

Next Post

মিয়ানমারের কোন নাগরিককে আর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Next Post
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মিয়ানমার বিষয়ক আলোচনা করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিয়ানমারের কোন নাগরিককে আর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

সুপার ফোরে শোধ তুলল শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT