চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সুপার ফোরে শোধ তুলল শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:27 পূর্বাহ্ন 04, সেপ্টেম্বর 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
শ্রীলঙ্কার ক্রিকেটাররা মাঠে একে অপরকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

গ্রুপ পর্বের শোধটা সুপার ফোরে নিয়ে নিল শ্রীলঙ্কা। বড় লক্ষ্য তাড়ায় টিম পারফরম্যান্স দেখিয়েছে দেশটি। আফগানিস্তানের শক্তিশালী বোলিং লাইনকে গুঁড়িয়ে সেরা চারের প্রথম ম্যাচে জয় পেয়েছে দাসুন শানাকার দল।

শনিবার শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে আফগানিস্তানকে ৪ উইকেটে হারিয়েছে শ্রীলঙ্কা। গ্রুপপর্বে তারা বাজেভাবে হেরেছিল আফগানদের কাছে।

১৭৬ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে শুরু থেকেই দুর্দান্ত ব্যাটিং করেছে শ্রীলঙ্কা। পাথুম নিসাঙ্কা ও কুশল মেন্ডিসের উদ্বোধনী জুটিতে আসে ৬২ রান। ১৯ বলে ৩৬ রানের বিধ্বংসী ইনিংস খেলে নাভিন উল হকে কাটা পড়েন কুশল মেন্ডিস।

৩৫ রান করে নিসাঙ্কা আউট হন মুজিব উর রহমানের শিকার হয়ে। হাল ধরতে পারেননি আশালাঙ্কা। ১৪ বলে ৮ রান করে আউট হন দলীয় ৯৪ রানের মাথায়।

অধিনায়ক শানাকা ও গুনাথিলাকার জুটি থেকে আসে ২৫ রান। বাউন্ডারিতে দুর্দান্ত ক্যাচ নিয়ে শানাকাকে ফেরান নাজিবউল্লাহ জাদরান। তাতে রানের চাকা থামেনি একটুও। পঞ্চম উইকেটে মাত্র ৯ বলে ৩২ রান তোলেন ভানুকা রাজাপাকসে ও গুনাথিলাকা।

২০ বলে ৩৩ রান করা গুনাথিলাকাকে বোল্ড করেন রশিদ খান। ১৪ বলে ৩১ রানের ভয়ডরহীন ইনিংস খেলা রাজাপাকসে আউট হন নাভিনের বলে বোল্ড হয়ে। ততক্ষণে ম্যাচ জিততে শ্রীলঙ্কার দরকার মাত্র আর ২ রান। নির্বিঘ্নে সে পথ পাড়ি দেন হাসারাঙ্গা ও করুনারত্নে।

আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে দুই ওপেনার হজরতউল্লাহ জাজাই ও রহমানুল্লাহর দুর্দান্ত ব্যাটিংয়ে ভালো শুরু পায় আফগানিস্তান। পঞ্চম ওভারের শেষ বলে মাধুসাঙ্কার বলে বোল্ড হওয়ার আগে ১৬ বলে ১৩ রান করেন জাজাই।

দ্বিতীয় উইকেটে ৯৩ রানের জুটি গড়েন গুররাজ ও ইব্রাহিম। লঙ্কান বোলারদের তুলোধুনো করে চার-ছক্কা ছোটান দুই হার্ডহিটার। ছয়টি ছক্কা ও চারটি চারে ৮৪ রানে ফেরেন গুবরাজ। ১৭.২ ওভারে দলীয় ১৫১ রানে ফেরেন ইব্রাহিমও। তিনি ৩৮ বলে ২ চার ১ ছয়ে খেলেন ৪০ রানের ইনিংস।

ইনিংসের শেষ তিন ওভারে রানের চাকা সচল রাখতে পারেননি রশিদ-নবী-জানাতরা। চারে নামা নাজিবুল্লাহ জাদরান ১০ বলে খেলেন ১৭ রানের ইনিংস। রশিদ খানের ৭ বলে ৯ রানের অপরাজিত ইনিংসে ১৭৫ রান তোলে আফগানিস্তান।

বোলিংয়ে সবচেয়ে বাজে দিন কাটিয়েছেন চামিকা করুণারত্নে। দুই ওভারে ২৯ রান খরচ করেও কোনো উইকেট নিতে পারেননি তিনি। লঙ্কান স্পিনার ভানিডু হাসারাঙ্গা ৪ ওভারে ২৩ রান খরচ করে থাকেন উইকেটশূন্য। দিলশান মাধুসাঙ্কা নিয়েছেন ২টি উইকেট, একটি করে উইকেট নিয়েছেন মাহেশ থিকসানা ও আসিথা ফার্নান্দো।

Tags: আফগানিস্তানলিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

মিয়ানমারের কোন নাগরিককে আর বাংলাদেশে ঢুকতে দেয়া হবে না: পররাষ্ট্রমন্ত্রী

Next Post

ওটিটি ও ডিজিটাল প্লাটফর্মে জন্য দরকার সরকারের নীতিমালা

Next Post
চ্যানেল আই অনলাইন অনুষ্ঠানে বক্তারা আলোচনা করছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

ওটিটি ও ডিজিটাল প্লাটফর্মে জন্য দরকার সরকারের নীতিমালা

প্রখ্যাত গীতিকার গাজী মাজহারুল আনোয়ারের ছবি, বাংলার সাংস্কৃতিক ব্যক্তিত্ব. Channel i News - চ্যানেল আই নিউজ

কিংবদন্তী গীতিকার গাজী মাজহারুল আনোয়ার আর নেই

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT