চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইন্দোনেশিয়ায় ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:53 পূর্বাহ্ন 10, জানুয়ারি 2023
in আন্তর্জাতিক
A A
ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পের কেন্দ্রস্থল চিহ্নিত করা হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ইন্দোনেশিয়ার তানিম্বার অঞ্চলে শক্তিশালী ভূমিকম্পের ঘটনা ঘটেছে, রিখটার স্কেলে যার মাত্রা ছিল ৭ দশমিক ৬। ভূমিকম্পের পর দেশটিতে সুনামি সতর্কতা জারি করা হয়। পরে অবশ্য তিন ঘণ্টার মধ্যে সমুদ্রের পানির কোনো পরিবর্তন না হলে সুনামি সতর্কতা তুলে নেয়া হয়।

সংবাদ মাধ্যম রয়টার্স তথ্যটি নিশ্চিত করেছে।

মঙ্গলবার স্থানীয় সময় রাত ২.৪৭ মিনিটে এ ভূমিকম্পটি অনুভূত হয়। পাশাপাশি অস্ট্রেলিয়ার উত্তরাঞ্চলের কিছু অংশেও অনুভূত হয়েছে।ভূমিকম্পের পর থেকে অন্তত চারটি পরাঘাতের খবর পাওয়া গেছে। ইন্দোনেশিয়ার দুর্যোগ প্রশমণ সংস্থা ভূমিকম্পে সামান্য থেকে মাঝারি মানের ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ইঙ্গিত দিয়েছে, জানিয়েছেন কর্মকর্তারা।

ইন্দোনেশিয়ার বিএমকেজি’র প্রধান দ্বিকোরিতা কর্ণাবতী এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পের পর আমরা সমুদ্রের চারটি জোয়ারের ওপর পর্যবেক্ষণ করি। কিন্তু এতে আমাদের কাছে কোনো পরিবর্তন চোখে পড়েনি। এরপরই আমরা সুনামি সতর্কতা তুলে নিয়ে সমুদ্রের পাশে বসবাসকারীদের স্বাভাবিক কাজকর্ম করতে নির্দেশনা প্রদান করি।

ভূমিকম্পের মাত্রা নির্ণয়কারী ইউরোপীয় সেন্টার (ইএমএসসি) জানায়, ইন্দোনেশিয়ায় অনুভূত হওয়া ভূমিকম্পের মাত্রা ৭.৬ মাত্রার ছিল। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক কেন্দ্র একই তথ্য প্রদান করে।

 

Tags: ইন্দোনেশিয়াক্ষয়ক্ষতিভূমিকম্প
Previous Post

বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

Next Post

রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে চীন

Next Post
বাংলাদেশ ও চীন প্রতিনিধিদের মধ্যে আলোচনা চলমান. Channel i News - চ্যানেল আই নিউজ

রোহিঙ্গা ইস্যুসহ বাংলাদেশকে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা করবে চীন

গ্যারেথ বেল ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন, উল্লাসে ভাসছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ফুটবলকে বিদায় জানালেন গ্যারেথ বেল

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT