চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে বন্ধুত্ব চাওয়া ভারতের দ্বিমুখী আচরণ: স্বরাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:22 অপরাহ্ন 08, আগস্ট 2026
in - টপ লিড নিউজ, বাংলাদেশ
A A
স্বরাষ্ট্রমন্ত্রী শেখ হাসিনাকে অস্থিতিশীলতার সুযোগ দিয়ে ভারতের দ্বিমুখী আচরণের প্রতিবাদ. Channel i News - চ্যানেল আই নিউজ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাংলাদেশে অস্থিতিশীলতা সৃষ্টির সুযোগ দিয়ে একই সঙ্গে বাংলাদেশের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রাখার চেষ্টা করা হলে তা ভারতের দ্বিমুখী আচরণ হিসেবে বিবেচিত হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

শনিবার (৮ আগস্ট) ঢাকা বিশ্ববিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান ২০২৪ এর দুই বছর পূর্তি উপলক্ষে আয়োজিত ‘ফ্যাসিবাদী সরকার পতনে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ভূমিকা’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় সাদা দল ও ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ইউট্যাব) উদ্যোগে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, শেখ হাসিনাকে দেশে অস্থিতিশীলতা তৈরি করতে দেবেন আর বাংলাদেশের সঙ্গে বন্ধুত্ব চাইবেন। ভারতকে বুঝতে হবে, এটা দ্বিমুখী আচরণ। আওয়ামী লীগকে সংবাদ সম্মেলন করতে দেওয়ার মতো পরিস্থিতি তৈরি করে একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রত্যাশা করা যায় না। আপনারা হাসিনা কার্ড খেলবেন আর দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক চাইবেন, তা হবে না।

শেখ হাসিনার বিষয়ে ভারতের অবস্থান নিয়েও প্রশ্ন তোলেন সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, কোনো পতিত স্বৈরাচারের বিরুদ্ধে গণহত্যার অভিযোগ থাকলে তাকে ভারত গণতান্ত্রিক নেতা হিসেবে স্বীকৃতি দিতে পারে কি না, সেটিও তাদের ভাবতে হবে। তার দাবি, শেখ হাসিনা এখনো বাংলাদেশের মানুষের কাছে দুঃখ প্রকাশ করেননি।

তিনি আরও বলেন, বাংলাদেশে ফ্যাসিবাদ কিংবা চেতনা বিক্রির রাজনীতির পুনরাবৃত্তি হতে দেওয়া হবে না। বাংলাদেশে চেতনা বিক্রির রাজনীতি ফেইল করেছে। অনেক দল পুরোনো ধারায় নতুনভাবে চেতনা বিক্রির চেষ্টা করছে। তাদের আওয়ামী লীগকে দেখে এখনো সতর্ক হওয়া উচিত।

সালাহউদ্দিন আহমদ বলেন, ৩৬ দিনের আন্দোলনের মাধ্যমে শেখ হাসিনার পতন হয়েছে এমন বক্তব্য দিয়ে কেউ যদি জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাসকে ভিন্নভাবে উপস্থাপনের চেষ্টা করে, তাহলে বাংলাদেশে চেতনা বিক্রির সেই রাজনীতি আর করতে দেওয়া হবে না। যারা চেতনা বিক্রির রাজনীতি করতে চায়, তারাই বিএনপি সরকারকে এখনই ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে এবং আওয়ামী লীগকে রাজনীতিতে ফেরানোর পথ তৈরি করতে চায়।

আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ফ্যাসিবাদের জন্য আওয়ামী লীগের বিরুদ্ধে বিচারের কথা বলছে বিএনপি। রাজনৈতিক দলের অপরাধের তদন্ত আইন অনুযায়ী হবে এবং সে অনুযায়ী বিচারও হবে। তবে এমন কোনো রাজনৈতিক চর্চা করা হবে না, যার মাধ্যমে ফ্যাসিবাদের প্রত্যাবর্তনের সুযোগ তৈরি হয়।

জুলাই গণঅভ্যুত্থানের চরিত্র নিয়েও বক্তব্য দেন তিনি। তার ভাষ্য, অন্তর্বর্তী সরকার ভুলে গিয়েছিল যে জুলাইয়ের গণঅভ্যুত্থান মূলত বিপ্লব ছিল না; এটি ছিল গণতন্ত্র ফিরিয়ে পাওয়ার আন্দোলন।

Tags: ভারতশেখ হাসিনাস্বরাষ্ট্রমন্ত্রী
Previous Post

সূরা ইখলাস কেন এত গুরুত্বপূর্ণ? জেনে নিন এর বিশেষ ফজিলত

Next Post

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

Next Post
বাংলাদেশের রাস্তায় পুলিশ সদস্যরা নিরাপত্তা নিশ্চিত করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

বিদেশে চাকরির টোপ, পর্তুগালে গিয়ে ‘বিক্রি’ ভারতীয় তরুণী

প্রকৃতির মাঝে একা বসে শান্তি উপভোগ করছে একজন নারী. Channel i News - চ্যানেল আই নিউজ

একা থাকার অভ্যাস কেন জরুরি? নিজের জন্য সময় রাখার ৭ উপকার

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT