চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২০২৯ সালের মধ্যেই ৫.১ ট্রিলিয়ন ডলারে পৌঁছাচ্ছে ভারতের জিডিপি: সীতারামন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
9:32 অপরাহ্ন 05, আগস্ট 2026
in আন্তর্জাতিক
A A
ভারতীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বক্তৃতা দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

এই খবরটি পডকাস্টে শুনুনঃ

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পূর্বাভাস তুলে ধরে ভারতের কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন বলেছেন, আগামী ২০২৮-২৯ অর্থবছরের মধ্যেই দেশটির অর্থনীতির আকার ৫.১ ট্রিলিয়ন মার্কিন ডলারের মাইলফলক অতিক্রম করবে। এই লক্ষ্য অর্জনে সরকার বহুমুখী ও দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধি কৌশল বাস্তবায়ন করছে।

মঙ্গলবার (৪ আগস্ট) রাজ্যসভায় দেওয়া এক লিখিত জবাবে অর্থমন্ত্রী এ তথ্য জানান।

তিনি বলেন, আইএমএফের এপ্রিল ২০২৬ সংস্করণের ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক অনুযায়ী, বর্তমান বাজারমূল্যে ২০২৮-২৯ অর্থবছরে ভারতের মোট দেশজ উৎপাদনের (জিডিপি) আকার প্রায় ৫ দশমিক ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে পৌঁছাবে।

অর্থনীতির ধারাবাহিক প্রবৃদ্ধি ধরে রাখতে সরকার কৃষির উৎপাদনশীলতা বৃদ্ধি, উৎপাদনশিল্প ও ক্ষুদ্র, ছোট এবং মাঝারি শিল্পের সম্প্রসারণ, অবকাঠামো উন্নয়ন এবং ডিজিটাল পরিবেশ আরও শক্তিশালী করার ওপর গুরুত্ব দিচ্ছে বলে জানান সীতারামন।

তিনি আরও বলেন, আয়কর ও পণ্য ও সেবা কর ব্যবস্থা সহজ করা, প্রত্যক্ষ বৈদেশিক বিনিয়োগ নীতি উদারীকরণ এবং বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি সইয়ের মাধ্যমে বৈশ্বিক বাজারে ভারতের অবস্থান আরও শক্তিশালী করা হচ্ছে।

উৎপাদন খাতের সক্ষমতা বাড়াতে প্রোডাকশন লিঙ্কড ইনসেনটিভ, মেক ইন ইন্ডিয়া এবং পিএম গতিশক্তি কর্মসূচির কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে সেবা খাতে কৃত্রিম বুদ্ধিমত্তা, বৈশ্বিক সক্ষমতা কেন্দ্র এবং ডিজিটাল জনপরিকাঠামো সম্প্রসারণেও বিশেষ গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ ছাড়া কৃষি খাতের আধুনিকায়ন এবং সেমিকন্ডাক্টর, পরিচ্ছন্ন জ্বালানি ও জৈব ওষুধশিল্পের মতো ভবিষ্যতমুখী খাতগুলোকে অর্থনৈতিক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে চিহ্নিত করেছে সরকার।

নির্মলা সীতারামন বলেন, সরকারের এসব উদ্যোগ ও কৌশলগত পরিকল্পনা মধ্যমেয়াদে ভারতের অর্থনীতির ভিত্তি আরও শক্তিশালী করবে এবং ২০৪৭ সালের মধ্যে ‘বিকশিত ভারত’ গড়ার দীর্ঘমেয়াদি লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

রাজ্যসভায় অপর এক প্রশ্নের জবাবে তিনি জানান, ২০২৪-২৫ অর্থবছরে ঋণ খেলাপি আদায়ে সারফায়েসি আইনের আওতায় ব্যাংকগুলো ২ লাখ ১৫ হাজার ৭০৯টি মামলা দায়ের করেছে। এসব মামলায় ১ লাখ ৩ হাজার ১৮০ কোটি রুপি বকেয়া আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে এখন পর্যন্ত ৩২ হাজার ৪৬৬ কোটি রুপি উদ্ধার করা হয়েছে।

Tags: আইএমএফ
Previous Post

‘মাঝখানে চোখ হারায় আলিফের মতো কর্মীরা’

Next Post

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

Next Post
ম্যানচেস্টার সিটি ফুটবল দল জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

সালাহ তুরস্কে পৌঁছেছেন, ভক্তরা তাকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT