চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তুরস্কে পা রেখেই সালাহ বললেন- ‘তোমরা প্রস্তুত?’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:35 অপরাহ্ন 05, আগস্ট 2026
in ফুটবল, স্পোর্টস
A A
সালাহ তুরস্কে পৌঁছেছেন, ভক্তরা তাকে স্বাগত জানাচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লিভারপুল ছাড়ার পর তুর্কি ক্লাব ট্রাবজোনস্পোরে যোগ দেয়ার দ্বারপ্রান্তে মোহাম্মদ সালাহ। বুধবার ব্যক্তিগত বিমানে ইস্তাম্বুলে পৌঁছালে শত শত সমর্থক তাকে উচ্ছ্বসিত অভ্যর্থনা জানান।

ক্লাবের প্রকাশিত এক ভিডিওবার্তায় ৩৪ বর্ষী মিশরীয় ফরোয়ার্ড বলেন, ‘ট্রাবজোন, তোমরা কি প্রস্তুত? আমি তোমাদের গর্জন শুনতে পাচ্ছি। খুব শিগগিরই দেখা হবে।’

ইস্তাম্বুলে পৌঁছানোর সময় তাকে ট্রাবজোনস্পোরের ৬১ নম্বর জার্সি পরে দেখা যায়। বৃহস্পতিবার কৃষ্ণসাগর তীরের শহর ট্রাবজোনে তার আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হওয়ার কথা রয়েছে।

ট্রাবজোনস্পোর এক বিবৃতিতে জানিয়েছে, সালাহকে দলে টানার বিষয়ে আনুষ্ঠানিক আলোচনা শুরু হয়েছে। এই ঘোষণার পর ইস্তাম্বুল স্টক এক্সচেঞ্জে ক্লাবটির শেয়ারের দাম প্রায় ৬.৫ শতাংশ বেড়ে যায়।

লিভারপুলের হয়ে আটটি বড় শিরোপা জেতা সালাহ ৪৪২ ম্যাচে ২৫৭ গোল করেছেন। তবে গত মৌসুমে তার পারফরম্যান্সে ছন্দপতন দেখা যায়, সব প্রতিযোগিতা মিলিয়ে করেন ১২ গোল। মৌসুমের শেষ দিকে তৎকালীন কোচ আর্নে স্লটের সঙ্গে মতবিরোধের পর মার্চে ক্লাব ছাড়ার ঘোষণা দেন তিনি।

সাতবারের তুর্কি চ্যাম্পিয়ন ট্রাবজোনস্পোর গত মৌসুমে সুপার লিগে তৃতীয় স্থান অর্জন করে। এখন সেই ক্লাবের জার্সিতেই নতুন অধ্যায় শুরু করতে চলেছেন লিভারপুলের ইতিহাসের অন্যতম সেরা এই ফুটবলার।

Tags: তুর্কিমিশরলিড স্পোর্টসলিভারপুলসালাহ
Previous Post

কোরিয়ান অল-স্টারদের হারিয়ে জয়ে ফিরল ম্যানচেস্টার সিটি

Next Post

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

Next Post
সুরের খেয়ায় হাজার বছর' অনুষ্ঠানে শিল্পীরা পারফর্ম করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়ায় হাজার বছর’

-4 Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার পেলেন যারা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT