চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আরিয়ান কাণ্ড: ফাঁসতে যাচ্ছেন এনসিবির সমীর?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:07 অপরাহ্ন 27, মে 2022
in বিনোদন
A A
নেতাদের সাক্ষাৎকার ও আলোচনা চলাকালে ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

শুক্রবার (২৭ মে) মাদক মামলায় নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর (এনসিবি) তরফ থেকে বেকসুর খালাস ঘোষণা করা হয়েছে শাহরুখ পুত্র আরিয়ান খানকে। একই মামলায় ফাঁসতে যাচ্ছেন প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ে।

গেল অক্টোবরেই আরিয়ানের কাছে মাদক না থাকা সত্ত্বেও তাকে গ্রেপ্তার প্রসঙ্গ নিয়ে প্রশ্ন উঠেছিল সমীরের বিরুদ্ধে। এমনকি, এনসিবির ঘুষ নেওয়ার কথাও সামনে উঠে আসে সেসময়। অনেকেই তখন দাবি করেন, শাহরুখ পুত্রকে পরিকল্পিত ভাবে ফাঁসানো হয়েছে।

তবে এবার তদন্তের মাধ্যমে মাদকের সঙ্গে আরিয়ানের সংশ্লিষ্টতা না পাওয়ায় চটেছেন শাহরুখ ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে নানা প্রতিবাদী কথা। অনেকে বলছেন, সমীরের এমন পরিকল্পনার জন্য সারা বিশ্বের সামনে ছোট হতে হয়েছে শাহরুখ খানকে। আরিয়ানকে ফাঁসানোর চেষ্টা করা এনসিবির সাবেক সেই কর্মকর্তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ারও কথা বলছেন শাহরুখ ভক্তরা।

সংবাদ সংস্থা এএনআইয়ের তরফে জানানো হয়েছে, আরিয়ান মামলার ভুলভ্রান্তিপূর্ণ তদন্তের জেরে কেন্দ্র সরকার ইতিমধ্যেই সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রাক্তন এনসিবি কর্তা সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। জাল কাস্ট সার্টিফিকেটের মামলায় ইতিমধ্যেই সমীর ওয়াংখেড়ের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে ভারতের কেন্দ্র সরকার।

It’s learnt that Govt has asked Competent Authority to take appropriate action against ex-NCB official Sameer Wankhede for his shoddy investigation into Aryan Khan drugs haul case. Govt has already taken action in the case of Sameer Wankhede’s fake caste certificate case: Sources pic.twitter.com/cLoqoZwlTT

— ANI (@ANI) May 27, 2022


২০২০ সালের ৩১ আগস্ট এনসিবির মুম্বাইয়ের জোনাল ডিরেক্টর পদে যোগ দিয়েছিলেন সমীর ওয়াংখেড়ে। ইন্ডিয়ান রেভেনিউ সার্ভিসের ২০০৮ ব্যাচের ওই কর্তাকে কার্যত ‘ধার’ করেই এনসিবি-তে আনা হয়েছিল সুশান্ত সিং রাজপুত মৃত্যু মামলার সম্পর্কিত মাদক মামলার তদন্তের দায়িত্ব দিয়ে।

সেই কার্যকাল শেষ হওয়ার পরেও এনসিবিতে তিন মাস মেয়াদ বৃদ্ধি হয়েছিল তার। সেই সময়ই ঘটে যায় আরিয়ান খান মাদক মামলা। আরিয়ান বিতর্কের মাঝেই ৩১ ডিসেম্বর এনসিবিতে শেষ হয় সমীর ওয়াংখেড়ের কার্যকাল। এখন তিনি ডিরেক্টরেট অব রেভেনিউ ইন্টেলিজেন্সে (ডিআরআই)-এর দায়িত্বপ্রাপ্ত কর্তা।

Tags: আরিয়ান খানএনসিবিবলিউডমুম্বাইশাহরুখশাহরুখ পুত্রসমীর ওয়াংখেড়ে
Previous Post

বেনজেমা নাকি সালাহ: কে হচ্ছেন ইউরোপসেরা

Next Post

মুমিনুলের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

Next Post
বিসিবি সভাপতি মুমিনুলের সঙ্গে আলোচনায় বসেছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

মুমিনুলের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

ক্রিকেটার সাকিব আল হাসান পুরস্কার গ্রহণ করছেন, পাশে চারজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

সব ‘ফেলে এসে’ আনন্দ নিয়ে ফিরছে শ্রীলঙ্কা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT