চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সব ‘ফেলে এসে’ আনন্দ নিয়ে ফিরছে শ্রীলঙ্কা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
6:26 অপরাহ্ন 27, মে 2022
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেটার সাকিব আল হাসান পুরস্কার গ্রহণ করছেন, পাশে চারজন ব্যক্তি দাঁড়িয়ে. Channel i News - চ্যানেল আই নিউজ

চরম অর্থনৈতিক মন্দা পার করছে দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। চলতি বছর সেখানে এশিয়া কাপ আয়োজন পর্যন্ত অসম্ভব হয়ে পড়েছে! অস্ট্রেলিয়ার সফরও বিবেচনাধীন। এমন কঠিন সময়ে বাংলাদেশে এসে টেস্ট সিরিজ জিতে নিশ্চিতভাবেই দেশের ক্রিকেটপ্রেমীদের আনন্দের বার্তা দিতে পেরেছে দলটি, নিরোশান ডিকেভেল্লার কথায় যা স্পষ্ট।

‘সব পেছনে ফেলে আমরা বাংলাদেশ সফরে এসেছি। কঠিন সময়ে এই সিরিজ জয় টনিক হিসেবে কাজ করবে। আমরা সবার জন্য আনন্দ নিয়ে ফিরছি।’

দু’দিন আগেই স্বাস্থ্য খাতের উন্নতিতে ২ মিলিয়ন ইউএস ডলার অনুদান দিয়েছে লঙ্কান ক্রিকেট বোর্ড। সামর্থ্যবান ক্রিকেটাররাও ব্যক্তিগত পর্যায়ে এগিয়ে আসছেন। সহায়তার হাত বাড়িয়ে দিচ্ছেন। দুঃসময়ে এমন দাপুটে জয় বাড়তি উল্লাসের উপলক্ষই।

চট্টগ্রাম টেস্টের শেষদিনে প্রতিরোধ গড়ে ম্যাচ বাঁচিয়েছিলেন ডিকেভেল্লা। মিরপুর টেস্টে পঞ্চম দিনে ব্যাটিংয়েই নামতে হয়নি তাকে। লঙ্কান পেসারদের দাপটে মাত্র ২৯ রানের লক্ষ্য ছুঁড়েতে পেরেছিল মুমিনুলের দল। ১০ উইকেটের বড় জয়ে সিরিজের ইতি টেনেছে লঙ্কানরা। সিরিজ জয়ের এই কৃতিত্ব পেসারদেরই দিলেন ডিকেভেল্লা।

‘আমরা এর আগে এখানে এমন উইকেটে খেলিনি। তখন বল ঘুরত। এবার সেরকম হয়নি। ফ্ল্যাট ট্র্যাক ছিল, যা ব্যাটারদের জন্য আদর্শ। আমাদের পেস বোলারা পরিকল্পনা নিয়ে এসেছিল। দুই টেস্টেই স্পিনারদের জন্য কিছু ছিল না। যা করার পেসাররাই করেছে। ব্যাটাররা তাদের সাহায্য করেছে।’

চট্টগ্রামে কনকাশন সাব হিসেবে নেমে গলার কাঁটা হয়ে ভুগিয়েছেন কাসুন রাজিথা। ঢাকায় প্রথমদিনে মুমিনুলদের দ্রুত ফেরান তিনি। প্রথম ইনিংসে ৫ উইকেট তোলার পর দ্বিতীয় ইনিংসে আসিথা ফার্নান্দোকে দারুণ সঙ্গ দিয়েছেন। ফার্নান্দোর ৬ উইকেটের বিপরীতে ২টি উইকেট তার। দুই পেসারকে নিয়ে তাই বাড়তি প্রশংসাই করলেন ডিকেভেল্লা।

‘তারা শ্রীলঙ্কার সেরা বোলার বলেই সফরে এসেছে। পেস বোলাররা হোমওয়ার্ক ভালোভাবেই করেছে। যখনই তাদের ডাকা হয়েছে, তাদের কাজটা করেছেন। সুযোগ পেয়ে রাজিথা দারুণভাবে কাজে লাগিয়েছে। ম্যাচে ফার্নান্দোর দুর্দান্ত ক্যাচটিই আমার কাছে টার্নিং পয়েন্ট মনে হয়।’

‘অ্যাঞ্জেলো ম্যাথুজ ও চান্দিমাল অভিজ্ঞ। দুজনই রানের জন্য ক্ষুধার্ত। তারা জানত বড় স্কোরের জন্য এটাই সেরা সুযোগ। তারা দায়িত্ব নিয়ে তরুণদের চাপ কমিয়েছে। দ্বিতীয় ইনিংসে আমাদের পরিকল্পনা ভেস্তে গিয়েছিল। শর্ট বলের সাথে অসিথার গতি এবং কৌশলের কারণে জানতাম এটি তাদের জন্য কঠিন হবে।’

Tags: চান্দিমালডিকেভেল্লাফার্নান্দোবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টরাজিথালিড স্পোর্টসশ্রীলঙ্কা
Previous Post

মুমিনুলের সঙ্গে দীর্ঘ আলোচনায় বসবেন বিসিবি সভাপতি

Next Post

লাদাখের পাহাড় থেকে গাড়ি ছিটকে ৭ ভারতীয় সেনা নিহত

Next Post
লাদাখের পাহাড়ে ভারতীয় সেনাদের মোতায়েনের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

লাদাখের পাহাড় থেকে গাড়ি ছিটকে ৭ ভারতীয় সেনা নিহত

বাংলাদেশ-অস্ট্রেলিয়া ক্রিকেট ম্যাচে লিটনের ক্যাচে আউটের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

আসিথার ক্যাচে লিটনের আউট ‘টার্নিং পয়েন্ট’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT