চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারত-অস্ট্রেলিয়া মহারণে বড় হুমকি বৃষ্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:40 অপরাহ্ন 24, জুন 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
বৃষ্টির কারণে মাঠে খেলা বন্ধ, আকাশ মেঘলা. Channel i News - চ্যানেল আই নিউজ

আফগানিস্তানের কাছে হেরে টি-টুয়েন্টি বিশ্বকাপে সেমিফাইনালে যাওয়ার পথে বড় ধাক্কা খেয়েছে অস্ট্রেলিয়া। শক্তিশালী ভারতের বিপক্ষে ম্যাচকে তাই সেমির আগের সেমি হিসেবে উল্লেখ করেছেন মিচেল মার্শ। হাইভোল্টেজ ম্যাচে শুধু জিতলেই হবে না, অজিদের সামনে থাকছে রানরেট বাড়িয়ে নেয়ার বাড়তি চ্যালেঞ্জও। এতসব হিসাব-সমীকরণে অবশ্য জল ঢেলে দিতে পারে বৃষ্টি।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, খেলা চলাকালীন হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ম্যাচের অবস্থাকে এটি প্রভাবিত করতে পারে। তাপমাত্রা থাকবে প্রায় ২৯.০৮ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আর্দ্রতার পরিমাণ থাকতে পারে শতকরা ৭৭ শতাংশ। প্রতি ঘণ্টায় ৩০ কিলোমিটারের বেশি বেগে বাতাস বয়ে যেতে পারে।

মেঘলা আবহাওয়ার সম্ভাবনা থাকায় কন্ডিশন পেসারদের উপযোগী হবে। সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শতকরা ৭৫ ভাগ উইকেটে পেসাররা ফায়দা তুলেছেন।

সোমবার বাংলাদেশ সময় রাত ৮টা ৩০ মিনিটে গড়াবে গ্রুপ-১’র মহারণটি। সেমিতে খেলার কাগজে-কলমের হিসাবে এই গ্রুপে চার দলেরই এখনো সম্ভাবনা রয়েছে। সেন্ট ভিনসেন্টে রোববার অস্ট্রেলিয়াকে ২১ রানে হারিয়েছে আফগানিস্তান। ম্যাচটি সুপার এইটের সমীকরণে এনেছে ওলট-পালট।

সুপার এইটে এই গ্রুপে বর্তমানে ৪ পয়েন্ট নিয়ে টেবিলে শীর্ষে ভারত। নেট রানরেট ২.৪২৫। অন্যদিকে, ২ ম্যাচে ২ পয়েন্ট ও ০.২২৩ রানরেট নিয়ে দুইয়ে অস্ট্রেলিয়া। সমান ২ পয়েন্ট হলেও নেট রানরেটে পিছিয়ে তিনে আফগানিস্তান, রানরেট -০.৬৫০। অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে হেরে টেবিলের তলানিতে বাংলাদেশ, রানরেট -২.৪৮৯।

বৃষ্টির কারণে ম্যাচ পণ্ড হলে তিন খেলায় ৫ পয়েন্ট নিয়ে শেষ চারে পৌঁছাবে টিম ইন্ডিয়া। অপরদিকে, ৩ পয়েন্ট নিয়ে বিপদে পড়বে অস্ট্রেলিয়া। সেক্ষেত্রে বাংলাদেশের বিপক্ষে আফগানিস্তানের হার কামনা ছাড়া অজিদের কিছু করার থাকবে না।

নিজেদের শেষ ম্যাচে ভারত যদি অস্ট্রেলিয়ার বিপক্ষে জয় পায়, তাহলে বাংলাদেশকে হারালেই ভারতের সঙ্গী হয়ে সেমিতে যাবে আফগানিস্তান। আবার ভারত যদি অস্ট্রেলিয়া কাছে ১ রানে হারে, তাতে বাংলাদেশের বিপক্ষে রশিদ-নবিদের ৩৬ রানের বেশি ব্যবধানে জিততে হবে। তাতে রানরেটে অজিদের চেয়ে এগিয়ে রোহিত-কোহলিদের সঙ্গী হয়ে সেমিতে খেলতে পারবে রশিদের দল। এক্ষেত্রে প্রথমে ব্যাট করা দলের সংগ্রহ ১৬০ রান ধরে নেয়া হয়েছে।

কাগজে-কলমে সেমির সুযোগ রয়েছে বাংলাদেশেরও। শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে বড় ব্যবধানে বাংলাদেশ, আর অস্ট্রেলিয়ার বিপক্ষে ভারত জিতলে, ভারত ছাড়া গ্রুপের অন্য তিন দলেরই পয়েন্ট হবে সমান ২ করে। সেক্ষেত্রে হিসেবটা আসবে রানরেটের। ফলে সেমিতে যেতে আফগানিস্তানকে বড় ব্যবধানে হারানোর পাশাপাশি অজিদের বিপক্ষে ভারতকে বড় ব্যবধানে জেতার প্রত্যাশা পূরণ হতে হবে টাইগারদের। তাহলে রানরেটে এগিয়ে থেকে ভারতের সঙ্গী হয়ে সেমিতে খেলার রাস্তায় ছুটতে পারবে বাংলাদেশ। তবে অস্ট্রেলিয়া জিতলে কোনো সম্ভাবনাই থাকবে না টাইগারদের।

Tags: অস্ট্রেলিয়া২৪টি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২৪বৃষ্টিভারত২৪লিড স্পোর্টস
Previous Post

মেসির ৩৭

Next Post

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা, গুজব নাকি সত্যি?

Next Post
সামান্থা ও শাহরুখের ছবি, জুটি বাঁধার গুজব নিয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

শাহরুখের সঙ্গে জুটি বাঁধছেন সামান্থা, গুজব নাকি সত্যি?

বাংলাদেশের ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, আফগানিস্তানের বিপক্ষে জয় উদযাপন।. Channel i News - চ্যানেল আই নিউজ

উজ্জীবিত আফগানিস্তানের সামনে বাংলাদেশ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT