চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ভারত যেখান থেকে কমে তেল পাবে, সেখান থেকেই কিনবে’

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
3:58 অপরাহ্ন 25, আগস্ট 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাংলাদেশের একজন নেতা বক্তৃতা দিচ্ছেন, পেছনে বোর্ড ও মাইক্রোফোন দেখা যাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ভারত তার জাতীয় স্বার্থ রক্ষার জন্য যেখান থেকে সবচেয়ে ভালো দামে তেল পাবে, সেখান থেকেই তেল কিনবে বলে মন্তব্য করেছেন রাশিয়ায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কুমার।

গত রবিবার রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদসংস্থা তাসকে দেওয়া সাক্ষাৎকারে এমন মন্তব্য করেছেন দেশটিতে নিযুক্ত ভারতের রাষ্ট্রদূত। সোমবার (২৫ আগস্ট) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানায়।

ভারতীয় রাষ্ট্রদূত এমন এক সময় এই মন্তব্য করলেন যখন মার্কিন প্রশাসন ভারতীয় পণ্যের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। যার মধ্যে রাশিয়া থেকে তেল ক্রয়ের কারণে শাস্তি স্বরূপ ২৫ শতাংশ শুল্ক আরোপ করা হয়েছে।

বিনয় কুমার বলেন, ভারতের লক্ষ্য দেশের ১৪০ কোটি মানুষের জন্য জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপিত ৫০ শতাংশ শুল্ক আরোপের পরেও ভারত সরকার তার জাতীয় স্বার্থ রক্ষায় পদক্ষেপ নেওয়া অব্যাহত রাখবে।

অন্যদিকে যুক্তরাষ্ট্র বহুবার অভিযোগ করেছে যে, ভারত রাশিয়ার কাছ থেকে কম দামে তেল কিনে মস্কোকে ইউক্রেন যুদ্ধের তহবিল সংগ্রহে সাহায্য করছে।

কিন্তু বিনয় কুমার মার্কিন সরকারের এই অভিযোগ ও শুল্ক আরোপের বিষয়টিকে ‘অযৌক্তিক, অন্যায় এবং অন্যায্য’ বলে মন্তব্য করেছেন।

এর আগে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করও যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপের কড়া সমালোচনা করেছিলেন।

জয়শঙ্কর বলেছিলেন, যারা নিজেদের বাণিজ্য সমর্থক বলে দাবি করে, তারাই অন্যদের উপরে বাণিজ্যের অভিযোগ আনছে। এটা খুবই হাস্যকর। যদি ভারত থেকে শোধিত তেল বা অন্য কোনো পণ্য কিনতে সমস্যা হয়, তাহলে কিনবেন না। কেউ আপনাদের জোর করছে না।

উল্লেখ্য, ২০২৪ সালে রাশিয়া থেকে ভারতের অপরিশোধিত তেল আমদানির পরিমাণ ছিলো ৩৫ থেকে ৪০ শতাংশ। যা ২০২১ সালে ছিল ৩ শতাংশ পর্যন্ত।

Tags: তেল আমদানিভারতরাশিয়া
Previous Post

দেশ নির্বাচনের জন্য প্রস্তুত: প্রধান উপদেষ্টা

Next Post

বুসানের পর্দায় আসামের গল্প, আছে বাংলাদেশি সংযোগ

Next Post
চ্যানেল আই অনলাইন সংবাদ, আসামের সাংস্কৃতিক অনুষ্ঠান ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

বুসানের পর্দায় আসামের গল্প, আছে বাংলাদেশি সংযোগ

বাংলাদেশ দলের অধিনায়ক মাঠে, উইন্ডিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইউনাইটেড খেলতে ভুলে গেছে, বলছেন কোচ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT