চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইউনাইটেড খেলতে ভুলে গেছে, বলছেন কোচ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:45 অপরাহ্ন 25, আগস্ট 2025
in ফুটবল, স্পোর্টস
A A
বাংলাদেশ দলের অধিনায়ক মাঠে, উইন্ডিজের বিরুদ্ধে সিদ্ধান্ত নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রুবেন আমোরিম

ম্যানচেস্টার ইউনাইটেড নতুন মৌসুমে এখনও জয়ের দেখা পায়নি। ঘরের মাঠে আর্সেনালের কাছে হার, রোববার ফুলহ্যামের সাথে ড্র। ইউনাইটেডের এমন অবস্থায় চটেছেন কোচ রুবেন আমোরিম। প্রথম দুম্যাচে পেয়েছেন মাত্র এক পয়েন্ট। বলছেন, ইউনাইটেড খেলতে ভুলে গেছে।

ফুলহ্যামের মাঠে ৩৮ মিনিটে পেনাল্টি মিস করেন ব্রুনো ফের্নান্দেজ। ৫৮ মিনিটে গোলের দেখা পায় ইউনাইটেড, সেটিও ফুলহ্যামের ভুলে তাদের নিজেদের জালেই জড়ানো গোল। এরপর থেকে একের পর এক চাপ সৃষ্টি করতে থাকে ফুলহ্যাম এবং ১৫ মিনিটের মধ্যে এমিল স্মিথ রোয়ের গোলে সমতায় আসে।

পরে কোচ আমোরিম বলেছেন, ‘আমরা গোল করার পর ভুলে গেছি কীভাবে খেলতে হয়। দল হিসেবে আমাদের আরও বড় হতে হবে। গোল করার পর আমাদের লক্ষ্যই বদলে গেছে। আমরা জিততে চাই এটা স্বাভাবিক, কিন্তু আমরা সুবিধাগুলো কাজে লাগাতে পারিনি।’

‘এগিয়ে যাওয়ার পর আমাদের ধরে খেলার দরকার ছিল, খেলাটা উপভোগ করা উচিত ছিল। কিন্তু আমরা প্রতিপক্ষকে তেমন চাপে রাখতে পারিনি এবং অনেক জায়গা ছেড়ে দিয়েছি।’

ফের্নান্দেজের পেনাল্টি হাতছাড়া নিয়ে কোচ বলেছেন, ‘ফুলহ্যামের সাথে গোলের পর আমাদের গতি বদলে গেছে। আমরা পেনাল্টি হাতছাড়া করেছি। ব্রুনো এমন একজন খেলোয়াড় যার উপর অনেক দায়িত্ব থাকে। আমার আসলে কোনকিছু আর অনুভব হচ্ছে না। এখন আমাদের এগিয়ে যেতে হবে।’

গ্রীষ্ম দলবদলে সর্বোচ্চ খরচ করা দলগুলোর একটি ইউনাইটেড। ২০০ মিলিয়ন পাউন্ডের আক্রমণভাগ এপর্যন্ত গোল করতে ব্যর্থ অলরেডদের। ম্যাথিউস কুনহা, ব্রায়ান এমবেউমো এবং বেঞ্জামিন সেসকো আসার পর এখনও প্রথম গোলের জন্য অপেক্ষা করছেন।

আমোরিম বলছেন, ‘আমি মনে করি অনুভূতিটা গোল এবং শুধু জয়ের মধ্যে আছে। আমরা গোল করব, কারণ আমরা অনেক সুযোগ তৈরি করছি। সেসকোর সময় প্রয়োজন। বেঞ্চ থেকে এসেই খেলায় নামা সহজ নয়। এখানে সত্যিই সব দ্রুত হয়, এবং সে বুঝতে পারছে যে এটা বুন্দেসলিগার চেয়েও দ্রুত। আমাদের সেরা সময়ে সে মাঠে ছিল না এবং আমাদের মাঝে মাঝে তাকে আরও সাহায্য করা দরকার।’

Tags: প্রিমিয়ার লিগব্রুনো ফের্নান্দেজম্যানচেস্টার ইউনাইটেডরুবেন আমোরিমলিড স্পোর্টস
Previous Post

বুসানের পর্দায় আসামের গল্প, আছে বাংলাদেশি সংযোগ

Next Post

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯

Next Post
গাজার হাসপাতালে আহত ও নিহত সাংবাদিকদের ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজার হাসপাতালে ইসরায়েলি হামলায় ৪ সাংবাদিকসহ নিহত ১৯

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ভবনের সামনে সাইনবোর্ড. Channel i News - চ্যানেল আই নিউজ

শেখ হাসিনার মামলায় ট্রাইব্যুনালে ২৪ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT