চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরি, চারশর বেশি তাড়ায় রেকর্ডের ফুলঝুরিতে সিরিজ ভারতের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:50 অপরাহ্ন 30, সেপ্টেম্বর 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A

ভারতের গৌহাটিতে অতিমানবীয় এক ওয়ানডের সাক্ষী হয়েছে ক্রিকেটবিশ্ব। এক ম্যাচে পাঁচ সেঞ্চুরি হয়েছে। যেখানে একটি ডাবল সেঞ্চুরির বিশ্বরেকর্ড রয়েছে। ওয়েস্ট ইন্ডিজের তিন সেঞ্চুরির জবাবে শুভমন গিলের দ্রুততম ডাবল সেঞ্চুরি ও রোহিত শর্মার সেঞ্চুরিতে জিতেছে ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে দ্বিতীয়টিতে ৮ উইকেটের বড় জয়ে এক ম্যাচ হাতে রেখে সিরিজও নিজেদের করে নিয়েছে গিলের ভারত। দুই ইনিংস মিলিয়ে ৮১১ উঠেছে, ভারত ও ওয়েস্ট ইন্ডিজের ম্যাচে সর্বোচ্চ রানের রেকর্ড যা। 

গৌহাটিতে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় ভারত। আগে ব্যাট করতে নামা ওয়েস্ট ইন্ডিজ নির্ধারিত ৫০ ওভারে ৭ উইকেট হারিয়ে পাহাড়সম ৪০৫ রান করে। জবাবে ৪৩.৩ ওভারে মাত্র ২ উইকেট হারিয়ে, ৩৯ বল ও ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে নোঙর করে ভারত। নিজেদের সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ডের পাশাপাশি ওয়ানডেতে দ্বিতীয় সর্বোচ্চ রানতাড়া করে জয়ের রেকর্ড গড়েছে ভারত।

অসংখ্য রেকর্ডের ম্যাচে আগে ব্যাট করা ওয়েস্ট ইন্ডিজের তিন ব্যাটার সেঞ্চুরি করেছেন। ওপেনার জন ক্যাম্পবল ১০১ রানে আউট হওয়ার পর অধিনায়ক শাই হোপ ১০৪ রান করে আউট হয়েছেন। আমির জাঙ্গু ১১৪ রান করেছেন। তিন সেঞ্চুরি ও রোস্টন চেজের ২৯ রানে ভর করে ৪০৫ তোলে উইন্ডিজ।

এদিন কোন দলের বোলারই সুবিধা করতে পারেননি। ভারতের গুরনুর ব্রার ৯৬ রানে, রবীন্দ্র জাদেজা ৭৫ রানে এবং কুলদীপ যাদব ৬৫ রানে ২টি করে উইকেট নেন। দুটি উইকেট নিয়ে কুলদীপ ভারতীয়দের মধ্যে দ্রুততম ২০০ উইকেটের মালিক হয়েছেন।

ব্যাটে নেমে অবশ্য সব আলো নিজের করে নেন ভারত অধিনায়ক গিল। ২২৩ রান করে অপরাজিত থাকার ম্যাচে ১১৭ বলে করা ডাবল সেঞ্চুরিটি ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে দ্রুততমের বিশ্বরেকর্ড। তার আগে ডাবল সেঞ্চুরির দ্রুততম রেকর্ডটি ছিল ঈষাণ কিশানের দখলে, ২০২২ সালে বাংলাদেশের বিপক্ষে করেছিলেন। ১৩৩ বলে ২২৩ রান করা গিল ২৬টি চার ও ৮টি ছক্কা মেরেছেন। ওপেনিং দিয়ে শুরু করে শেষপর্যন্ত ক্রিকেট টিকে ছিলেন ডানহাতি ব্যাটার।

তার আগে অবশ্য নিজের ৩৫তম সেঞ্চুরির দেখা পান সাবেক অধিনায়ক রোহিত শর্মা। ১০১ রান করে আউট হওয়া রোহিত ১০টি চার ও ৬টি ছক্কা মেরেছেন। একই সাথে ওয়ানডে ক্যারিয়ারে ১২ হাজার রানও পূর্ণ করেছেন।

ভারতের পড়া দুটি উইকেটের একটি করে নিয়েছেন জেইডেন সিলেস ও শামার জোসেফ।

Tags: আমিরওয়েস্ট ইন্ডিজক্যাম্পবেলগুয়াহাটিভারতরোহিতলিড স্পোর্টসশুভমনহোপ
Previous Post

ঢাকায় ২ অক্টোবর শুরু হচ্ছে ‘শারদীয় আবাহন’ হার-ই-ট্রেড এক্সিবিশন

Next Post

গাজীপুরে ২ বিদেশি পিস্তলসহ চাঁদাবাজিতে অভিযুক্ত রাসেল রানা গ্রেপ্তার

Next Post
Police handcuffs on a reflective surface, symbolizing law enforcement. Channel i News - চ্যানেল আই নিউজ

গাজীপুরে ২ বিদেশি পিস্তলসহ চাঁদাবাজিতে অভিযুক্ত রাসেল রানা গ্রেপ্তার

গ্রিসে মার্কিন রাষ্ট্রদূতের বিরুদ্ধে ‘সরকার ফেলে দেওয়ার’ হুমকির অভিযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT