চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:12 অপরাহ্ন 10, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের মধ্যে বন্ধুত্বপূর্ণ সাক্ষাৎ. Channel i News - চ্যানেল আই নিউজ

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়েছে। টি-টুয়েন্টি বিশ্বকাপে সেই ইতিবাচক সম্পর্কের আভাস পাওয়ার পর এবার এশিয়ান ও আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও একে অপরকে সমর্থন দেয়ার বিষয়ে একমত হয়েছে দুই বোর্ড। পাশাপাশি ২০২৮-৩১ চক্রের ফিউচার ট্যুরস প্রোগ্রাম (এফটিপি) আরও ভারসাম্যপূর্ণ করার বিষয়েও আলোচনা হয়েছে বলে জানা গেছে। খবর ভারতীয় গণমাধ্যমে।

পিসিবির ঘনিষ্ঠ একটি নির্ভরযোগ্য সূত্রের বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনে উঠে এসেছে, পিসিবি চেয়ারম্যান মহসিন নাকভি দুই দিনের ঢাকা সফর শেষে ইতিবাচক আশ্বাস নিয়ে ফিরেছেন। সফরে তিনি বাংলাদেশের বিভিন্ন কর্মকর্তার সঙ্গে বৈঠক করেন। এ সময় বাংলাদেশের অন্তর্বর্তীকালীন ক্রিকেট প্রধান তামিম ইকবালও তার সঙ্গে ছিলেন।

বৈঠকে বিস্তারিতভাবে আলোচনা হয়েছে, প্রথমত ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে (ডব্লিউটিসি) দুই-স্তরের কাঠামো চালুর যেকোনো উদ্যোগ প্রতিহত করতে হবে। পাশাপাশি ২০২৭ সালের পর নতুন আর্থিক চক্রে আইসিসি ইভেন্টের আয় বণ্টন এবং ডব্লিউটিসির পরবর্তী সংস্করণে আরও ভারসাম্য নিশ্চিত করার বিষয়েও দুই বোর্ড একমত হয়েছে।

সূত্রের ভাষ্য, বর্তমানে ডব্লিউটিসিতে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ড সবচেয়ে বেশি ম্যাচ ও সুযোগ পাচ্ছে। অন্যদিকে পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা ও ওয়েস্ট ইন্ডিজ যথাযথ গুরুত্ব পাচ্ছে না।

এছাড়া বৈঠকে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) ভেতরে আরও শক্তিশালী জোট গঠনের লক্ষ্যে অন্যান্য ক্রিকেট বোর্ডকে সঙ্গে নেয়ার বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে এশিয়ান পর্যায়ে সহযোগিতা বাড়ানোর বিষয়েও মতবিনিময় হয়েছে।

Tags: আইসিসিতামিমপাকিস্তানভারতমহসিন নাকভিলিড স্পোর্টস
Previous Post

খবর পড়ে অব্যবহৃত ৬ শিশু হাসপাতাল দ্রুত চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর

Next Post

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

Next Post
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

নাটকীয়তা পেরিয়ে শপথ, বিজয় প্রথম দিনেই চমক দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তা পেরিয়ে শপথ, প্রথম দিনেই চমক দিলেন থালাপতি বিজয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT