চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ব্যাটারদের মনে ‘দ্বিধা’ তৈরি করে উইকেট তুলেছে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:25 অপরাহ্ন 10, মে 2026
in ক্রিকেট, স্পোর্টস
A A
বাংলাদেশ ক্রিকেটার প্রেস কনফারেন্সে বক্তব্য দিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

পাকিস্তানের বিপক্ষে তৃতীয় দিনটা নিজেদের করে নিল বাংলাদেশ দল। মিরপুরে প্রথম ইনিংসে পাকিস্তানের বিপক্ষে লিড পায় টিম টাইগার্স। এদিন অবশ্য বড় ভূমিকা রেখেছেন মেহেদী হাসান মিরাজ। বল হাতে এই স্পিনার তুলে নিয়েছেন ৫ উইকেট। পরে উইকেট সম্পর্কে দিন শেষে জানিয়েছেন নিজের অনূভুতি।

মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্টে অধিনায়ক নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে প্রথম ইনিংসে সব উইকেট হারিয়ে ৪১৩ রান করে বাংলাদেশ। জবাবে সবগুলো উইকেট হারিয়ে ৩৮৬ রানে থামে পাকিস্তান। তাতে ২৭ রানের লিড পায় বাংলাদেশ।

পাকিস্তানের প্রথম ইনিংসের শেষ দিকে ব্যাটারদের দ্বিধার কারণেই সফলতা পেয়েছেন বাংলাদেশের বোলাররা, বলছেন মিরাজ। তিনি বলেছেন, ‘ওরকম বেশি স্পিন করছিল না। আমি চেষ্টা করেছি ভালো জায়গায় বল করার। একইসাথে কিছু সুবিধা পেয়েছি। আবার সব বল স্পিন করেছে এমন না। কিছু কিছু বল স্পিন করেছে। ব্যাটারের মনে দ্বিধা তৈরি হয়েছে। এজন্য হয়ত উইকেট পাওয়া সহজ হয়ে গেছে।’

‘বোলারদের পরিকল্পনা একটাই ছিল- রান কীভাবে আটকানো যায় এবং কিভাবে ঠিক জায়গায় বল করা যায়। মিরপুরে আমরা খেলি, ধারণা ও অভিজ্ঞতা আছে। বোলাররা ধারাবাহিকভাবে এক জায়গায় বল করার চেষ্টা করেছি।’

পরে নাহিদ রানা ও তাসকিন আহমেদকে নিয়ে বলেন, ‘নাহিদ রানা তো ভালো বোলিংই করেছে। প্রথম দুটি স্পেল একটু খরুচে ছিল। তবে আমরা ওকে অনেক আত্মবিশ্বাস দিয়েছি। ও একটা ব্রেক থ্রুও দিয়েছে আমাদের। এটা অনেক জরুরি ছিল। অনেক রান করে ফেলেছিল, পার্টনারশিপ হয়েছিল।’

‘তাসকিন যেভাবে বল করেছে ওর জন্যই ওদের কম রানে আটকাতে পেরেছি। আমার কাজ সহজ হয়ে গেছে, যখন সে দুই উইকেট নিয়েছে। আমাদের পার্টনারশিপ ভালো ছিল। ১০ ওভারের মতো বল করেছি দুজনে। এক এন্ড থেকে টাইট বোলিং হলে কিন্তু আরেক এন্ড থেকে রান বের হয়ে গেলে উইকেটের সুযোগ তৈরি হবে না। কিন্তু দুই প্রান্ত থেকেই টাইট বোলিং হলে ব্যাটাররা রানের জন্য সুযোগ খুঁজে, কারণ ক্রিকেট রানের খেলা। তাসকিনের জন্য একটু কঠিন ছিল, অনেকদিন পর টেস্ট খেলেছে। তবে ওর বোলিং ওভারঅল খুব ভালো লেগেছে। রানা-ইবাদতও ভালো করেছে। বোলিং ইউনিট খারাপ করেছি মনে হয় না। লিডের আগেই তো আটকে দিয়েছি।’

Tags: টেস্ট সিরিজনাহিদপাকিস্তানবাংলাদেশমিরপুরমিরাজলিড স্পোর্টস
Previous Post

‘হাত মিলিয়েছে’ বাংলাদেশ ও পাকিস্তান ক্রিকেট বোর্ড

Next Post

নাটকীয়তা পেরিয়ে শপথ, প্রথম দিনেই চমক দিলেন থালাপতি বিজয়

Next Post
নাটকীয়তা পেরিয়ে শপথ, বিজয় প্রথম দিনেই চমক দিলেন. Channel i News - চ্যানেল আই নিউজ

নাটকীয়তা পেরিয়ে শপথ, প্রথম দিনেই চমক দিলেন থালাপতি বিজয়

বার্সেলোনা ফুটবল দল চ্যাম্পিয়ন ট্রফি জয় উদযাপন করছে. Channel i News - চ্যানেল আই নিউজ

রিয়ালকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন বার্সেলোনা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT