চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের ভিসা পাননি ইংলিশ স্পিনার শোয়েব, হতাশ স্টোকস

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:11 পূর্বাহ্ন 24, জানুয়ারি 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
শোয়েবের ছবি, বাংলাদেশ ক্রিকেটার, ক্রিকেট খেলোয়াড়. Channel i News - চ্যানেল আই নিউজ

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ খেলতে সোমবার ভারতে পৌঁছেছে ইংল্যান্ড। ভিসা জটিলতায় দলের সঙ্গে আসতে পারেননি স্পিনার শোয়েব বশির। ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড মনে করেছিল, বিষয়টি সংযুক্ত আরব আমিরাতেই সমাধান হয়ে যাবে। না হওয়ায় দেশে ফিরে যেতে হয় ২০ বর্ষী তরুণকে।

ভারতে পা রাখার আগে আমিরাতে অনুশীলন করে ইংল্যান্ড। সেখান থেকে উড়াল দেয় ভারতে। কিন্তু পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার বশির ভিসা পাননি। এ নিয়ে হতাশা প্রকাশ করেছেন অধিনায়ক বেন স্টোকস।

ইংলিশ অলরাউন্ডার বলেছেন, ‘বিশেষ করে অধিনায়ক হিসেবে এই ঘটনাকে বেশ হতাশাজনক বলব। আমরা ডিসেম্বরের মাঝামাঝি সময়ে স্কোয়াড ঘোষণা করেছিলাম, আর বশির এখনও ভারতের ভিসা পায়নি। দলে প্রথম কেউ সুযোগ পেয়ে এমন অভিজ্ঞতা কাম্য নয়। তার জন্য খারাপ লাগছে।’

স্টোকসের দাবি ভারতে আসতে এমন ভিসা জটিলতায় পড়তে হয় অনেক খেলোয়াড়কেই। বিরক্তি নিয়ে ৩২ বর্ষী তারকা বলেছেন, ‘এমন পরিস্থিতির মধ্য দিয়ে যাওয়া প্রথম ক্রিকেটার সে নয়। এমন অনেকের সঙ্গে খেলেছি, যারা এই পরিস্থিতির মধ্য দিয়ে গেছে। এটা হতাশার, যে খেলোয়াড়কে আমরা দলে নিয়েছি, ভিসা সমস্যায় তাকে এখনো পাইনি। বিশেষ করে সে একজন তরুণ ক্রিকেটার। এটা দুর্ভাগ্যজনক এবং হতাশার।’

গত ১১ ডিসেম্বর ভারত সফরের ইংলিশ দল দেয়ার পরই ভিসার জন্য খেলোয়াড় ও সাপোর্ট স্টাফদের কাগজপত্র জমা দেয়া হয়। স্কোয়াডে থাকা আরেক ১৯ বর্ষী পাকিস্তানি বংশোদ্ভূত লেগ স্পিনার রেহান আহমেদের ভিসা পেতে কোনো সমস্যা হয়নি। কারণ সর্বশেষ বিশ্বকাপে ইংল্যান্ড দলে স্ট্যান্ডবাই থাকায় রেহানের ভিসা সম্পর্কিত কাগজপত্র আগেই সেরে রাখা হয়েছিল। তাই এবারের সফরে ভারতে যেতে কোনো সমস্যা হয়নি।

হায়দরাবাদের রাজীব গান্ধী আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম বৃহস্পতিবার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজের প্রথমটিতে মুখোমুখি হবে ভারত ও ইংল্যান্ড। বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে মাঠের লড়াই।

Tags: ইংল্যান্ডপাকিস্তানবশিরভারতভিসা জটিলতালিড স্পোর্টসশোয়েবস্টোকস
Previous Post

প্রধানমন্ত্রীকে ইউরোপীয় কাউন্সিলের অভিনন্দন

Next Post

রাজধানীতে শীতার্তদের দুর্ভোগ চরমে

Next Post
রাজধানীতে শীতের কারণে দুর্ভোগে মানুষ, ঠাণ্ডা বাতাসে হাঁটছে পথচারীরা. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজধানীতে শীতার্তদের দুর্ভোগ চরমে

সুখী শিশুদের ছবি, হাসি ও আনন্দের মুহূর্ত. Channel i News - চ্যানেল আই নিউজ

চেনা যায় দুঃখী মুখে ছবির এই তারকাকে?

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT