চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কলকাতার তাণ্ডবের পর মেসির জন্য মুম্বাইয়ে ২ হাজার পুলিশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:37 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
মেসির সঙ্গে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি, কলকাতায় তাণ্ডবের পর।. Channel i News - চ্যানেল আই নিউজ

লিওনেল মেসির ভারত সফরে শুরুটা হয়েছে চরম অব্যবস্থাপনার মধ্য দিয়ে। ‘গোট ট্যুর অব ইন্ডিয়া’র প্রথমদিনে আয়োজকদের ব্যর্থতায় তাকে ঠিকমতো দেখতে না পেয়ে কলকাতার সল্টলেকে হট্টগোল, ক্ষুব্ধ দর্শকরা স্টেডিয়ামের চেয়ার ভাঙচুর ও নানা সম্পদ লুট করার মতো ঘটনা ঘটিয়েছে। প্রধান আয়োজক শতদ্রু দত্তকে আটকও করে পুলিশ। তবে আর্জেন্টাইন মহাতারকার মুম্বাই সফর ঘিরে শহরজুড়ে কড়া নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে পুলিশ।

রোববার মুম্বাইয়ে ক্রিকেট ক্লাব অব ইন্ডিয়ায় ‘গোট কাপ’ ইভেন্টে উপস্থিত থাকার কথা রয়েছে মেসির। পরে তারকাদের নিয়ে একটি ফুটবল ম্যাচে অংশ নেবেন। বিকেল ৫টার দিকে ওয়াংখেড়ে স্টেডিয়ামে ‘গোট ইন্ডিয়া ট্যুরে’র মূল অনুষ্ঠানে যোগ দেয়ার কথা তার।

মুম্বাই পুলিশ জানাচ্ছে, স্টেডিয়ামের ভেতর পানির বোতল, ধাতব বস্তু, কয়েনসহ বিভিন্ন জিনিস নিয়ে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। দর্শকদের উপর নজর রাখতে ওয়াচটাওয়ার বসানো হচ্ছে। হুড়োহুড়ি বা পদদলনের পরিস্থিতি এড়াতে বিশেষ সতর্কতা ব্যবস্থা নেয়া হয়েছে।

‘লিওনেল মেসির মুম্বাই সফর সামনে রেখে দক্ষিণ মুম্বাইয়ের ব্রাবোর্ন ও ওয়াংখেড়ে স্টেডিয়ামের আশপাশে সর্বোচ্চ স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেয়া হয়েছে। কলকাতায় যে বিশৃঙ্খলা ও নিরাপত্তা ভাঙনের ঘটনা ঘটেছিল, তা মাথায় রেখে এখানে বিশ্বকাপ-স্তরের নিরাপত্তা মোতায়েন করা হয়েছে।’

মেসির সফর উপলক্ষে বিপুল ভিড়ের আশঙ্কায় দুই স্টেডিয়ামের আশপাশে দুই হাজারের বেশি পুলিশ মোতায়েন করা হয়েছে, জানাচ্ছে মুম্বাই প্রশাসন। ওয়াংখেড়ে স্টেডিয়ামে আইসিসি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের বিজয় মিছিল এবং বিশ্বকাপ ফাইনালের সময় এক লাখেরও বেশি দর্শক সামলানোর অভিজ্ঞতা রয়েছে মুম্বাই পুলিশের। সেই অভিজ্ঞতার ভিত্তিতে বড় ভিড় সামাল দিতে প্রস্তুত তারা।

ইভেন্টের টিকিটের দাম ছিল ৫ হাজার থেকে ২৫ হাজার রুপি। এত অর্থ দিয়ে টিকিট কেনার পর দর্শকরা স্বাভাবিকভাবেই উপযুক্ত পরিবেশ প্রত্যাশা করেন, পুলিশের পক্ষে বলা হচ্ছে প্রত্যাশার বাস্তবায়নে তারা কাজ করতে প্রস্তুত।

Tags: আর্জেন্টিনাওয়াংখেড়ে স্টেডিয়ামভারতমুম্বাইমেসিলিড স্পোর্টস
Previous Post

জেদ্দায় খালেদা জিয়ার জন্য দোয়া ও হাদির উপর সন্ত্রাসী হামলায় নিন্দা বিএনপির

Next Post

অনুষ্ঠিত হয়েছে পৌষ উৎসব

Next Post
পৌষ উৎসবের অনুষ্ঠানে নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠিত হয়েছে পৌষ উৎসব

বার্সেলোনার খেলোয়াড়রা মাঠে জোশ করছে, আনন্দে ভাসছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ব্যবধান বাড়িয়ে রাফিনহা বলছেন, ‘রিয়ালকে নিয়ে ভাবতে চাই না’

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT