চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

জেদ্দায় খালেদা জিয়ার জন্য দোয়া ও হাদির উপর সন্ত্রাসী হামলায় নিন্দা বিএনপির

এম ওয়াই আলাউদ্দীন by এম ওয়াই আলাউদ্দীন
1:07 অপরাহ্ন 14, ডিসেম্বর 2025
in প্রবাস সংবাদ
A A
খালেদা জিয়ার জন্য দোয়া ও হাদির উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানানো হচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সৌদি আরব প্রতিনিধি

সৌদি আরবের জেদ্দায় বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল ও ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে সৌদি আরব কেন্দ্রীয় বিএনপি।

শনিবার (১৩ ডিসেম্বর) জেদ্দার স্থানীয় কার্যালয়ে দোয়া মাহফিল অনুষ্ঠানে সংগঠনের সদস্য সচিব মীর মনিরুজ্জামান তপনের সঞ্চালনায় দোয়া মাহফিলে সভাপতিত্ব করেন বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সৌদি আরব বিএনপি’র আহ্বায়ক আহমেদ আলী মুকিব।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সৌদি আরবের কেন্দ্রীয় যুবদলের সভাপতি আব্দুল মান্নান, জিয়া পরিষদের সাবেক সভাপতি প্রকৌশলী নুরুল আমিন, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আলমগীর হোসেন, জাসাসের আহ্বায়ক রফিকুল হক চৌধুরী, যুবদলের সাধারণ সম্পাদক শেখ মুশতাক আহমেদ। স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক হানিছ সরকার উজ্জ্বল, তায়েফসহ বিভিন্ন অঞ্চল থেকে আগত বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মী অংশগ্রহণ করেন।

দোয়া মাহফিল অনুষ্ঠানের আলোচনা সভায় নির্বাচন কমিশনার কর্তৃক আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তফসিল ঘোষণাকে স্বাগত জানিয়ে বিএনপি’র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আহমেদ আলী মুকিব প্রবাসী নেতাকর্মীদের পোস্টাল ভোটিং এর মাধ্যমে ভোট প্রদানের সাধারণ প্রবাসীদের উৎসাহিত করার জন্য বিভিন্ন ক্যাম্পে এবং প্রবাসী অধ্যুষিত এলাকাগুলোতে বিএনপি নেতাকর্মীদের কাজ করার আহ্বান জানান। তিনি বলেন বহির্বিশ্বের ষড়যন্ত্র মোকাবেলা করে নির্বাচনকে সফল্যমন্ডিত করতে হবে, সবার অংশগ্রহণের মাধ্যমে তা সম্ভব। তিনি সম্প্রতি ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানান এবং হামলাকারীকে দ্রুত গ্রেপ্তারের মাধ্যমে বিচার সুনিশ্চিত করার জন্য অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান।

সভায় বিশেষ মোনাজাতে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগ মুক্তি ও সম্প্রতি সন্ত্রাসীর গুলিতে গুরুতর আহত ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদির সুস্থতা দেশ ও জাতির মঙ্গল কামনা করে দোয়া হয়।

Tags: দোয়া মাহফিলবিএনপিসৌদি আরব
Previous Post

শহিদ বুদ্ধিজীবীদের দেখানো পথে নতুন বাংলাদেশ গড়বে নতুন প্রজন্ম: মুক্তিযুদ্ধ বিষয়ক উপদেষ্টা

Next Post

কলকাতার তাণ্ডবের পর মেসির জন্য মুম্বাইয়ে ২ হাজার পুলিশ

Next Post
মেসির সঙ্গে নিরাপত্তা কর্মীদের উপস্থিতি, কলকাতায় তাণ্ডবের পর।. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার তাণ্ডবের পর মেসির জন্য মুম্বাইয়ে ২ হাজার পুলিশ

পৌষ উৎসবের অনুষ্ঠানে নারীদের ঐতিহ্যবাহী পোশাক পরিধান করে অংশগ্রহণ।. Channel i News - চ্যানেল আই নিউজ

অনুষ্ঠিত হয়েছে পৌষ উৎসব

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT