চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শিখ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ ভারতীয়, যা বললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
11:32 পূর্বাহ্ন 05, মে 2024
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
শিখ নেতা হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৩ ভারতীয়, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য. Channel i News - চ্যানেল আই নিউজ

কানাডায় শিখ নেতা হরদীপ সিং নিজ্জর হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে তিন ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। কানাডার অ্যালবার্টা প্রদেশের এডমন্টন শহর থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে শুক্রবার (৩ মে) জানিয়েছেন কানাডার ইন্টিগ্রেটেড হোমিসাইড ইনভেস্টিগেশন টিমের সদস্য অফিসার ইনচার্জ মনদীপ মুকার। তবে এই বিষয়ে কোন কিছু জানেন না বলে মন্তব্য করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর।

গ্রেপ্তারকৃত তিনজন হলো- করণ ব্রার (২২), কমলপ্রীত সিং (২২) এবং করণপ্রীত সিংকে (২৮)

তাদের বিরুদ্ধে খুনের মামলার আবেদন করা হয়েছে। গত বছর সারেতে নিজ্জরকে হত্যার ঘটনায় ওই তিনজন বিভিন্ন ভূমিকা পালন করেছিলেন। সেই সংক্রান্ত কোনও প্রমাণ না দিলেও কানাডার পক্ষ থেকে দাবি করা হয়েছে যে তদন্ত এখনও চলছে।

অফিসার ইনচার্জ মনদীপ মুকার বলেন, ‘এখানেই তদন্ত শেষ হচ্ছে না। আমি জানি যে এই ঘটনায় অন্যান্যরা যুক্ত আছে এবং হত্যাকাণ্ডে ভূমিকা পালন করেছিলেন। তাদের প্রত্যেককে চিহ্নিত করে গ্রেপ্তার করতে বদ্ধপরিকর আমরা।’

অন্যদিকে তিনজনের গ্রেপ্তার নিয়ে মুখ খুললেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শংকর। মন্ত্রী স্পষ্টভাবে জানান, খলিস্তানি জঙ্গি নিজ্জরের হত্যাকাণ্ড নিয়ে কানাডায় যা হচ্ছে, সেটার বেশিরভাগই সেই দেশের অভ্যন্তরীণ রাজনীতির কারণে হচ্ছে। সেইসব বিষয়ের সঙ্গে ভারতের ছিঁটেফোটাও যোগসূত্র নেই বলে জানিয়ে দিয়েছেন জয়শংকর।

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, তিনজনের গ্রেপ্তারের প্রসঙ্গে কানাডার পক্ষ থেকে ভারতকে কিছুই জানানো হয়নি।

গত শুক্রবার জয়শংকরকে প্রশ্ন করা হয় যে কেন ভারতের সমালোচনা করছেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। যিনি নিজ্জরের মৃত্যুর ঘটনার ভারতকে ইঙ্গিত করেছিলেন। সংবাদসংস্থা পিটিআইয়ের প্রতিবেদন অনুযায়ী, সেই প্রশ্নের জবাবে জয়শংকর জানান, যে কানাডার গণতন্ত্রকে নিজেদের স্বার্থে ব্যবহার করছে খলিস্তানপন্থী একটি অংশ। লবি তৈরি করেছে। পরিণত হয়েছে ভোটব্যাঙ্কে। কানাডার শাসক দলের আপাতত সংসদে সংখ্যাগরিষ্ঠতা নেই। তাই কয়েকটি দল খলিস্তানপন্থীদের ওপর নির্ভর করে টিকে আছে।

জয়শংকর বলেন, ‘আমরা কানাডাকে বারবার বলেছি যে এইসব লোকেদের ভিসা দেবেন না, আইনি স্বীকৃতি বা রাজনৈতিক সুযোগ দেবেন না। যা কানাডার ক্ষেত্রে সমস্যার হয়ে দাঁড়িয়েছে। আমাদের জন্যও হয়েছে। আমাদের সম্পর্কের জন্যও হয়েছে।’

সেইসঙ্গে তিনি জানিয়েছেন, যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে, তাদের নিয়ে কানাডা আপাতত কোনও তথ্য দেয়নি। তবে তিনি যা শুনেছেন, তাতে ওই সন্দেহভাজন তিনজনের নাকি ভারতে গ্যাং-যোগের ইতিহাস আছে।

Tags: ভারতের পররাষ্ট্রমন্ত্রী
Previous Post

৪ গোল করে বললেন- ‘আমি তাকে পাত্তা দেই না’

Next Post

এখনও আগুনে পুড়ছে সুন্দরবন

Next Post
সুন্দরবনে অগ্নিকাণ্ডের ধোঁয়া ও আগুনের দৃশ্য. Channel i News - চ্যানেল আই নিউজ

এখনও আগুনে পুড়ছে সুন্দরবন

নোয়াখালীর সুবর্ণচরে তরমুজের ফলন বিপর্যয়. Channel i News - চ্যানেল আই নিউজ

তরমুজের জন্য বিখ্যাত নোয়াখালীর সুবর্ণচরে এ বছর ফলন বিপর্যয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT