চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পান্টকে ফিরিয়ে বিশ্বকাপ দল দিল রোহিতের ভারত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
4:47 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, খেলার জন্য প্রস্তুত।. Channel i News - চ্যানেল আই নিউজ

মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে বসতে চলা টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ‘বহুল চর্চিত ও প্রতীক্ষিত’ দল দিয়েছে ভারত। ১৫ সদস্যের দলের নেতৃত্বে যথারীতি রোহিত শর্মা। নিউজিল্যান্ড, সাউথ আফ্রিকা ও ইংল্যান্ডের পর চতুর্থ দেশ হিসেবে বিশ্বকাপের স্কোয়াড দিল ভারতীয় বোর্ড।

গাড়ি দুর্ঘটনায় দীর্ঘসময় মাঠের বাইরে থাকা রিশভ পান্টকে বিশ্বকাপ দল দিয়ে ফেরানো হয়েছে। এই উইকেটরক্ষক-ব্যাটারের জায়গা মেলায় দলে নেই লোকেশ রাহুল ও ঈশান কিষাণ, তারাও উইকেটরক্ষক-ব্যাটার।

ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সবচেয়ে বেশি ৪ জন খেলোয়াড় রেখেছে ভারত। যার মধ্যে বড় নাম ডানহাতি ওপেনার শুভমন গিল। এছাড়া রিংকু সিং, বাঁহাতি পেসার খলিল আহমেদ এবং ডানহাতি পেসার আভেষ খান রিজার্ভ হিসেবে দলের সাথে যাচ্ছেন।

‘এ’ গ্রুপে ভারতের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান। সঙ্গে আয়ারল্যান্ড, কানাডা এবং সহ-আয়োজক মার্কিন যুক্তরাষ্ট্র। পাকিস্তানের বিপক্ষে খেলার আগে দলটি ৫ জুন আয়ারল্যান্ডের বিপক্ষে খেলে আসরে যাত্রা করবে।

ভারতের বিশ্বকাপ দল: রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া, যশ্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, রিশভ পান্ট, সাঞ্জু স্যামসন, শিভাম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, আর্শদীপ সিং, জাসপ্রিত বুমরাহ এবং মোহাম্মদ সিরাজ।

রিজার্ভ: শুভমন গিল, রিংকু সিং, খলিল আহমেদ এবং আভেষ খান।

Tags: আইসিসিআয়ারল্যান্ডকোহলিগিলপাকিস্তানপান্টভারতরোহিতলিড স্পোর্টস
Previous Post

আন্তর্জাতিক ফুটবলে ফিরছেন সাবিনারা, প্রতিপক্ষ চাইনিজ তাইপে

Next Post

বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে

Next Post
গোল্ড কিনে সঞ্চয় করার জন্য বিকাশ পেমেন্টের মাধ্যমে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে

শিক্ষার্থীরা তাপপ্রবাহে পরীক্ষা দিচ্ছে ক্লাসরুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

তাপ পরিস্থিতি সামলাতে সবার আগে শিক্ষার্থীদের কথা ভাবছে সংশ্লিষ্টরা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT