চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাপ পরিস্থিতি সামলাতে সবার আগে শিক্ষার্থীদের কথা ভাবছে সংশ্লিষ্টরা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:15 অপরাহ্ন 30, এপ্রিল 2024
in - সেমি লিড, বাংলাদেশ, শিক্ষা
A A
শিক্ষার্থীরা তাপপ্রবাহে পরীক্ষা দিচ্ছে ক্লাসরুমে. Channel i News - চ্যানেল আই নিউজ

সারাদেশে তাপমাত্রা ৩৯ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছে। টানা প্রচণ্ড এই গরমে নষ্ট হয়ে যাচ্ছে শাকসবজির ক্ষেত, মুরগীর খামার, আমের বাগান। এই গরমে স্কুল-কলেজ প্রথম সাত দিন বন্ধ করে দেওয়া হলেও তারপরে খোলার সিদ্ধান্ত এবং একদিনের মধ্যে আবারও আংশিক বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়। একেকবার একেক সিদ্ধান্ত নিয়ে কিছু অভিভাবক ক্ষোভ প্রকাশ করলেও অনেকেই বলছেন, সংশ্লিষ্টদের কাছে পরিস্থিতিটা নতুন। সকলের ধৈর্য্য ধরা জরুরি।

ঈদের ছুটির পর পর গরম বেড়ে যাওয়ায় ২৭ এপ্রিল পর্যন্ত ছুটি বাড়িয়ে দেওয়া হয়। ২৮ এপ্রিল গরমে ঘেমে নেয়ে ক্লাস শেষে বাড়ি ফেরে শিক্ষার্থীরা। রোববার সরকারি ঘোষণা ছিল প্রাইমারি খোলা থাকলেও মাধ্যমিক স্কুল কলেজ বন্ধ রাখা হবে। কিন্তু অনেক সরকারি ও বেসরকারি স্কুলই এদিন খোলা ছিল। তীব্র তাপপ্রবাহের মধ্যেই শিক্ষার্থীদের করতে হয় ক্লাস।

এরপরেই আবারও বৃহস্পতিবার পর্যন্ত বন্ধ করে দেওয়া হয় বেশ কয়েকটি জেলায়। এরই মধ্যে চলমান তাপপ্রবাহের মধ্যে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে স্কুল-মাদ্রাসার ক্লাস আগামী বৃহস্পতিবার (২ মে) পর্যন্ত বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। তবে যেসব স্কুলে এসির ব্যবস্থা আছে বা পরীক্ষা চলমান আছে সেসব স্কুলের জন্য এবং ও লেভেল, এ লেভেল পরীক্ষা ও কলেজ-বিশ্ববিদ্যালয়ের জন্য এই আদেশ প্রযোজ্য হবে না বলে আদেশে বলা হয়।

বেসরকারি স্কুলে সপ্তম শ্রেণী পড়ুয়া শিক্ষার্থীর অভিভাবক রাশেদা খানম বলেন, অনেকে রাগ করছে। কী হচ্ছে বুঝতে পারছেন না। রাগ করলেতো হবে না। এই পরিস্থিতি সবার কাছেই নতুন। সরকারকেও ভাবতে হচ্ছে কী করতে হবে, কীভাবে শিশুরা ভালো থাকবে। দিনের পর দিন স্কুল বন্ধ রাখাটাতো কাজের কথা না।

এদিকে বিভিন্ন গণমাধ্যমে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখে তাদেরকে ধৈর্য ধরতে বললেন ভিকারুন্নিসা নূন স্কুলের এক অভিভাবক। তিনি বলেন, তাপপ্রবাহে স্কুল বন্ধ করতে হবে এটা আমরা কেউ জানতাম না। কতদিন বন্ধ থাকবে কেউ বলতে পারে না। অসুবিধা না করে কীভাবে কার্যক্রম চালানো যায় সেই চেষ্টা হচ্ছে। করোনাকালে আমরা এসব সামাল দিয়েছি। এবারও পারবো নিশ্চয়।

সর্বশেষ, চলমান তাপপ্রবাহে দেশের বিভিন্ন স্থানে ১৮ জনের মৃত্যুর ঘটনা নিয়ে আজ বিভিন্ন পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন হাইকোর্টের নজরে আনেন আইনজীবী মনির উদ্দিন। এই গরমের মধ্যে স্কুল-মাদরাসার শিক্ষার্থীরাও এমন ঝুঁকির মধ্যে আছেন বলে আদালতকে জানান। পরে আদালত বিষয়টি আমলে নিয়ে স্বপ্রণোদিত আদেশ দেন। সব মিলিয়ে সবাই একত্রিত হয়ে কাজ করলে পরিস্থিতি সামলে নেওয়া যাবে বলে মনে করেন অভিভাবকরা।

Tags: সারাদেশে তাপমাত্রাস্কুল কলেজ বন্ধহাইকোর্টের নির্দেশ
Previous Post

বিকাশ পেমেন্টের মাধ্যমে গোল্ড কিনে সঞ্চয় করা যাচ্ছে

Next Post

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দলে যারা

Next Post
কান চলচ্চিত্র উৎসবের বিচারক দলের সদস্যরা ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

কান চলচ্চিত্র উৎসবের বিচারক দলে যারা

শিক্ষা মন্ত্রণালয়ের কর্মকর্তারা হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল না করার সিদ্ধান্তের বিষয়ে আলোচনা. Channel i News - চ্যানেল আই নিউজ

হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করবে না শিক্ষা মন্ত্রণালয়

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT