চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পেঁয়াজ রপ্তানিতে ভারতের শুল্ক প্রত্যাহার, কমবে দাম

শাহ আলম শাহী by শাহ আলম শাহী
10:03 অপরাহ্ন 14, সেপ্টেম্বর 2024
in জনপদ, দিনাজপুর
A A
বাজারে পেঁয়াজের বড় ঝুড়ি, তাজা ও লালচে রঙের. Channel i News - চ্যানেল আই নিউজ

দীর্ঘ ৪ মাস ৯ দিন পর বাংলাদেশে পেঁয়াজ রপ্তানিতে শুল্ক প্রত্যাহার করে নিয়েছে ভারত। এতে হিলি স্থলবন্দর দিয়ে পেঁয়াজের আমদানি যেমন বাড়বে তেমনি দাম কমে আসবে বলে দাবি করেছেন বন্দরের আমদানিকারকরা।

এর আগে অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে রপ্তানি নিরুৎসাহিত করতে পেঁয়াজ রপ্তানিতে ৪০ ভাগ শুল্ক আরোপ করে ভারত।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় ভারতের বৈদেশিক বাণিজ্য সংস্থার মহাপরিচালক সন্তোষ কুমার সারঙ্গি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির তথ্য ভারতীয় ব্যবসায়ীদের জানানো হয়। সেই বিজ্ঞপ্তির কপি বাংলাদেশি আমদানিকারকদের পাঠানোর মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন ভারতীয় ব্যবসায়ীরা। এতে দেশের বাজারে পেঁয়াজের দাম নিয়ে যে অস্থিরতা সেটি কেটে যাবে বলেও জানিয়েছেন আমদানিকারকরা।

হিলি স্থলবন্দরের পেঁয়াজ আমদানিকারক শহিদুল ইসলাম ও মামুনুর রশীদ বলেন, ‘ভারতের অভ্যন্তরীণ বাজারে পেঁয়াজের সংকট ও দাম বৃদ্ধির অজুহাত দেখিয়ে দীর্ঘ ৫ মাস ধরে পেঁয়াজ রপ্তানি বন্ধ করে রেখেছিল ভারত। পরবর্তীতে চলতি বছরের ৪ মে পেঁয়াজ রপ্তানিতে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিলেও ৪০ ভাগ শুল্ক আরোপ করে ভারত সরকার। এরপর থেকে বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি হলেও দেশের বাজারে দাম কমেনি।

শুল্ক আরোপের কারণে আমদানি খরচ বেড়ে যাওয়ায় ভারত থেকে পেঁয়াজ আনা কমিয়ে দেন আমদানিকারকরা। পরে দেশের বাজারে দাম কিছুটা বাড়লে বন্দর দিয়ে পেঁয়াজের আমদানি নিয়মিতভাবে শুরু হয়। কিন্তু সেই শুল্ক পরিশোধ করে বাড়তি দামে পেঁয়াজ আমদানি হওয়ায় দেশের বাজারে পেঁয়াজের দাম ছিল ঊর্ধ্বমুখী। যার কারণে বিকল্প হিসেবে মিশর, পাকিস্তানসহ অন্যান্য দেশের দিকে ঝুঁকে পড়েন আমদানিকারকরা। মুখ ফিরিয়ে নিতে শুরু করেন ভারতীয় পেঁয়াজ আমদানি থেকে।’

তারা আরও জানান, এমন অবস্থায় গত কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল পেঁয়াজ রপ্তানিতে যে শুল্ক আরোপ করেছিল ভারত সেটি প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। শুক্রবার সন্ধ্যায় এক বিজ্ঞপ্তির মাধ্যমে আরোপিত ৪০ ভাগ শুল্ক প্রত্যাহারের বিষয়টি বাংলাদেশি আমদানিকারকদের নিশ্চিত করেন ভারতীয় রপ্তানিকারকরা। রোববার (১৫ সেপ্টেম্বর) সকাল থেকেই এটি কার্যকর হবে বলেও জানান তারা। শুল্ক প্রত্যাহার হলে ভারত থেকে পেঁয়াজ আমদানি যেমন বাড়বে তেমনি দেশের বাজারে দাম কমবে বলে মনে করেন আমদানিকারকরা।

Tags: হিলি স্থলবন্দর
Previous Post

বৈরি আবহাওয়ার কারণে বিএনপির রোববারের সমাবেশ হবে মঙ্গলবার

Next Post

বৈরি আবহাওয়া: বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

Next Post
বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ, খারাপ আবহাওয়া. Channel i News - চ্যানেল আই নিউজ

বৈরি আবহাওয়া: বরিশালে অভ্যন্তরীণ রুটে লঞ্চ চলাচল বন্ধ

সাংবাদিক ও লেখক উর্মি রহমানের ছবি, স্মৃতিচারণমূলক ছবি. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিক ও লেখক উর্মি রহমান মারা গেছেন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT