গণতন্ত্র দিবস উপলক্ষে রাজধানীর নয়া পল্টনে রোববারের (১৫ সেপ্টেম্বর) অনুষ্ঠেয় সমাবেশ স্থগিত করেছে বিএনপি। বৈরি আবহাওয়ার কারণে স্থগিত হওয়া এই সমাবেশ আগামী মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) একই জায়গায় অনুষ্ঠিত হবে।
শনিবার সন্ধ্যায় রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলন করে এ কথা জানান দলটির স্থায়ী কমিটির সদস্য ডা. এজেডএম জাহিদ হোসেন।
এসময় তিনি জানান, তবে অন্য বিভাগীয় শহরগুলোতে আগের ঘোষণা অনুযায়ী শোভাযাত্রা করবে বিএনপি।









