চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ক্লাব ফুটবল খেলার অনুমতি চেয়ে ফিফাকে ভারতের অনুরোধ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:27 অপরাহ্ন 19, আগস্ট 2022
in ফুটবল, স্পোর্টস
A A
FIFA বোর্ডের লোগো আলোতে উজ্জ্বল, রাতের পরিবেশে ফুটবল সংস্থার চিহ্ন. Channel i News - চ্যানেল আই নিউজ

তৃতীয় পক্ষের হস্তক্ষেপের কারণে কয়েকদিন আগে ভারতকে ফুটবল থেকে নিষিদ্ধ করেছে ফিফা। নিষেধাজ্ঞার কারণে জাতীয় দলের পাশাপাশি দেশটির কোনো ক্লাব ফিফা কিংবা এএফসির কোনো টুর্নামেন্টে অংশ নিতে পারবে না। ক্লাবগুলোর ওপর থেকে এমন নিষেধাজ্ঞা তুলে নিতে এবার আন্তর্জাতিক ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে অনুরোধ জানিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।

শুক্রবার ই-মেইলের মাধ্যমে ফিফাকে এ অনুরোধ জানিয়েছে ভারতের ক্রীড়া মন্ত্রনালয়। আনুষ্ঠানিক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে ভারতের মন্ত্রণালয়টি।

‘ক্লাবগুলোকে মেয়েদের এএফসি ক্লাব চ্যাম্পিয়নশিপে খেলার অনুমতি চাওয়া হয়েছে। তরুণ খেলোয়াড়দের স্বার্থে ফিফা এবং এএফসিকে অনুরোধ করা হয়েছে।‘

এএফসি মহিলা ক্লাব চ্যাম্পিয়নশিপ খেলতে উজবেকিস্তানে অবস্থান করছে এটিকে মোহনবাগানের প্রমীলা দল। ২৩ আগস্ট তাদের ইরানের একটি দল এবং ২৬ আগস্ট স্বাগতিক দেশের একটি ক্লাবের বিরুদ্ধে খেলার কথা রয়েছে তাদের। একই টুর্নামেন্টে খেলতে যাওয়ার কথা কেরালার ক্লাব গোকুলামেরও। দল দুটিকে সব ধরনের হয়রানি থেকে বাঁচানোর জন্য কাজ করবে বলেও বিজ্ঞপ্তিতে জানায় ভারতের ক্রীড়া মন্ত্রণালয়।

‘মোহনবাগানকে সব ধরনের সহায়তা করতে ভারতের উজবেকিস্তান দূতাবাস প্রস্তুত রয়েছে। মন্ত্রণালয় গোকুলাম দলের সাথেও সার্বক্ষণিক যোগাযোগ রাখছে।’

ভারতের সুপ্রিম কোর্ট এআইএফএফকে চলতি বছরের মে মাসে নির্বাচিত প্রশাসক কমিটির (সিওএ) তত্ত্বাবধানে রেখেছিল। জুন মাসে সিওএ এ ব্যাপারে দেখভালের জন্য আরেকটি কমিটি গঠন করে। কিন্তু ফিফা থেকে তীব্র আপত্তি জানানোর একদিন পরে সেই কমিটি ভেঙে দেয়া হয়েছিল।

আগামী ১৭ আগস্ট এআইএফএফ-এর নির্বাচনের সার্বিক পরিস্থিতি ও গঠনতন্ত্র তৈরির বিষয়ে সিওএ’র কাছ থেকে তাদের শুনানি গ্রহণ করবে সুপ্রিম কোর্ট। একইসঙ্গে এদিন এআইএফএফ সভাপতি পদের জন্য মনোনয়ন জমা দেয়ার শেষ তারিখ।

ফিফা আরও বলেছে, তারা ভারতের যুব ও ক্রীড়া বিষয়ক মন্ত্রণালয়ের সঙ্গে ধারাবাহিকভাবে যোগাযোগে রক্ষা করছে। ফুটবলের অভিভাবক সংস্থা আশাবাদী যে, বিষয়টির ইতিবাচক ফল মিলবে।

প্রসঙ্গত, ভারতের সুপ্রিম কোর্টের নির্দেশনায় কমিটি অফ অ্যাডমিনিস্ট্রেটর (সিওএ) দ্বারা অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) পরিচালিত হচ্ছে। ফিফার আইন অনুযায়ী যা স্পষ্টভাবে হস্তক্ষেপ।

Tags: উজবেকিস্তানফিফাভারত
Previous Post

ইউক্রেন সীমান্তের কাছে রুশ অস্ত্র ডিপোতে আগুন

Next Post

উত্তরা ট্র্যাজেডিতেও টনক নড়ছে না বিআরটি’র

Next Post
সেতু ভেঙে পড়ার সময় মানুষের ভিড় ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

উত্তরা ট্র্যাজেডিতেও টনক নড়ছে না বিআরটি'র

অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT