চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

উত্তরা ট্র্যাজেডিতেও টনক নড়ছে না বিআরটি’র

সম্পাদনা পর্ষদ by সম্পাদনা পর্ষদ
10:40 অপরাহ্ন 19, আগস্ট 2022
in সম্পাদকীয়
A A
সেতু ভেঙে পড়ার সময় মানুষের ভিড় ও উদ্ধার কাজ. Channel i News - চ্যানেল আই নিউজ

গত সোমবার বিকেলে একটি ব্যস্ত জনপদে অসংখ্য গাড়ি চলাচল করছিল। তখন সরাসরি রাস্তার ওপরই কাজ চলছিল বিআরটির একটির প্রকল্পের। সড়ক ব্যবস্থাপনার চরম বেনজির ইতিহাস বোধ করি আর নাই। হঠাৎ একটি ক্রেন থেকে গার্ডার ছিঁড়ে পড়ে একটি প্রাইভেট কারের ওপর। সাথে সাথে গাড়িতে থাকা ৫ জন নিহত হন। একটি ব্যস্ত রাস্তায় গাড়ি দুর্ঘটনা অস্বাভাবিক নয়। কিন্তু এটি সে রকম কোন দুর্ঘটনা নয়। এটিকে বলা যায় কাঠামোগত হত্যাকাণ্ড। কারণ এরকম উম্মুক্ত ব্যস্ত রাস্তায় কোন ধরনের নিরাপত্তা বেস্টনি ছাড়া প্রকল্পের কাজ কখনই ঝুঁকিহীন নয়।

সে অনুসারে প্রস্তুতি নিয়ে ও যাবতীয় সুরক্ষার ব্যবস্থা নিয়ে কাজ চালানোটাই নীতিমালা ও আইনের অন্তর্ভুক্ত। কিন্তু কাগজে-কলমে সবকিছুই মানা হয়, লোকবল নিয়োগ ও অর্থ বরাদ্দ সবকিছুই হয়, কিন্তু দিন শেষে তার কিছুই পালন করা হয় না।

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় বিআরটি প্রকল্পের রেলিং স্থাপনের কাজ চলছে। জনবহুল মোড়টিতে প্রতিদিন কয়েক হাজার যানবাহন ও মানুষের চলাচল থাকলেও সেখানে কোনো নিরাপত্তাবেষ্টনী নেই। আবদুল্লাহপুর থেকে গাজীপুরের শিববাড়ী মোড় পর্যন্ত প্রায় ১৬ কিলোমিটার সড়কেও একই চিত্র। সেখানেও দুর্ঘটনা এড়াতে কোনো ধরনের ব্যবস্থা নেই, ধারেকাছে বিআরটির শ্রমিক বা কর্মচারীরও কোনো উপস্থিতি নেই।

সময় ও ব্যয়ের দিক দিয়ে দেশের অন্যতম দীর্ঘায়িত প্রকল্প হয়ে উঠেছে বিআরটি। এ কাজের জন্য বছরের বছর ধরে মানুষের দুর্ভোগ ও ভোগান্তি কল্পনাতীত। সর্বশেষ বাড়ানো মেয়াদের মধ্যেই এ প্রকল্পের কাজ শেষ করা হোক দ্রুততার সঙ্গে এবং জননিরাপত্তা নিশ্চিত করে। আমরা মনে করি এই দুর্ঘটনা নিয়ম না মানার জন্যই হয়েছে। অনিয়মের পাহাড়ে বসে সব ধ্বংস করে দেওয়া লোকবল সরিয়ে প্রকৃত লোকবল নিয়োগ দিয়ে প্রকল্পের কাজ এগিয়ে নেয়া উচিৎ। আমরা আরও মনে করি, এই ধরণের অবহেলাজনিত হত্যাকাণ্ড যেন আর না ঘটে। উন্নয়ন কর্মকাণ্ড যেন জনগণের সীমাহীন দুর্ভোগ না ঘটায়। এত হিতে বিপরীত হতে পারে।

Tags: গার্ডার দুর্ঘটনাবিআরটিএসম্পাদকীয়
Previous Post

ক্লাব ফুটবল খেলার অনুমতি চেয়ে ফিফাকে ভারতের অনুরোধ

Next Post

লর্ডসে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

Next Post
অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা মাঠে প্রস্তুত, ম্যাচের জন্য প্রস্তুতি নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

লর্ডসে ইনিংস ব্যবধানে হারল ইংল্যান্ড

বাজারে ভিড় ও পণ্য সামগ্রীর বিশাল সংগ্রহ, দাম বাড়ার আশঙ্কা. Channel i News - চ্যানেল আই নিউজ

বাজারের অবস্থা লাগাম ছাড়া

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT