চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ভারতের বিশ্বকাপ জয়ে ‘বাধা’ হবে যারা

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:15 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে উল্লাসে একে অপরকে জড়িয়ে ধরেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বাগতিক ভারতের বিপক্ষে দুপুরে মাঠে নেমেছে ইংল্যান্ড। এপর্যন্ত পাঁচ ম্যাচ খেলে সবকটিতে জয় তুলেছে টিম ইন্ডিয়া। সেমিফাইনালের দৌড়ে অন্যদের চেয়ে বেশ এগিয়ে রোহিত শর্মার দল। ঘরের মাঠে বিশ্বকাপ জয়ে উড়তে থাকা দলটির বাধা হতে পারে কারা, জানালেন সাবেক অধিনায়ক সৌরভ গাঙ্গুলি।

লক্ষ্ণৌর একানা ক্রিকেট স্টেডিয়ামে রোববার পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ইংলিশদের মুখোমুখি হয়েছেন রোহিত-কোহলি। বাংলাদেশ সময় আড়াইটায় খেলা শুরু। টসে জিতে ভারতকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন ইংল্যান্ড।

মাঠের লড়াইয়ের আগে বিশ্বচ্যাম্পিয়নরা রোহিতদের বাধা না হলেও সতর্ক থাকতে বলেছেন গাঙ্গুলি। কলকাতার ইডেন গার্ডেন্সে বাংলাদেশ-নেদারল্যান্ডস ম্যাচের সময় সৌরভ বলছেন, ‘ভারতের সব থেকে বড় দুই প্রতিপক্ষ এখন অস্ট্রেলিয়া ও সাউথ আফ্রিকা।’

আসরে প্রথম দুই ম্যাচ হারের পর টানা চার জয় তুলেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। পয়েন্ট টেবিলের চারে উঠে এসেছে প্যাট কামিন্সের দল। অন্যদিকে, উড়ন্ত ফর্মে থাকা সাউথ আফ্রিকা শুধু নেদারল্যান্ডসের বিপক্ষে এক ম্যাচে জয়ের দেখা পায়নি। প্রোটিয়ারা রয়েছে টেবিলের শীর্ষে। ছয়টি করে ম্যাচ খেলেছে দল দুটি।

বিশ্বমঞ্চে ইংল্যান্ডের খেলা দেখে হতাশ সৌরভ। তার ভাষ্য, ‘কোনদিন ভাবিনি ইংল্যান্ড এমন ক্রিকেট খেলবে। তবে এটাই ক্রিকেট। আগে থেকে কিছু বলা যায় না।’

Tags: ইংল্যান্ডওয়ানডে বিশ্বকাপ ২০২৩ওয়ানডে বিশ্বকাপ ২০২৩ সেমিলিডভারতরোহতলিড স্পোর্টসসৌরভ গাঙ্গুলী
Previous Post

প্রার্থনা চলাকালীন পরপর বিস্ফোরণে নিহত ১

Next Post

বিএনপি কার্যালয়ের সামনে সিআইডি, নিলো ১০ ধরনের আলামত

Next Post
সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করছে সামনে বিএনপি কার্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপি কার্যালয়ের সামনে সিআইডি, নিলো ১০ ধরনের আলামত

চ্যানেল আই অনলাইন ১১তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন’র ১১তম বর্ষপূর্তি উদযাপন

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT