চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বিএনপি কার্যালয়ের সামনে সিআইডি, নিলো ১০ ধরনের আলামত

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
2:23 অপরাহ্ন 29, অক্টোবর 2023
in - সেমি লিড, অপরাধ
A A
সিআইডি সদস্যরা আলামত সংগ্রহ করছে সামনে বিএনপি কার্যালয়. Channel i News - চ্যানেল আই নিউজ

বিএনপির দলীয় কার্যালয়ের সামনে থেকে ১০ ধরনের আলামত সংগ্রহ করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

রোববার (২৯ অক্টোবর) সকালে নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে থেকে এসব আলামত সংগ্রহ করে সিআইডির নয় সদস্যের ক্রাইম সিন দল।

এদিন সকাল পৌনে ১০টায় নয়াপল্টনে হাজির হয় দলটি প্রায় দুই ঘণ্টা পর্যবেক্ষণ করে আলামত সংগ্রহ করে। দুপুর পৌনে ১২টায় তারা আলামত সংগ্রহ করে নিয়ে যান।

এর আগে বিএনপি কার্যালয়ের সামনের অংশ ক্রাইম সিন ফিতা দিয়ে বেষ্টনী দিয়ে দেওয়া হয়।

আলামত সংগ্রহ শেষে সিআইডির ফরেনসিক বিভাগের সহকারী পুলিশ সুপার মিজানুর রহমান বলেন, গতকাল এখানে যে তাণ্ডব চালানো হয়েছে, বিস্ফোরণ ঘটানো হয়েছে, সেটি কি ধরনের বিস্ফোরক  ছিল সেটা পরীক্ষা করতে আমরা ১০ ধরনের আলামত সংগ্রহ করেছি। এগুলো আমরা আমাদের কেমিক্যাল ল্যাবে পাঠাবো। সেখানে পরীক্ষা -নিরীক্ষার পর তারা জানাবে কি ধরনের বিস্ফোরক ছিল।

কতদিনের মধ্যে ফলাফল পাওয়া যাবে জানতে চাইলে তিনি বলেন, এটা পরীক্ষা-নিরীক্ষার বিষয় ল্যাবরেটরিতে যাবে। সময় আমরা বলতে পারব না।

বিএনপির মহাসমাবেশে নেতাকর্মীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের প্রতিবাদে আজ রোববার (২৯ অক্টোবর) সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে দলটি। তবে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে নেই কোনো নেতাকর্মী, কার্যালয়ের মূল গেটে ঝুলছে তালা।

বিএনপির হরতালকে কেন্দ্র করে রাজধানীর নয়াপল্টনে সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ। বিএনপির দলীয় কার্যালয়ের সামনে ও এর আশপাশের এলাকায় পুলিশ সদস্যদের সতর্ক অবস্থায় দায়িত্ব পালন করতে দেখা যায়।

নয়া পল্টনের সড়ক দিয়ে কিছুক্ষণ পরপর বিজেবির টহল দল সড়ক প্রদক্ষিণ করছে। ভোর ৬টা থেকে শুরু হওয়া সকাল সন্ধ্যা হরতালে নয়াপল্টনে সড়কে স্বাভাবিক যানবাহন চলাচল করছে। রিকশা-প্রাইভেট, সিএনজি বেশি। গণপরিবহনের সংখ্যা কম।

Tags: সিআইডি
Previous Post

ভারতের বিশ্বকাপ জয়ে ‘বাধা’ হবে যারা

Next Post

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন’র ১১তম বর্ষপূর্তি উদযাপন

Next Post
চ্যানেল আই অনলাইন ১১তম বর্ষপূর্তি উদযাপন অনুষ্ঠানে তরুণরা. Channel i News - চ্যানেল আই নিউজ

স্বর্ণকিশোরী নেটওয়ার্ক ফাউন্ডেশন’র ১১তম বর্ষপূর্তি উদযাপন

নিরাপদ পল্টনে নিহত শামীমের ছবি, যুবদল কর্মী নয় বলে দাবি. Channel i News - চ্যানেল আই নিউজ

পল্টনে নিহত শামীম যুবদল কর্মী নন: ডিএমপি

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT