চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ইংল্যান্ডকে পাত্তাই দিল না ভারত

সিরিজের প্রথম টি-টুয়েন্টি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:37 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ভারতীয় ক্রিকেটাররা মাঠে একে অপরের সাথে হাত মিলাচ্ছে. Channel i News - চ্যানেল আই নিউজ

কলকাতার ইডেন গার্ডেন্সে টি-টুয়েন্টি সিরিজের প্রথমটিতে ভারতের কাছে পাত্তাই পায়নি ইংল্যান্ড। আগে ব্যাট করা ইংল্যান্ডকে ৭ উইকেট ও ৪৩ বল হাতে রেখে বড় ব্যবধানে হারিয়েছে সূর্যকুমার যাদবের দল। জয়ে পাঁচ ম্যাচের সিরিজে ১-০তে এগিয়ে গেল স্বাগতিকরা।

বাঁহাতি পেসার আর্শদীপ সিং টি-টুয়েন্টিতে ভারতের হয়ে সর্বোচ্চ উইকেটের মালিক হয়েছেন। তার উইকেটের সংখ্যা ৯৭টি, ছাড়িয়েছেন যুজবেন্দ্র চাহালের ৯৬ উইকেট।

ইডেনে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক। নির্ধারিত ২০ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৩২ রান তোলে জশ বাটলারের দল। জবাবে ১২.৫ ওভারে জয়ের বন্দরে নোঙর করে ভারত। ম্যাচসেরা হয়েছেন বাঁহাতি ওপেনার অভিষেক শর্মা।

ইংল্যান্ডের ইনিংসের সর্বোচ্চ রান আসে বাটলারের থেকে, ৪৪ বলে খেলেন ৬৮ রানের ইনিংস। হ্যারি ব্রুকস ১৭ ও জফরা আর্চার ১২ করলেও বাকি কোনো ব্যাটার দুঅঙ্ক ছুঁতে পারেননি। ভারতের বরুণ চক্রবর্তীর ৩ উইকেটের পর আর্শদীপ সিং, হার্দিক পান্ডিয়া ও অক্ষর প্যাটেল ২টি করে উইকেট নেন।

১৩৩ রানের লক্ষ্যে নেমে ওপেনার অভিষেক শর্মা ঝড়ো ইনিংস খেলেন, ৩৪ বলে ৭৯ রান আসে তার থেকে। আরেক ওপেনার সাঞ্জু স্যামসন ২৬ রান করেন। ইংল্যান্ডের আর্চার নেন ২ উইকেট, আদিল রশিদ নেন বাকি উইকেটটি।

Tags: অভিষেকআর্চারইংল্যান্ডবরুণভারতযাদবলিড স্পোর্টস
Previous Post

এসবিএসপি সাহিত্য পুরস্কার পেলেন ৮ কীর্তিমান লেখক

Next Post

শেষ ওভারের রোমাঞ্চ, খুলনাকে হারিয়ে বরিশালের ষষ্ঠ সাফল্য

Next Post
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

শেষ ওভারের রোমাঞ্চ, খুলনাকে হারিয়ে বরিশালের ষষ্ঠ সাফল্য

ডোনাল্ড ট্রাম্পের এলজিবিটি সুরক্ষা আইন বাতিলের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

এলজিবিটি সুরক্ষা আইন বাতিল করলো ডোনাল্ড ট্রাম্প

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT