চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

শেষ ওভারের রোমাঞ্চ, খুলনাকে হারিয়ে বরিশালের ষষ্ঠ সাফল্য

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
10:55 অপরাহ্ন 22, জানুয়ারি 2025
in ক্রিকেট, স্পোর্টস
A A
ক্রিকেট খেলোয়াড় ব্যাটিং করছে, মাঠে দর্শকরা দেখছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

চট্টগ্রাম থেকে: জয়ের জন্য শেষ ওভারে খুলনার দরকার ছিল ২৫ রান। স্ট্রাইকে ছিলেন নাঈম শেখ। ফরচুন বরিশালের হয়ে বলে আসেন রিপন মণ্ডল। প্রথম ডেলিভারি স্টাম্পে করেন এ পেসার। শর্ট ফাইন লেগে পাঠান নাঈম, কোনো রান নেননি। পরের দুটি বলে ছক্কা হাঁকান নাঈম। সমীকরণ দাঁড়ায় ৩ বলে ১৩ রান। চতুর্থ বলে অফস্টাম্পের বাইরের ডেলিভারি নাঈমের ব্যাটে লাগেনি ঠিকঠাক। আউটসাইড এজ হয়ে যায় ডিপ থার্ড ম্যান অঞ্চলে, ডানদিকে ঝাঁপিয়ে পড়ে ভাসতে থাকা বল তালুবন্দি করেন ডেভিড মালান। পরে পঞ্চম বলে চার এবং ষষ্ঠ বলে সিঙ্গেল নিয়ে থামতে হয় খুলনাকে। ১৭ রান তুলে খুলনা হেরে যায় ৭ রানে।

আসরে খুলনার অষ্টম ম্যাচে পঞ্চম হার এটি। ৬ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচে অবস্থান তাদের। অন্যদিকে টানা তৃতীয় জয়ের দেখা পেল বরিশাল। সিলেটপর্ব হার দিয়ে শেষ করলেও চট্টগ্রামে নিজেদের তিনটি ম্যাচেই জিতেছে বরিশাল। আট ম্যাচে ছয় জয়ে প্লে-অফের পথে অনেকটা এগিয়ে থাকল টেবিলের দুইয়ে থাকা বরিশাল। ৮ ম্যাচে ৮ জয়ে ইতিমধ্যেই প্লে-অফ নিশ্চিত করেছে রংপুর রাইডার্স।

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টসে জিতে আগে বরিশালকে ব্যাটে পাঠায় খুলনা। নির্ধারিত ওভার শেষে ৯ উইকেটে ১৬৭ রান তোলে বরিশাল। জবাবে নেমে ৬ উইকেটে ১৬০ রানে থামে খুলনার ইনিংস।

আগে ব্যাটে নেমে বরিশালের শুরুটা ভালো হয়নি। ১৬ রানে তিন ব্যাটারকে হারিয়ে চাপে পড়ে তারা। রানের খাতা খোলার আগেই ফিরে যান তামিম ইকবাল ও ডেভিড মালান। মুশফিক ফিরে যান ৫ রানে।

মাহমুদউল্লাহ রিয়াদকে নিয়ে হাল ধরেন ওপেনিংয়ে নামা তাওহীদ হৃদয়। দলীয় ৬৩ রানে হৃদয় ফিরে যান ৩০ বলে ৩৬ রান করে। পরে দ্রুত আরও দুই ব্যাটার হারায় দলটি। মোহাম্মদ নবী ১ রানে এবং ফাহিম আশরাফ ৯ রানে আউট হন। ৮৭ রানে ৬ উইকেট হারানোর পর রিশাদ হোসেন ও মাহমুদউল্লাহ সপ্তম উইকেট জুটিতে বরিশালকে পথ দেখান। ২৮ বলে ৪৭ রানের জুটি গড়েন দুজনে। ৪৫ বলে ৫০ রান করে মাহমুদউল্লাহ ফিরে যান। পরে লড়াই করার মতো স্কোরে পৌঁছিয়ে ইনিংসের একবল বাকি থাকতে আউট হন রিশাদ। ১৯ বলে ৩৮ রান করেন। এছাড়া তানভীর ইসলাম ১২ রান এবং জাহানদাদ খান ১০ রান করেন।

খুলনার অধিনায়ক মেহেদী হাসান মিরাজ ৩ উইকেট নেন। সালমান ইরশাদ নেন দুটি উইকেট।

জবাবে নেমে শুরুটা ভালো হয়নি খুলনারও। ইমরুল ফিরে যান প্রথম ওভারেই। পরে মিরাজ ও নাঈম মিলে দ্বিতীয় উইকেটে যোগ করেন ৫৯ রান। ২৯ বলে ৩৩ রান করে মিরাজ ফিরে গেলে জুটি ভাঙে। পরপরই ফিরে যান অ্যালেক্স রোজ। পরে আফিফ আর নাঈম মিলে ২৭ বলে ৫৫ রানের জুটি গড়েন। দলীয় ১২৯ রানে আফিফ ফিরে গেলে জুটি ভাঙে। তিন বল পরেই ফিরে যান মাইদুল ইসলাম অঙ্কন। পরে নাঈম একাই লড়াই চালিয়ে যান। তবে ব্যর্থ হন দলকে জেতাতে। চারটি চার ও ৬ ছক্কায় ৫৯ বলে ৭৭ রান করেন।

বরিশালের হয়ে জাহানদাদ খান দুটি উইকেট নেন। রিশাদ, তানভীর ও নবী নেন একটি করে উইকেট।

Tags: খুলনাচিটাগংনাইমবরিশালবিপিএল ২০২৫রিশাদলিড স্পোর্টস
Previous Post

ইংল্যান্ডকে পাত্তাই দিল না ভারত

Next Post

এলজিবিটি সুরক্ষা আইন বাতিল করলো ডোনাল্ড ট্রাম্প

Next Post
ডোনাল্ড ট্রাম্পের এলজিবিটি সুরক্ষা আইন বাতিলের ঘোষণা. Channel i News - চ্যানেল আই নিউজ

এলজিবিটি সুরক্ষা আইন বাতিল করলো ডোনাল্ড ট্রাম্প

ড. ইউনূস বিশ্বনেতাদের কাছে চুরি যাওয়া অর্থ ফেরাতে সহায়তা চান. Channel i News - চ্যানেল আই নিউজ

চুরি যাওয়া অর্থ ফেরাতে বিশ্বনেতাদের সহায়তা চাইলেন ড. ইউনূস

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT