চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে বাংলাদেশের বিপক্ষে ভারত দলে তিনি

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:22 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in ফুটবল, স্পোর্টস
A A
অস্ট্রেলিয়া-প্রতিদ্বন্দ্বী ভারতীয় ক্রিকেটার মাঠে খেলছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

রায়ান উইলিয়ামস

বাংলাদেশের বিপক্ষে মাঠে নামাতে প্রবাসী ফুটবলারকে ক্যাম্পে ডেকেছে ভারত। দ্বৈত নাগরিকত্ব আইন নেই ভারতে, তাই অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছেড়ে দিয়েছেন রায়ান উইলিয়ামস। যোগ দিয়েছেন বাংলাদেশের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের ভারত দলের ক্যাম্পে। তার সাথে ক্যাম্পে যোগ দিয়েছেন নেপালে জন্ম নেয়া আবনীত ভারতীও।

১৮ নভেম্বর ঢাকায় এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। ম্যাচ সামনে রেখে প্রস্তুত হচ্ছে দুদলই। বাংলাদেশ দলে হামজা চৌধুরী-সমিত সোমরা যোগ দেয়ার পর থেকে বাড়তি শক্তির প্রমাণ দিচ্ছে লাল-সবুজের দল। বাংলাদেশের বিপক্ষে শক্তি বাড়িয়ে মাঠে নামার পরিকল্পনায় ভারতও।

বাংলাদেশের বিপক্ষে নামার আগে ক্যাম্পের জন্য বৃহস্পতিবার ২৫ জনের দল দিয়েছে ভারত। ডাক পাননি অবসর থেকে ফেরা সুনীল চেত্রী। ডাক পেয়েছেন ৩২ বর্ষী অস্ট্রেলিয়ার সাবেক রায়ান উইলিয়ামস। ১৫ তারিখ ঢাকায় আসবে দলটি।

মাঠে নামার আগে অবশ্য উইলিয়ামসের এখনও কিছু আনুষ্ঠানিকতা বাকি। সেজন্য ফুটবল অস্ট্রেলিয়া থেকে অনাপত্তি সনদের জন্য অপেক্ষা করছে ভারতের ফেডারেশন। এ সপ্তাহের শেষে অস্ট্রেলিয়া থেকে অনাপত্তি সনদ পাওয়ে আশা তাদের।

রায়ান অস্ট্রেলিয়ার বয়সভিত্তিক দলের হয়ে খেলেছেন। অজিদের হয়ে সাউথ কোরিয়ার বিপক্ষে সিনিয়র দলে একটি ম্যাচ খেলেছেন। ইংলিশ ক্লাব ফুলহ্যাম এবং পোর্টসমাউথের হয়ে খেলেছেন। ২০২৩ সাল থেকে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন।

ভারতীয় গণমাধ্যমে উইলিয়ামস বলেছেন, ‘আমার নানা মারা যাওয়ার আগে আমার কাছে অনুরোধ করেছিলেন যেন ভারতের হয়ে খেলি। অস্ট্রেলিয়ার নাগরিকত্ব ছাড়ার প্রক্রিয়াটা কঠিন ছিল, কিন্তু সিদ্ধান্তটা নয়। আমি আর বাবা অনেক ভেবেছি এটা নিয়ে। ভারতের জাতীয় দলে অভিষেকের জন্য, অনেক অপেক্ষা করেছি।’

‘যখন ভারতের জার্সি গায়ে জড়াব, দেশের জন্য সব দিয়ে দেব, দলকে সব দেব, ভক্তদের সব দেব। ভাষায় প্রকাশ করা কঠিন হলেও এটা আনন্দদায়ক এবং আবেগপ্রবণ।’

Tags: এএফসি এশিয়ান কাপবাংলাদেশভারতরায়ান উইলিয়ামসলিড স্পোর্টস
Previous Post

ফেনীতে যুবদল নেতার বাড়ি থেকে ভারতীয় পণ্য জব্দ

Next Post

দিনাজপুর সীমান্তে মানবপাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬

Next Post
দিনাজপুর সীমান্তে ভারতীয় নাগরিকসহ ৬ জন আটক, নিরাপত্তা বাহিনী উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দিনাজপুর সীমান্তে মানবপাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬

ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘূর্ণিঝড়ে ফিলিপাইন-ভিয়েতনামে নিহত অন্তত ১৯৩, যাচ্ছে কম্বোডিয়ার দিকে

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT