চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঘূর্ণিঝড়ে ফিলিপাইন-ভিয়েতনামে নিহত অন্তত ১৯৩, যাচ্ছে কম্বোডিয়ার দিকে

টাইফুন কালমায়েগির তাণ্ডব

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
5:46 অপরাহ্ন 07, নভেম্বর 2025
in - সেমি লিড, আন্তর্জাতিক
A A
ঘূর্ণিঝড়ের কারণে গাছপালা ও বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

টাইফুন কালমায়েগির তাণ্ডব

দক্ষিণ-পূর্ব এশিয়ায় তাণ্ডব চালায় টাইফুন কালমায়েগি (স্থানীয়ভাবে টিনো নামে পরিচিত)। শক্তিশালী এই ঘূর্ণিঝড়ে ফিলিপাইনে অন্তত ১৮৮ জন এবং ভিয়েতনামে ৫ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও অন্তত ১৩৫ জন।

শুক্রবার (৭ নভেম্বর) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

এরআগে, বৃহস্পতিবার মধ্য ভিয়েতনামের ওপর দিয়ে ঘণ্টায় প্রায় ১৪৯ কিলোমিটার বেগে বয়ে যায় ঘূর্ণিঝড়টি। এখন বর্তমানে পশ্চিমে কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে। রাতভর তাণ্ডবের পর ভিয়েতনামের মধ্যাঞ্চলীয় উপকূলজুড়ে ধ্বংসস্তূপের চিত্র দেখা গেছে। উপড়ে পড়েছে গাছপালা, ভেঙে গেছে ছাদ, ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি।

প্রতিবেদনে বলা হয়, ঝড়ের ক্ষয়ক্ষতি মোকাবিলায় ২ লাখ ৬০ হাজারের বেশি সেনা ও কর্মী, ৬ হাজার ৭০০ যানবাহন এবং ছয়টি বিমান মোতায়েন করেছে ভিয়েতনাম সেনাবাহিনী। বহু বিমানবন্দর ও মহাসড়ক বন্ধ রাখা হয়েছে এবং লাখ লাখ মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেওয়া হয়েছে।

ভিয়েতনামের প্রধানমন্ত্রী ফাম মিন চিন জরুরি বৈঠকে বলেছেন, আমাদের অবশ্যই বিচ্ছিন্ন এলাকায় পৌঁছে মানুষের জন্য খাবার, পানীয় জল এবং প্রয়োজনীয় জিনিস নিশ্চিত করতে হবে। কোন মানুষকে ক্ষুধার্ত বা ঠান্ডায় ফেলে রাখা যাবে না।

ফিলিপাইনে এই টাইফুন আরও মারাত্মক আঘাত হানে সপ্তাহের শুরুতে। প্রবল বৃষ্টিপাতে পাহাড়ি ঢাল বেয়ে কাদা ধ্বসে পড়ে নিম্নাঞ্চল ও আবাসিক এলাকায়। মুহূর্তের মধ্যে আকস্মিক বন্যায় পুরো গ্রাম ও দরিদ্র পাড়াগুলো নিশ্চিহ্ন হয়ে যায়। বিশেষ করে কেন্দ্রীয় ফিলিপাইনের জনবহুল সেবু দ্বীপে বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাসিন্দা জানিয়েছেন, তাঁরা উচ্চভূমিতে আশ্রয় নিতে গিয়ে দেখেছেন প্রবল স্রোতে বাস, গাড়ি, এমনকি শিপিং কন্টেইনারও ভেসে যাচ্ছে।

তালিসে শহরের বাসিন্দা মেলি সাবেরন বলেন, আমাদের আর কোন বাড়ি নেই। আমরা কিছুই উদ্ধার করতে পারিনি। এমন টাইফুন আমরা আগে দেখিনি।

ফিলিপাইনের প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়র ইতোমধ্যেই দেশজুড়ে জরুরি অবস্থা ঘোষণা করেছেন। সরকার জানিয়েছে, প্রশান্ত মহাসাগরে আরও একটি সম্ভাব্য ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে, যার জন্য আগাম প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ভিয়েতনাম কর্তৃপক্ষ নিম্নাঞ্চলে নতুন করে বন্যার আশঙ্কা প্রকাশ করেছে, কারণ গত সপ্তাহেই দেশটির মধ্যাঞ্চলে রেকর্ড বৃষ্টিপাতে অন্তত ৫০ জনের মৃত্যু হয়েছিল।

টাইফুন কালমায়েগি বর্তমানে দুর্বল হয়ে কম্বোডিয়া ও লাওসের দিকে অগ্রসর হচ্ছে, তবে ঝুঁকি এখনও কাটেনি। বিশেষ করে পাহাড়ি ঢাল ও নিম্নাঞ্চলে আকস্মিক বন্যার আশঙ্কা রয়ে গেছে।

Previous Post

দিনাজপুর সীমান্তে মানবপাচারকালে ভারতীয় নাগরিকসহ আটক ৬

Next Post

জোতার শেষকৃত্যে না যাওয়ার কারণ জানালেন রোনালদো

Next Post
রোনালদো ও রাবিও ফুটবল মাঠে একসঙ্গে কথা বলছেন।. Channel i News - চ্যানেল আই নিউজ

জোতার শেষকৃত্যে না যাওয়ার কারণ জানালেন রোনালদো

ডেমরায় হাতপাখা প্রতীকের গণসংযোগ

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT