চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

পাকিস্তানের ‘প্রশংসায়’ ভারতের অধিনায়ক

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:11 অপরাহ্ন 24, জুলাই 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
পাকিস্তানের ক্রিকেটাররা উল্লাসে ভাসছেন, অধিনায়ক হাসান আলী জয় উদযাপন করছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ইমার্জিং এশিয়া কাপের ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ‘এ’ দলকে হারিয়ে টানা দ্বিতীয়বার চ্যাম্পিয়ন হয়েছে পাকিস্তান ‘এ’ দল। ফাইনালের আগ পর্যন্ত ভারত অপরাজিত থাকলেও শেষপর্যন্ত পাকিস্তানের কাছে স্বপ্ন বিসর্জন দেয় দলটি। ম্যাচ শেষে অকপটেই ভারত অধিনায়ক যশ ধুল শিকার করলেন দুর্দান্ত পাকিস্তানের কথা।

২০ বর্ষী টপঅর্ডার ব্যাটার বলেছেন, ‘তারা দুর্দান্ত ব্যাটিং করেছে, মাঝে ম্যাচটি আমাদের নিয়ন্ত্রণে থাকলেও তাদের সঙ্গে শেষপর্যন্ত আমরা পেরে উঠিনি। জয়ের জন্য অবশ্যই এটি বড় লক্ষ্য, তবে আমরাও বেশকিছু খারাপ শট খেলেছি। সিদ্ধান্তটা ঠিকই ছিল। কিন্তু তারা আসলেই অনেক ভালো ব্যাটিং করেছে এবং উইকেটও দারুণ ছিল। একটা বিষয় হল, আমরা কেউই আন্তর্জাতিক ক্রিকেট খেলিনি। তাই এটি আমাদের অভিজ্ঞতা অর্জনের জন্য একটি ভালো প্ল্যাটফর্ম এবং পরিবেশ ছিল।’

কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে রোববার ফাইনালে ভারত ‘এ’ দলের বিপক্ষে ১২৮ রানের জয় পেয়েছে পাকিস্তান ‘এ’ দল। ৩৫৩ রানের লক্ষ্যে তেমন কোনো সম্ভাবনাই জাগাতে পারেনি ভারত, ৬০ বল বাকি থাকতে ২২৪ রানে গুটিয়ে যায় যশের দল।

টসে জিতে পাকিস্তানকে ব্যাটে পাঠায় ভারত। সাইম আইয়ুব ও সাহিবজাদা ফারহানের ওপেনিং জুটিতে পাকিস্তান তুলে ফেলে ১২১ রান। দুজনেই পান ফিফটির দেখা। চারে নেমে ১২টি চার ৪টি ছয়ে ৭১ বলে ১০৮ রানের মারকুটে এক ইনিংস খেলেন তায়েব তাহির। শেষপর্যন্ত ৮ উইকেটে পাকিস্তানের দেয়া ৩৫৩ রানের লক্ষ্যে সব উইকেট হারিয়ে ২২৪ রানে থামে ভারত।

ইমার্জিং এশিয়া কাপের পঞ্চম আসরের মধ্যে প্রথম দুই আসরে ভারত ও শ্রীলঙ্কার বিপক্ষে হেরে রানার্সআপ হয়েছিল পাকিস্তান। শেষ দুই আসরে বাংলাদেশ ও ভারতকে হারিয়ে টানা দ্বিতীয় শিরোপা নিজেদের করে নিলো দেশটি।

Tags: কলম্বোভারত এযশলিড স্পোর্টস
Previous Post

ফেসবুকে প্রেম, দেশত্যাগ করলেন তরুণী

Next Post

আলাদা বাড়িতে থাকেন অমিতাভ-জয়া?

Next Post
অমিতাভ ও জয়া একসঙ্গে উপস্থিত, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

আলাদা বাড়িতে থাকেন অমিতাভ-জয়া?

ফায়ার সার্ভিস গাড়ি দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস গাড়ির দুর্ঘটনা, নিহত ২

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT