চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আলাদা বাড়িতে থাকেন অমিতাভ-জয়া?

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:15 অপরাহ্ন 24, জুলাই 2023
in বিনোদন
A A
অমিতাভ ও জয়া একসঙ্গে উপস্থিত, ছবি তোলা হয়েছে একটি অনুষ্ঠানে. Channel i News - চ্যানেল আই নিউজ

রাজনীতির সূত্রে অমর সিং, অমিতাভ বচ্চন ও জয়া বচ্চন একসময় কাছের বন্ধু ছিলেন। তবে তাদের সম্পর্ক নষ্ট হয়ে গিয়েছিল। আর সম্পর্ক নষ্ট হওয়ার পেছনের অন্যতম কারণ হলো অমর সিং একাধিকবার বচ্চন পরিবারের গোপন তথ্য ফাঁস করেছিলেন।

নব্বইয়ের দশকের শেষের দিকে অমিতাভ যখন তার ক্যারিয়ারের কঠিন সময় পার করছিলেন, তখন অমর সিং-এর সঙ্গে তার পরিচয়। অমিতাভকে ঋণ থেকে মুক্ত করে ক্যারিয়ার চাঙ্গা করতে সাহায্য করেছিলেন অমর সিং। জয়া বচ্চনকেও রাজনীতিতে প্রবেশের সুযোগ করে দিয়েছিলেন তিনি। ১৯৯৮ সালে অমিতাভ বচ্চন রাজ্যসভায় নির্বাচিতও হয়েছিলেন অমিতাভ। ২০০৪ সালে নির্বাচিত হন জয়া বচ্চন। ২০১০ সালের পরে বচ্চনদের সঙ্গে অমরের সম্পর্ক নষ্ট হওয়া শুরু হয়। সেই সময়ে শোনা গিয়েছিল বচ্চন পরিবারের কাছ থেকে নিয়মিত অর্থ চাইতেন অমর সিং। শুধু তাই নয়, রাজনীতিতে নাম পাওয়ার জন্য বচ্চন পরিবারের নাম ভাঙ্গিয়ে চলতেন তিনি।

২০১৭ সালে বচ্চন পরিবার সম্পর্কে একাধিক বিতর্কিত মন্তব্য করে বসেন অমর সিং। এক পত্রিকায় প্রকাশিত সাক্ষাৎকারে জানান জনসমক্ষে একসাথে থাকলেও আসলে স্ত্রীর সঙ্গে সম্পর্ক প্রায় নেই বললেই চলে অমিতাভের। পাশাপাশি, পুত্রবধূ ঐশ্বরিয়াকে নিয়েও পরিবারে চলে অশান্তি। তিনি বলেন, ‘আমি যখন বচ্চনদের সঙ্গে পরিচিত হই, অমিতাভ ও জয়া আলাদা বাড়িতে থাকতেন। একজন থাকতেন প্রতীক্ষাতে, অন্যজন জনক-এ। আমি যখন তাদের বন্ধু ছিলাম, তখনও তারা আলাদাই থাকতেন।’

অমর সিং-এর এই মন্তব্যের আগে অমিতাভ-জয়ার দাম্পত্য এবং বচ্চন পরিবারকে ‘পারফেক্ট’ মনে করতেন ভক্তরা। এই বক্তব্যের পরেই জয়া ও ঐশ্বরিয়ার দ্বন্দ্ব এবং অমিতাভ-জয়ার মাঝের দূরত্ব নিয়ে শুরু হয় কানাঘুষা।

২০২০ সালে প্রয়াত হন অমর সিং। মৃত্যুর কয়েক মাস আগে অমিতাভ বচ্চন ও তার পরিবারের সঙ্গে নষ্ট হয়ে যাওয়া সম্পর্ক মেরামতের চেষ্টা করেছিলেন রাজ্য সভার সাবেক সাংসদ অমর সিং। সেই সঙ্গে অতীতে অমিতাভ এবং বচ্চন পরিবার সম্পর্কে নিজের অতিরিক্ত আবেগতাড়িত আচরণের জন্য তিনি দুঃখ প্রকাশও করেন। মৃত্যুসংবাদ  পাওয়ার পরে নতমস্তক ছবি টুইট করে প্রাক্তন বন্ধুর প্রতি শ্রদ্ধা ও শোক প্রকাশ করেছিলেন অমিতাভ।

সূত্র: কইমই

Tags: অমিতাভ বচ্চনঐশ্বরিয়াজয়া বচ্চন
Previous Post

পাকিস্তানের ‘প্রশংসায়’ ভারতের অধিনায়ক

Next Post

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস গাড়ির দুর্ঘটনা, নিহত ২

Next Post
ফায়ার সার্ভিস গাড়ি দুর্ঘটনায় আহত ও নিহতের ঘটনা. Channel i News - চ্যানেল আই নিউজ

আগুন নেভাতে গিয়ে ফায়ার সার্ভিস গাড়ির দুর্ঘটনা, নিহত ২

নির্বাচনী প্রচারণায় একজন পুরুষ নেতা, পটভূমিতে গাছপালা ও আকাশ।. Channel i News - চ্যানেল আই নিউজ

সুরিয়ার ব্যানার লাগাতে গিয়ে দুই ভক্তের মর্মান্তিক মৃত্যু

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT