চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকার আত্মপ্রকাশ

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:03 অপরাহ্ন 30, আগস্ট 2026
in বাংলাদেশ
A A
মাগুরা সাংবাদিক ফোরামের ঢাকায় আত্মপ্রকাশ অনুষ্ঠান. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবি: সংগৃহীত

মাগুরার মাটি থেকে উঠে আসা ঢাকায় কর্মরত সাংবাদিকদের ঐক্যবদ্ধ করা, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং পেশাগত উন্নয়নে ভূমিকা রাখার প্রত্যয় নিয়ে আত্মপ্রকাশ করেছে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।

সংগঠনটির প্রথম কমিটিতে চ্যানেল আইয়ের সাংবাদিক শাহিনুর ইসলামকে সভাপতি, এটিএন নিউজের সাংবাদিক রবিউল ইসলাম রবিকে সাধারণ সম্পাদক এবং সাপ্তাহিক ২১-এর সম্পাদক হাসানুজ্জামান সুমনকে সাংগঠনিক সম্পাদক করা হয়েছে।

শনিবার (২৯ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর রাওয়া ক্লাবে মাগুরা জার্নালিসট ফোরাম, ঢাকার আত্মপ্রকাশ উপলক্ষে এক আয়োজিত অনুষ্ঠিত সভায় এই কমিটির ঘোষণা দেওয়া হয়। একুশে পদক ও বাংলা একাডেমি পুরস্কারপ্রাপ্ত বর্ষিয়ান সাংবাদিক ও প্রখ্যাত ছড়াকার আবু সালেহের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত সিনিয়র সাংবাদিকদের পরিচয় করিয়ে দেন সাংবাদিক-গবেষক জাহিদ রহমান।

অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব (প্রেস-১) জাহিদুল ইসলাম রনি, সাবেক প্রেস সচিব শফিকুল আলম, সিনিয়র সাংবাদিক শহীদুজ্জামান মোহন, প্রবীণ সাংবাদিক আব্দুল্লাহ ওয়াজেদ, দীপ্ত টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক এস এম আকাশ, জাতীয় প্রেসক্লাবের স্থায়ী সদস্য বশির হোসেন মিয়া, সিনিয়র সাংবাদিক-লেখক-কবি সৈয়দ মাজহারুল পারভেজ, কালের কণ্ঠের সাবেক সিনিয়র সাংবাদিক বদিউজ্জামান, এটিএন নিউজের হেড অব স্পোর্টস পবিত্র কুন্ডু, বীর মুক্তিযোদ্ধা ও প্রবীণ সাংবাদিক মতিউর রহমান টুকু এবং দৈনিক মুক্ত খবরের বিশেষ প্রতিবেদক রুস্তম মল্লিকসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকরা।

আলোচনা সভায় বক্তারা বলেন, মাগুরার মাটি থেকে উঠে আসা সাংবাদিকদের ঢাকার বুকে ঐক্যবদ্ধ পথচলায় ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সংগঠনের সিনিয়র সদস্যদের দিকনির্দেশনা ও পরামর্শে ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকরা পারস্পরিক সহযোগিতা, পেশাগত দক্ষতা বৃদ্ধি এবং কল্যাণে একে অন্যের পাশে দাঁড়াবেন।

বক্তারা আরও বলেন, ঢাকায় কর্মরত মাগুরার সাংবাদিকদের মধ্যে পারস্পরিক যোগাযোগ, ভ্রাতৃত্ববোধ ও সৌহার্দ্য বৃদ্ধি করার পাশাপাশি সংগঠনটি সাংবাদিকদের পেশাগত উৎকর্ষ অর্জনে সহায়ক ভূমিকা পালন করবে।

একই সঙ্গে মাগুরার ইতিহাস, ঐতিহ্য, সম্ভাবনা ও উন্নয়ন কর্মকাণ্ডকে জাতীয় পর্যায়ে ইতিবাচকভাবে তুলে ধরতেও সংগঠনটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তারা বলেন, সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং পারস্পরিক সহযোগিতার মাধ্যমে একটি শক্তিশালী ও ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম হিসেবে গড়ে উঠবে ‘মাগুরা জার্নালিস্ট ফোরাম ঢাকা’।

সংগঠনটি শুধু সাংবাদিকদের স্বার্থ ও কল্যাণে কাজ করবে না, বরং মাগুরার মানুষের আশা-আকাঙ্ক্ষা, সমস্যা, সম্ভাবনা ও উন্নয়নের বিষয়গুলো জাতীয় গণমাধ্যমে যথাযথভাবে তুলে ধরতেও ভূমিকা রাখবে। অনুষ্ঠানে বক্তারা আশা প্রকাশ করেন, ঐক্য, পেশাদারিত্ব ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে মাগুরার সন্তানরা ঢাকার গণমাধ্যম অঙ্গনে নিজেদের স্বতন্ত্র পরিচয় তুলে ধরবেন।

পাশাপাশি মাগুরার উন্নয়ন, অগ্রগতি ও ইতিবাচক ভাবমূর্তি তুলে ধরতে এই সংগঠন ভবিষ্যতে আরও কার্যকর ভূমিকা রাখবে।

Tags: মাগুরা
Previous Post

২ লাখ বাংলাদেশি শ্রমিক নেবে মালয়েশিয়া, ১০ হাজার যাবে বিনা খরচে

Next Post

আগামী ১০ বছরে যেসব চাকরি দ্রুত বাড়বে, কমবে যেসব পেশায়!

Next Post
ব্যক্তিগত জীবনবৃত্তান্ত ও চাকরির আবেদনপত্রের স্ক্যান কপি দেখাচ্ছে।. Channel i News - চ্যানেল আই নিউজ

আগামী ১০ বছরে যেসব চাকরি দ্রুত বাড়বে, কমবে যেসব পেশায়!

একজন লেখকের কলমে ফুলের মতো সৃজনশীলতা ফুটে উঠছে. Channel i News - চ্যানেল আই নিউজ

সাংবাদিকের কলমকে থামানো যায় না

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT