চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

২৬ মার্চ ২০২৩ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল: কাদের

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
1:25 অপরাহ্ন 27, ডিসেম্বর 2022
in - সেমি লিড, বাংলাদেশ
A A
ঢাকা মেট্রো ট্রেনের কনভেনশন লিমিটেডের সংবাদ সম্মেলন, চারজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

দেশের প্রথম মেট্রোরেল সেবা আগামীকাল (২৮ ডিসেম্বর) বেলা সাড়ে ১১টায় এমআরটি লাইন-৬ এর অংশ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৯ ডিসেম্বর থেকে উত্তরা হতে আগারগাঁও যাতায়াত করতে পারবেন যাত্রীরা। এখন উদ্বোধন হলেও সব স্টেশন থেকে মেট্রোরেল সেবা পেতে অপেক্ষা করতে হবে ২৬ মার্চ ২০২৩ সাল পর্যন্ত।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) দুপুরে আগারগাঁও মেট্রোরেল স্টেশন কনকোর্স লেভেলে বাংলাদেশের প্রথম মেট্রোরেল এমআরটি লাইন-৬ এর উত্তরা উত্তর থেকে আগারগাঁও পর্যন্ত অংশ উদ্বোধন উপলক্ষে সংবাদ সম্মেলনে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব জানান।

ওবায়দুল কাদের বলেন, উত্তরা থেকে আগারগাঁও পর্যন্ত ভাড়া ৬০ টাকা আর সময় লাগবে ১০ মিনিট। আপাতত উত্তরা উত্তর আর আগারগাঁও স্টেশনে থামবে মেট্রোরেল। ধীরে ধীরে সব স্টেশনে থামবে। ২৬ মার্চ ২০২৩ থেকে সব স্টেশনেই মেট্রোরেল থামবে।

তিনি আরও বলেন, উত্তরা থেকে কমলাপুরের দূরত্ব ২১.২৬ কিলোমিটার। এই পথের মোট ব্যয় হবে ৩১ হাজার ৪৪ কোটি ৭২ লাখ টাকা। এই পথের মোট স্টেশন ১৭টি। মেট্রোরেল পুরোদমে চালু হলে ঘণ্টায় ৬০ হাজার যাত্রী পারাপার করা সম্ভব হবে। তখন মোট ২৪ সেট ট্রেন চলাচল করবে। ট্রেইলার কোচ দুটিতে ৩৭৪ জন যাত্রী চলাচল করতে পারবে, এর মধ্যে আসন থাকবে ৪৫টি। অন্যদিকে মাঝের ছয়টি কোচে ৩৯০ জন যাত্রী চলাচল করতে পারবে, সেখানে ৫৪টি আসন থাকবে। একটি ট্রেনে সর্বমোট যাত্রী পরিবহন করতে পারবে ২ হাজার ৩০৮ জন। ট্রেন সর্বোচ্চ ১০০ কিলোমিটার গতিতে চলতে পারবে।

সংবাদ সম্মেলনে উপস্থিতি ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এম এ এন ছিদ্দিক বলেন, আগামীকাল উদ্বোধন হতে যাচ্ছে মেট্রোরেল। এই ট্রেনে ছাত্র-ছাত্রীদের জন্য হাফ ভাড়া সুবিধা থাকছে না। সর্বোচ্চ তিন ফুট উঁচু শিশুরা অভিভাবকের সঙ্গে থাকলে ভাড়া লাগবে না।

Tags: প্রধানমন্ত্রী শেখ হাসিনা
Previous Post

আইটেম গানটি দর্শক পছন্দ করেছেন: ববি 

Next Post

ভলিবলে আন্তর্জাতিক শিরোপা

Next Post
বাংলাদেশের ভলিবল দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভলিবলে আন্তর্জাতিক শিরোপা

জনিরের সঙ্গে নির্মাতার ঝগড়ার দৃশ্য, দুইজনের মুখাবয়ব স্পষ্ট. Channel i News - চ্যানেল আই নিউজ

ছবির সেটে নির্মাতার সঙ্গে ঝগড়া জনির

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT