চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

আইটেম গানটি দর্শক পছন্দ করেছেন: ববি 

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
12:50 অপরাহ্ন 27, ডিসেম্বর 2022
in বিনোদন
A A
ববি অভিনীত আইটেম গানের দৃশ্য, দর্শকদের পছন্দ. Channel i News - চ্যানেল আই নিউজ

দর্শক মাতাতে ‘চালাও গুলি’ নামে একটি আইটেম গান নিয়ে হাজির হলেন চিত্রনায়িকা ববি। এই গানটি ‘ব্ল্যাক ওয়ার’ ছবির জন্য তিনি পারফর্ম করেন।

সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত মুক্তি প্রতীক্ষিত ‘ব্ল্যাক ওয়ার’র এ গানটির মাধ্যমে দীর্ঘদিন পর বড় পর্দায় দেখা যাবে ববিকে।

রোববার রাতে মুক্তি পেয়েছে ‘চালাও গুলি’ শিরোনামের গানটি।

আইটেম গানটি প্রসঙ্গে ‘বিজলি’ খ্যাত নায়িকা বলেন, ‘প্রথমবার আমি নিজে অভিনয় করা ছাড়া কোনো সিনেমার আইটেম গানে নাচলাম। অভিজ্ঞতাটা খুবই ভালো। গানটার সঙ্গে কোরিওগ্রাফি ও হুক স্টেপটা দারুণ লেগেছে। গানটা দর্শক পছন্দ করতে শুরু করেছেন, এটাই আনন্দের।’

সানী সানোয়ার বলেন, ‘গহিন জঙ্গলের ভেতর গ্রাম্য এলাকায় বসবাসকারী এক চোরাকারবারি ও তার ব্যক্তিগত কয়েকজন কর্মচারী নিয়ে সে মাস্তি করছে, এমন পটভূমিকে এই গানে তুলে ধরতে সব আয়োজন। আশা করছি গানটি সকলের ভালো লাগবে।’

মোক্তাদির মাওলার কথায় ‘চালাও গুলি’ গানে কণ্ঠ দিয়েছেন নাশা ও মীর মাসুম। সুর ও সংগীত মীর মাসুমের। কোরিওগ্রাফিতে ছিলেন বিশ্বজিৎ দত্ত।

কপ ক্রিয়েশন প্রযোজিত ‘মিশন এক্সট্রিম’র দুইটি পর্বই সানী সানোয়ারের সঙ্গে যৌথভাবে পরিচালনা করেছেন ফয়সাল আহমেদ। তিনি জানান, ৬ জানুয়ারি প্রেক্ষাগৃহে আসছে ‘ব্ল্যাক ওয়ার’। এখন প্রচারণায় ব্যস্ত পুরো টিম।

পুলিশ অ্যাকশন থ্রিলার সিনেমাটিতে আরিফিন শুভর বিপরীতে অভিনয় করেছেন জান্নাতুল ফেরদৌস ঐশী।

অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন- তাসকিন রহমান, সাদিয়া নাবিলা, সুমিত সেনগুপ্ত, মিশা সওদাগর, ফজলুর রহমান বাবু, মনোজ প্রামাণিক, শতাব্দী ওয়াদুদ, শহীদুজ্জামান সেলিম, হাসান ইমাম, লায়লা ইমাম, ইরেশ যাকের, মাজনুন মিজান, সুদীপ বিশ্বাস, সৈয়দ আরেফ, খালিদুর রহমান রুমী, ইমরান সওদাগর, খশরু পারভেজ প্রমুখ।

এর আগে ২০২১ সালের ৩ ডিসেম্বর মুক্তি পায় ‘মিশন এক্সট্রিম’র প্রথম পর্ব। বাংলাদেশ ছাড়াও বিশ্বের ১১টি দেশে একযোগে সিনেমাটি মুক্তি দেওয়া হয়।

Tags: ববিব্ল্যাক ওয়ারলিড বিনোদন
Previous Post

রোনালদোর বিদায়ের পর স্ট্রাইকারের সন্ধানে ইউনাইটেড

Next Post

২৬ মার্চ ২০২৩ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল: কাদের

Next Post
ঢাকা মেট্রো ট্রেনের কনভেনশন লিমিটেডের সংবাদ সম্মেলন, চারজন কর্মকর্তা উপস্থিত. Channel i News - চ্যানেল আই নিউজ

২৬ মার্চ ২০২৩ থেকে সব স্টেশনে থামবে মেট্রোরেল: কাদের

বাংলাদেশের ভলিবল দলের খেলোয়াড়রা আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নিচ্ছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

ভলিবলে আন্তর্জাতিক শিরোপা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT