চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • আরও
    • কর্পোরেট নিউজ
    • কৃষি
    • তথ্যপ্রযুক্তি
    • মতামত
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

গেমসআওয়ার কর্পোরেট প্রিমিয়ার লিগের ২য় মৌসুম উদ্বোধন

চ্যানেল আই অনলাইন by চ্যানেল আই অনলাইন
7:33 অপরাহ্ন 08, অক্টোবর 2023
in ক্রিকেট, স্পোর্টস
A A
প্রিমিয়ার লিগের উদ্বোধনী অনুষ্ঠানে অংশগ্রহণকারী খেলোয়াড় ও কর্মকর্তারা. Channel i News - চ্যানেল আই নিউজ

সম্প্রতি পূর্বাচল ক্যাডেট ক্লাবে জমজমাট অনুষ্ঠানে জার্সি আনভেইলিং এবং ক্যাপ্টেনস মিটের মাধ্যমে উদ্বোধন করা হলো ‘গেমসআওয়ার করপোরেট প্রিমিয়ার লীগ টি২০’র দ্বিতীয় মৌসুম। করপোরেট প্রিমিয়ার লিগে প্রথম মৌসুমের ব্যাপক সফলতার পর ২য় মৌসুমের পর্দা উঠল অক্টোবরের ৬ তারিখ থেকে।

অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল নতুন মৌসুমের জার্সি উন্মোচন, দল এবং ম্যাচ ফিক্সচার ঘোষণা। এছাড়াও টুর্নামেন্ট বিষয়ক আলোচনায় উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী দলের ক্যাপ্টেন এবং অফিশিয়ালরা।

এই মৌসুমে মোট ৭ টি সুপরিচিত করপোরেট দল লড়াই করবে চ্যাম্পিয়নশিপের জন্য। দলগুলোর মধ্যে রয়েছে, সিটি ব্যাংক, দারাজ, ইস্টার্ন ব্যাংক, মিউচুয়্যাল ট্রাস্ট ব্যাংক, স্টারগেজ ইন্টারন্যাশনাল, লায়লা গ্রুপ এবং আমিন উইকেন্ড ক্রিকেট ক্লাব।

অনুষ্ঠানের শুরুতে সূচনা বক্তব্যে দেন গেমসআওয়ার’র ডিরেক্টর শওকত আলী মিঞা এবং বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক ক্রিকেটার শাহরিয়ার নাফিস। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন আগামী লিমিটেডের হেড অফ ক্যাটাগরি ফয়সাল জামান, র‍্যাংগস লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হামদুর রহমান ছাড়াও অংশগ্রহণকারী দলের অনেকেই।

অক্টোবর এবং নভেম্বর মাসে ২৪ টি ম্যাচে ৭ টি কর্পোরেট দল একে অপরের মুখোমুখি হবে এবং শীর্ষ ২ টি দলের মধ্যে অনুষ্ঠিত হবে কাপ ফাইনাল, ৩য় ও ৪র্থ দলের মধ্যে অনুষ্ঠিত হবে প্লেট ফাইনাল এবং ৫ম ও ৬ষ্ঠ দলের মধ্যে লড়াই হবে বোল ফাইনালে। খেলার ভেন্যু হিসেবে থাকছে মাসকো-সাকিব ক্রিকেট একাডেমি এবং পুলিশ স্টাফ কলেজ ক্রিকেট গ্রাউন্ড মাঠ।

টাইটেল স্পন্সর হিসেবে ২য় মৌসুমে থাকছে রিচার্জ ইলেক্ট্রোলাইট ড্রিংক, গোল্ড স্পন্সর হিসেবে থাকছে যমুনা গ্রুপ ও মিৎসুবিশি মোটোর্স্।

এছাড়াও পৃষ্ঠপোষকতায় আরও থাকছে গো-জায়ান, ব্যাকপেজ পি আর, জে এস এস সিকিউরিটিস লিমিটেড, সাইলেন্ট স্পোর্টস এবং স্পোর্টস ফিফটি নাইন।

Tags: গেমসআওয়ার করপোরেট প্রিমিয়ার লীগ টি২০
Previous Post

হামাসের পেছনের শক্তি কারা?

Next Post

৫ প্রতিষ্ঠানকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

Next Post
-4 Channel i News - চ্যানেল আই নিউজ

৫ প্রতিষ্ঠানকে আরও ৫ কোটি ডিম আমদানির অনুমতি

শিশুদের কান্নার ছবি, পরিবারের সামনে এক শিশু কাঁদছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জিম্মি করে পরিবারের সামনেই মেয়েকে হত্যা

সর্বশেষ

জেমসের নতুন গানের পরিবেশনা, মঞ্চে গিটার ও মাইক্রোফোন হাতে শিল্পী. Channel i News - চ্যানেল আই নিউজ

ঘর ছেড়ে আজিজ বোর্ডিং, সংগীতে আজও অপ্রতিরোধ্য জেমস

অক্টোবর 2, 2026

বিশ্বকাপে বাংলাদেশের ম্যাচ কবে, কার বিপক্ষে, কোথায়

অক্টোবর 2, 2026
প্রাকৃতিক পরিবেশে মিথিলা সুন্দরভাবে ছবি তুলেছেন. Channel i News - চ্যানেল আই নিউজ

মিথিলার ক্যারিয়ারে বড় পরিবর্তন

অক্টোবর 2, 2026

দক্ষ মানবসম্পদ গড়ে তুলতে সরকারের অগ্রাধিকারমূলক কাজ চলছে: মাহদী আমিন

অক্টোবর 1, 2026

২০২৭ ওয়ানডে বিশ্বকাপ শুরু কবে, জানাল আইসিসি

অক্টোবর 1, 2026
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
info@channelionline.com
online@channeli.tv (Online)
news@channeli.tv (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT